📄 পিয়ার প্রেশার
পরিবেশের যে দিকটা কিশোর-কিশোরীদের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে তা হলো বন্ধুবান্ধব। এমনকি মা-বাবার চেয়েও। এই বয়সের ছেলেমেয়েদের জন্য বন্ধুবান্ধব খুব গুরুত্বপূর্ণ।
রাসূল -এর কিশোর বয়সে অবশ্যই বন্ধুবান্ধব থেকে থাকবে। কিন্তু তারা যেহেতু কজন ছিলেন বা তাদের নাম কী ছিল তা জানি না, তাহলে আমরা তাদের চিনব কীভাবে?
তাঁর বন্ধুবান্ধব কুরাইশ গোত্রের হওয়া স্বাভাবিক। এবং প্রতিবেশীদের মধ্যেই কেউ হবেন। কারণ এক গোষ্ঠীর লোকেরা কাছাকাছি থাকত। বালক বয়সে তিনি প্রতিবেশীর ছেলেদের সাথে খেলাধুলা করেছেন। এসব ক্ষেত্রে বাইরে নানামুখী কঠিন নৈতিক চ্যালেঞ্জের মুখোমুখী হওয়া খুব স্বাভাবিক। আর সে কারণেই টিনএজ ছেলেমেয়েদের বন্ধুবান্ধব নিয়ে বাবা-মা'র এত চিন্তা। রাসূল একবার বলেন,
'আমি একবার কুরাইশ ছেলেদের সাথে ছিলাম। একটা শিকারের জন্য পাথর বয়ে নিয়ে যাচ্ছিলাম। আমরা সবাই নগ্ন ছিলাম। কারণ, সবাই তাদের কটিবস্ত্র ঘাড়ে করে নিয়ে পাথর বহন করছিল। আমিও তাই করছিলাম। ওভাবে যখন হাঁটছিলাম, তখন কে যেন আমাকে প্রচন্ড জোরে ঘুষি মেরে বলল, 'কটিবস্ত্র পরো'। আমি তখন পরে নিলাম। খালি ঘাড়েই পাথর নিয়ে নিলাম। সেই গ্রুপে কেবল আমিই ছিলাম যে কটিবস্ত্র পরেছিল'।
এই ঘটনা থেকে টিনএজ বয়সীদের ওপর বন্ধুবান্ধবদের প্রভাব বেশ বুঝা যায়। এই প্রভাব মনস্তাত্ত্বিক, আবেগের।

📄 বিবেক
এই ঘটনাকে মুসলিমগণ মহান আল্লাহর বিশেষ দৃষ্টান্ত হিসেবে দেখে। কিন্তু সাধারণ টিনএজ বয়সীরা কীভাবে নেতিবাচক প্রভাব থেকে নিজেদের বাঁচাবে?
সেই সমাজে বালকেরা যখন কাঁধে ভারী কোনো বুঝা নিত, তখন কটিবস্ত্র কাঁধে নিয়ে, সেখানে রেখে বহন করা একদম স্বাভাবিক ছিল। রাসূল -এর ক্ষেত্রে এখানে পরিবারের ভূমিকা পালন করেছে মহান আল্লাহর হস্তক্ষেপ।
রাসূল -এর ক্ষেত্রে যেভাবে হয়েছে টিনএজ বয়সী সবার ক্ষেত্রে সেভাবে হস্তক্ষেপ হবে না। কাজেই সন্তানদের মধ্যে এই বিবেকবোধ গড়ে তুলতে হবে পরিবারকে। সেই বিবেক তার কানে সুমন্ত্রণা দেবে। নেগেটিভ পিয়ার প্রেশার দমাবে। সিগারেট, মাদক, মেয়ে দেখলে শীষ দেওয়া। এসব থেকে তাকে দূরে রাখবে।
কিশোর-কিশোরীরা যদি একটা ভুল করে বসে, তার বিবেক তখন তাকে 'প্রচণ্ড ঘুষি মারবে'। ভুলকে অভ্যাসে পরিণত হতে দেবে না।

📄 উদাহরণ দিয়ে প্যারেন্টিং
স্যাল সিভিয়ার একটা বই লিখেছেন 'হাউ টু বিহেভ সো ইয়োর চিলড্রেন উইল টু' নামে। সেখানে তিনি বলেছেন, কীভাবে প্রাক-স্কুল সময়ে শিশুদের বিবেক শুরু হয় এবং মা-বাবার সাহায্যে তা আরও গড়ে ওঠে। একসময় এটা তাদেরকে ভালো-খারাপ বেছে নিতে সাহায্য করে (সিভিয়ার, ১০৪-১০৫)। ধৈর্য নিয়ে বাচ্চাদের শেখালে, ধারাবাহিকভাবে গাইড করলে বাচ্চা তার মা-বাবার কণ্ঠ নিজের মধ্যে নিয়ে নেয়। সেটা তার নিজের অংশ হয়ে যায়। সে যদি কোনো খারাপ আচরণে প্রলুব্ধ হয়, তাহলে সেই ভয়েস তাকে ভালো কাজে উদ্দীপ্ত করবে। তীক্ষ্ম বিবেচনাবোধ কিশোর-কিশোরীদের নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য করে।

📄 কীভাবে টিনএজদের বিবেক গড়ে তুলবেন
* ভুল করে ফেললে সুন্দরভাবে বুঝান। তার অর্জনে নিজের গৌরব দেখান। কারণ এটা তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে।
* তার জন্য এমন বন্ধুবান্ধব খুঁজুন যারা ইসলামের আদর্শ বুকে ধারণ করে। তাহলে আপনার অনুপস্থিতিতে তারা তাকে পথ দেখাবে।
* অন্যরা পছন্দ করুক কী না করুক, তাকে তার আদর্শে অবিচল থাকতে শেখান। 'না' বলার সামর্থ্য গড়ে তুলুন।