📄 কুরআনে পরিবর্তন
আমি এখন পরিবর্তনের ভাষার প্রকৃতি নিয়ে কথা বলব। কুরআনের প্রথম দিকের সূরাগুলো নাজিল হয়েছিল রাসূল মক্কায় থাকা অবস্থাতে। মক্কাবাসীরা কুরআনের সেই ভাষাভঙ্গিমার প্রতি কীভাবে সাড়া দিয়েছিল? কুরআনের প্রায় চারভাগের তিনভাগ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। শুরু হয়েছে যখন ফেরেশতা জিবরাঈল রাসূল-কে বলেছেন, 'পড়'!
মাক্কী সূরাগুলোতে মহান আল্লাহর একত্ব, শক্তিশালী নৈতিক মূল্যবোধের গুরুত্বের কথা বলেছে, মূর্তিপূজার বিরুদ্ধে হুঁশিয়ার করেছে, নবি-রাসূল ও বিশ্বাসীদের অনুপ্রেরণামূলক কাহিনি বলেছে, জান্নাতের তাক লাগানো বর্ণনা ও জাহান্নামের ভয়াবহতার কথা বলেছে।
মাক্কী সূরাগুলোর ছন্দ দ্রুত। ঠিক যেন ও সময়ে যারা বদলে গিয়েছিল তাদের মতো। কুরআনের ১১৪টি সূরার ৮৬টি সূরা রাসূল মক্কায় থাকা অবস্থায় নাফিল হয়েছে। ৪ হাজারেরও বেশি আয়াত আছে এই সূরাগুলোতে। শুরু হয়েছে 'পড়'! দিয়ে। শেষ হয়েছে ৮৩ নম্বর সূরা আল মুতাফফিফীন দিয়ে।
📄 মক্কার সংখ্যাগরিষ্ঠরা এই পরিবর্তনকে কীভাবে দেখেছে?
কুরআনের আয়াত সব মক্কাবাসীর মন জয় করেনি। তবে বেশ ভালো পরিমাণ মানুষের মনকে বদলে দিয়েছিল। এমন বড়সড় পরিবর্তনের পথে এমনটা হওয়াই স্বাভাবিক।
মক্কার নেতাগোত্রীয় লোকেরা সমাজের তৎকালীন অবস্থায় ভালো উপকার পাচ্ছিল। যে কারণে স্বাভাবিকভাবে তারা এই পরিবর্তনের ঘোরবিরোধী ছিল। যেকোনো বড় পরিবর্তনে জয়ী, পরাজয়ী থাকে। মক্কার বেশিরভাগ আয় হতো মূর্তিপূজারী তীর্থযাত্রীদের মক্কা সফর থেকে। এই রীতি যদি তাওহিদবাদী ধর্ম বদলে দেয়, তাহলে তা শহরের আয় ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। এর দিকে ইঙ্গিত করে মহান আল্লাহ বলেন,
'তারা বলে, আমরা যদি তোমার সাথে পথনির্দেশ অনুসরণ করি, তাহলে আমাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হবে’। আল কাসাস : ৫৭
📄 মক্কাবাসী যেভাবে পরিবর্তনে বাধা দিয়েছে
* কাবায় সালাত আদায়ের সময় মুসলিমদের হয়রানি করেছে। ‘তোমরা কি তাকে দেখেছ যে, একজন দাসকে বাধা দেয় যখন সে সালাত পড়ে? আল আলাক: ৯-১০
* রাসূল ক্ষমতা পেছনে ছুটেছেন এমন গুজব ছড়িয়েছে।
* ইসলামের দিকে ফিরে আসাদের ওপর শারীরিকভাবে হামলা করেছে। কখনো কখনো মেরে পর্যন্ত ফেলেছে। যেমন-মক্কাবাসীরা বিলাল (রা)-কে নির্যাতন করেছে। সুমাইয়া (রা)-কে শহীদ করে ফেলেছে।
📄 প্রশিক্ষণের গুরুত্ব
আগেই বলেছি, পরিবর্তনের জন্য পরিস্থিতি অনুযায়ী বদলানোর মানসিকতা ও ভবিষ্যত জীবনের প্রতি নজর দিতে হয়। আরও দরকার নতুন দক্ষতায় প্রশিক্ষণ যেটা পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ।
আমরা এখন দেখব নতুন ফিরে আসা মুসলিমরা নতুন জীবনের প্রশিক্ষণ নেওয়ার জন্য কী করেছিলেন।
তিন বছরব্যাপী ইসলাম গ্রহণকারী নব-মুসলিমরা আল আরকাম নামে এক সাহাবীর বাড়িতে প্রশিক্ষণ নিয়েছেন। স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য যেকোনো প্রক্রিয়াতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। কারণ নতুন জীবন রীতিতে অভ্যস্ত হওয়ার ব্যাপারটা চর্চার সাথে আসে। লেকচার আর লেসনের মাধ্যমে না। আমি এখানে প্রশিক্ষণের গুরুত্বের কথা বলব আল আরকামের বাড়িতে কী হতো সেটা বলে।
আব্বাসিদ শাহজাদা যখন আল আরকামকে অনেক পরে মসজিদ বানান তখন থেকে এটি আল খুযায়রানের বাড়ি নামে পরিচিত হয়। বায়তুল্লাহর সীমানা বাড়ানোর কারণে এখন আর এটি নেই।
আল আরকামের বাড়িতে ৪০ জন পর্যন্ত মানুষ এক হতে পারত। তারা সেখানে রাসূল ﷺ-এর কাছ থেকে শিখতেন, ইবাদত করতেন, নতুন জীবনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতেন। নতুন কনভার্টদের মন জয় করবেন কীভাবে সেটাও শিখতেন।
প্রশিক্ষণ মানে যা শিখছি তা চর্চা করা। শেখা ও চর্চা দুটোই সমান গুরুত্বপূর্ণ। ২১ শতাব্দীর চ্যালেঞ্জ শুধু শেখা না, যা শিখছি তা চর্চা করাও। ইসলামে আসা সাহাবীগণ যদি আল আরকামের বাসায় প্রতিদিন দুঘণ্টা করে মোট তিন বছর প্রশিক্ষণ নেন, তাহলে মোট সময় দাঁড়ায় ২ হাজার ঘণ্টা।
শুধু শিখে আসল পরিবর্তন আসে না। আসে প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে। কাজেই প্রশিক্ষণের গুরুত্বকে নিচু করে দেখবেন না। প্রশিক্ষণের মধ্যে আছে নিজের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ সেশনে উপস্থিত হওয়া।
কেউ কেউ প্রশিক্ষণকে পাত্তা দেন না। শুধু নিজেদের তথ্য বাড়ানোর দিকে নজর দেন। যে কারণে তাদের কাজের মধ্যে এসব তথ্যের কোনো ছাপ পাওয়া যায় না।
কেউ আবার প্রশিক্ষণ নিতে বিব্রতবোধ করেন। মনে করেন তিনি যেকোনো একটা দক্ষতা জানেন না, এটা জানলে অন্যরা না-জানি কী মনে করবে। এই নিয়ে হীনমন্যতায় ভোগেন। তবে বীরত্ব তো সেখানেই, যখন নিজেকে আরও ভালো মানুষে পরিণত করার জন্য কেউ কঠিন অবস্থায় ঝাঁপিয়ে পড়েন।