📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 ইথিওপিয়া

📄 ইথিওপিয়া


এক শ'রও বেশি মক্কাবাসী ইথিওপিয়াতে থাকতেন। তাদের ২১ জনের সেখানে স্থায়ী বসতি ছিল। বাকিরা মদিনায় স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত ওখানে ছিলেন।

আমরা নিশ্চিতভাবে জানি না কীভাবে তারা তাদের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু আমরা জানি, তারা সবাই একসাথে ছিলেন। সেখানে জন্মানো ও বড় হওয়া শিশুদের মধ্যে মূল্যবোধ ধরে রাখতে বেশ সতর্ক ছিলেন তারা। ইউরোপে যে ৪৪ মিলিয়ন মুসলিম বসবাস করেন এবং কানাডা ও যুক্তরাষ্ট্র আমেরিকায় ৪ মিলিয়ন তাদের জন্য এটা ভালো অনুপ্রেরণা হতে পারে।

জাফর ইব্‌ন্ আবী তালিব (রা), ২৭ বছর বয়স্ক যুবক। ইথিওপিয়ান নেতা আন নাজ্জাশীকে ইসলামে নিয়ে আসতে পেরেছিলেন তার চমৎকার ক্ষুদেভাষণ আর মনমোহিনী কুরআন তেলওয়াত দিয়ে। সূরা মারইয়াম পাঠ করেছিলেন তিনি।

ইথিওপিয়ায় হিজরতকারী মুসলিমদের থেকে আমরা কী উপকার পেতে পারি? নতুন ইসলাম গ্রহণকারীরা তাদের পরিবেশের সর্বোচ্চ ব্যবহার করেছিলেন। আয যুবিন সাঁতার শিখেছিলেন। আমি নামে এক বালিকা স্থানীয় ভাষা রপ্ত করেছিল। আপনিও আপনার আশেপাশের সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারেন। কনভার্টরা এক জায়গায় থেকেছিল একত্রে থাকার জন্য। সংখ্যাগরিষ্ঠ হিসেবে তাদের পরিচয় অটুট রেখেছিল। আপনিও এমন লোকদের সাথে থাকুন, যারা আপনাকে সহযোগিতা করবে। আপনি হয়ত কনভার্ট না। তবে হতে পারে নতুন করে ইসলামে ফিরে এসেছেন। আপনার জন্যও তাই একথাগুলো প্রযোজ্য।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 দৃষ্টিভঙ্গি বদলান

📄 দৃষ্টিভঙ্গি বদলান


আশপাশ বদলানো মানে শুধু নতুন দেশে যাওয়াই না। আপনার উন্নতির পথে যেসব দৃষ্টিভঙ্গি বাধা দিচ্ছে সেগুলোও। যখন আমরা বলি মেজাজ হারাবেন না, সিগারেট খাওয়া ছাড়ুন, শরীরের বাড়তি ওজনের দিকে নজর দিন, তখন আমরা বলি আপনার সেই দৃষ্টিভঙ্গি বদলান যেটা আপনার মেজাজ বিগড়ে দিচ্ছে, সিগারেট খেতে বলছে বা অতিরিক্ত খেতে বলছে। নিজের ঘরে থেকেই আপনি এটা করতে পারেন।

চল্লিশের কোঠায় রাসূল মক্কাতে কাটিয়েছেন। ৫০-এর কোঠায় তিনি নিজেকে এমন এক পরিস্থিতিতে দেখতে পান, যেখানে তাকে মদিনায় যেতে বাধ্য হতে হয়। পরে সেখানেই বসতি গড়েন। এই অবস্থার কথা আমরা এমন এক দৃষ্টিকোণ থেকে বলব, যেটা আপনাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করবে।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 রাসূল ﷺ-এর জীবনের মূল ঘটনা

📄 রাসূল ﷺ-এর জীবনের মূল ঘটনা


চল্লিশের কোঠায় রাসূল -এর জীবনের মূল ঘটনাগুলো আবার দিচ্ছি-
* ৪৩ তম বছর- আল-আরকামে প্রশিক্ষণ সমাপ্ত
* ৪৫ তম বছর- মুসলিমদের প্রথম দল ইথিওপিয়াতে যায়।
* ৪৬ তম বছর- মুসলিমদের দ্বিতীয় দল ইথিওপিয়াতে যায়।
* ৪৭-৫০ তম বছর- মূলধারার মাক্কী সমাজ থেকে রাসূল ও তাঁর পরিবার ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 দ্বন্দ্ব

📄 দ্বন্দ্ব


একটা সময় রাসূল ও পরিবর্তন বিরোধীদের মধ্যকার সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। মক্কায় প্রায় ৪০ জন উচ্চবর্গের নেতাগোছের লোক ছিলেন। তারা সিদ্ধান্ত নিলেন রাসূল ও হাশিমীদের (রাসূল -এর পরিবার) সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবেন। মানে তাদের সাথে কোনো আর্থিক লেনদেন হবে না। তাদের কাউকে বিয়ে করবে না।

আধুনিক পরিভাষায় একে বলা যায়, সামাজিকভাবে একঘরে করে রাখা। অর্থনৈতিক বয়কট। কারণ তখন মক্কার জীবন এমন ছিল না যে, কেউ আলাদাভাবে থেকে জীবন চালাতে পারবে। ৩ বছরেরও বেশি সময় হাশিমীদেরকে চরম খাদ্যাভাবের মধ্য দিয়ে যেতে হয়। তা আরও বাড়ত যদি না মক্কার এক নেতা হিশাম ইবনে আমরের খারাপ না-লাগত। খারাপ হতে থাকা মানবিক পরিস্থিতি দেখে এবং এই বয়কট শেষ করার জন্য তিনি কোনো পদক্ষেপ না-নিতেন, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যেত। আচ্ছা, হিশাম ইবনে আমর কীভাবে নিজে নিজে এই উদ্যোগ নিলেন? চলুন দেখি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00