📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 সংঘাত নিরসন

📄 সংঘাত নিরসন


এ ঘটনায় রাসূল যা করেছেন, তা সহজ ছিল না। যেকোনো সময়ে এখানে একটা সংঘাত বেধে যেতে পারত। তিনি সেটা থামিয়েছেন। পাঁচদিন ধরে এই বিতণ্ডা চলছিল। যেকোনো মুহূর্তে তা সহিংসতায় রূপ নিতে পারত। (অধ্যায় তিন থেকে স্মরণ করুন, কাবাঘরের নিয়ন্ত্রণ কে নেবে এটা নিয়ে কুসাই গোষ্ঠী কিন্তু যুদ্ধে লাগার অবস্থায় চলে গিয়েছিল। অনুরূপভাবে, অতীতে গোষ্ঠী লড়াই প্রায়ই হতো। তবে যারা স্মার্ট সমাধান দিতে পারতেন, তারা চাইলে এগুলো বন্ধ করতে পারতেন)। রাসূল সেই সংঘাতের স্মার্ট সমাধান দিয়েছিলেন।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 কীভাবে সংঘাত নিরসন করবেন?

📄 কীভাবে সংঘাত নিরসন করবেন?


* সহযোগিতা: এমন সমাধান দিতে হবে যা সবাই মেনে নেয় (যেমন কাবাঘরে কালো পাথর রাখা নিয়ে রাসূল সমাধান দিয়েছিলেন)।

* ছাড় দেওয়া: মীমাংসায় পৌঁছানোর জন্য সব পক্ষকে কিছু না কিছু ছাড় দেওয়াতে রাজি করাতে হবে।

* পারস্পরিক অর্জন: কোনোকিছুতে লাভ হবে। এটা আপনি যেভাবে বুঝেছেন বা দেখেছেন সেভাবে অন্যদেরকে বুঝিয়ে আশ্বস্ত করুন।

* স্বীকার করা: হাতের সমস্যাটা উপেক্ষা করবেন না বা ফেলে রাখবেন না। খুব তুচ্ছ বা সামান্য বিতণ্ডা হলে ভিন্ন কথা।

কর্মক্ষেত্রে, পরিবারে সংঘাত নিরসন এখন এক অতি গুরুত্বপূর্ণ দক্ষতায় পরিণত হয়েছে। যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক খরচ অনেক অনেক বেশি। কিন্তু মানুষ শান্তিতে থাকতে চায়। কাজেই অন্য যেকোনো সময়ের চেয়ে যেসব লোক সংঘাত নিরসনে দক্ষ তাদের কদর আজ অনেক।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 কাজ

📄 কাজ


বহুদিন ধরে রাসূল ব্যবসায়ী হিসেবে কাজ করেছেন। রাখাল জীবনে সমাজের যেসব নোংরা জিনিস তাকে দেখতে হয়নি, ব্যবসায়ী জীবনে এসে তা প্রতিদিন দেখতে হয়েছে। প্রতারণা, লোক-ঠকানো, নিজের স্বার্থ উদ্ধারে অন্যকে ব্যবহার। এ রকম কত কী। কিন্তু তাই বলে রাসূল ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নেননি। আবার সমাজের মূলধারার সাথে মিশেও যাননি। সমাজের বিবেকহীন চর্চায় লিপ্ত হননি; বরং তিনি ব্যবসার ভালো দিকটাতে নজর দিয়েছেন। খারাপ থেকে দূরে থেকেছেন। আল-সা'ইব নামক সৎ ব্যবসায়ীর সাথে সফল ব্যবসায়িক জুটি গড়ে তুলেছেন। নিজের পণ্যের খারাপ দিকে তিনি অবলীলায় বলে দিতেন। এ ব্যাপারে তাঁর সুনাম ছিল। দাম নিয়ে বাদানুবাদ করতেন না। রাসূল আল-সাইবের কাছ থেকে শিখেছেন দুর্নীতির হাতছানি যে-সমাজে সুলভ, সেখানেও কীভাবে সভাবে জীবিকা উপার্জন করা যায়।

ব্যবসায় রাসূল-এর বিশ্বাসযোগ্যতার কারণে, সফল নারীব্যবসায়ী খাদিজা তাঁকে তার হয়ে ব্যবসার প্রস্তাব দিয়েছিলেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাঁর মালামাল সিরিয়াতে বিক্রয় করতে হবে। রাসূল রাজি হয়েছিলেন। তিনি সিরিয়া থেকে ভালো লাভ করেন। যেটা তাঁর সততা এবং কেনাবেচায় তাঁর দক্ষতার প্রমাণ দেয়। যে-কারণে খাদিজা প্রতি কাফেলা যাত্রায় তাঁর কমিশন বাড়িয়ে দেন ১৬শ দিরহাম পর্যন্ত। ২০-২৫ বছর বয়সী কারও জন্য এটা খুবই আকর্ষণীয় কমিশন ছিল। সে সময়ে পরোটার দাম ছিল ৬ দিরহাম। উটের জিন ১৩ দিরহাম, ভেড়া ৪০ দিরহাম। উট ৪০০ দিরহাম। ব্যবসায় সফল হওয়ার জন্য ব্যবসায়ীর প্রয়োজন পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া, দূরদৃষ্টি, অন্যকে আশ্বস্ত করার সামর্থ্য। এগুলো সবই রাসূল-এর ছিল।

📘 বি স্মার্ট উইথ মুহাম্মদ > 📄 নিজের সমাজের সাথে মিশুন

📄 নিজের সমাজের সাথে মিশুন


সমাজের সুযোগ সুবিধাগুলো থেকে নিজেকে বঞ্চিত করবেন না। মানুষের সাথে মিশুন। পরিবেশ ভালো না, এমন অভিযোগ করে দূরে পড়ে থাকবেন না। আপনি আপনার নিজের উন্নতির জন্য উদ্ভাবনীমূলক উপায় খুঁজুন। নিজের উদ্যোগে যতটুকু পারুন আশপাশ বদলে দিন। রাসূল বাজার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হননি। আবার তাতে ডুবেও যাননি; বরং তিনি তাঁর আদর্শ বজায় রেখেছেন। চলাফেরার জন্য তাঁর মতো মানুষ পেয়েছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00