📄 আল্লাহর উপাসনাকারীরা
মক্কার সবাই বহুদেবদেবীর পূজারি ছিল না। ওখানে কিছু ইহুদি, খ্রিষ্টান, মানদাইন (আজকেও এদের অস্তিত্ব আছে। বড়জোড় এদের সংখ্যা ষাট থেকে সত্তর হাজার। মূলত উত্তর ইরাকে থাকলেও ২০০৩ সালের পর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।) ও এক স্রষ্টায় বিশ্বাসীরা ছিল। এক স্রষ্টায় বিশ্বাসীদের মধ্যে বিশ্বাসের ধরনে তারতম্য ছিল। তবে তারা সবাই বিশ্বাস করত যে, নবি ইবরাহীম আলাইহিস-সালাম কাবাঘর তৈরি করেছেন। আর তিনি আল্লাহর দাসত্ব করতেন। ইবরাহীম নবি কীভাবে আল্লাহর উপাসনা করতেন তা নিয়ে অবশ্য তারা একমত ছিলেন না। সম্ভবত তারা বিষয়টা ভালোভাবে জানতেন না। এদের কেউ কেউ ইহুদি বা খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। ইসলামিক ইতিহাসবিগণ এদেরকে 'আহনাফ' নাম দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- ওয়ারাকা ইবনে নাওফাল বড় জ্ঞানী ব্যক্তি। হিব্রু ভাষা ও ধর্মীয় ইতিহাস সম্পর্কেও জানতেন। যাইদ আমর মক্কার সমাজের সমালোচনা করতেন। তার ধর্মবিশ্বাসের কারণে তাকে হয়রানির শিকার হতে হয়েছে। হানিফরা সংখ্যায় ছিল খুব কম। তারপরও তারা তাদের বিশ্বাস ধরে রাখতে পেরেছিলেন।
দেখেন, তারা যে সমাজে ছিল সেখানে এ ধরনের বিশ্বাস ছিল উদ্ভট। অপমানের ব্যাপার তো আছেই। সমাজে যার চলন ছিল অন্ধের মতো, তারা তা অনুকরণ করেননি। নিজের বিশ্বাস দিয়ে তারা তাদের মূলনীতি গঠন করেছিলেন। তাতে অটল ছিলেন। আমাদেরও উচিত আমাদের বিবেকবুদ্ধি দিয়ে নিজের জন্য চিন্তাভাবনা করা।

📄 নিজের পরিবেশকে নিয়ন্ত্রণ
সে সময়কার মক্কার ব্যাপারে বলতে গেলে আরও অনেক কিছু বলা যায়। তবে আমরা এখানে সাধারণভাবে সমাজের একটা রূপ তুলে ধরেছি। সমাজের এ অবস্থাতেই রাসূল বড় হয়েছেন। তবে সমাজ তাঁকে প্রভাবিত করতে পারেনি; বরং তিনি তাঁর পরিবেশকে নিয়ন্ত্রণ করেছিলেন।

📄 প্রকৃতি বনাম পরিচর্যা
পরের অধ্যায়ে আমি রাসূল -এর পরিবারের বাড়তি সদস্যদের ভূমিকা নিয়ে কথা বলব। কীভাবে তারা রাসূলের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছিলেন সেটা নিয়ে বলব। তবে এ অধ্যায়ে একটা বিশেষ দিকের কথা বলে শেষ করাটা গুরুত্বপূর্ণ মনে করছি।
প্রকৃতি বনাম পরিচর্যার বিতর্ক শতকের পর শতক ধরে চলে আসছে। কোনো সমাধান হয়নি। মানুষের বিকাশে প্রকৃতিই সব নাকি তার পরিচর্যা। এটা নিয়ে যত বিতর্ক। তবে আমার কাছে এর সবচেয়ে বাস্তবভিত্তিক সমাধান হচ্ছে, আমাদের পরিবেশ বা জিন কোনোটাই না। আমি নিজেই।
আপনার পরিবেশ, আপনার আশেপাশের লোকজনদের সাথে আপনার ব্যবহার কেমন হবে সেটা আপনারই হাতে। আপনার পরিবেশ ও জিন গুরুত্বপূর্ণ। তবে বিষয়টাকে এমন ভেবে ভুল করবেন না যে, নিজের গতিপথ নির্ধারণে আমার কোনো ক্ষমতাই নেই।
এই অধ্যায়ে আমরা দেখেছি মানুষের বাস্তবজীবনের অভিজ্ঞতা। অনেকে তাদের পরিবেশের ওপর কর্তৃত্ব করেছিলেন। অনেকে মুখোমুখি হয়েছেন।
কঠিন সব পরিস্থিতি ও অসহায়ক পরিবেশের। তারা এসব প্রতিবন্ধকতাকে মাড়িয়ে সমাজে জায়গা করে নিয়েছিলেন। নিচের টেবিলে এসব অনুপ্রেরণামূলক উদাহরণগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হলো:

📄 রাসূল ﷺ-এর পরিবেশ থেকে আমাদের কী লাভ
| রাসূল ﷺ-এর পরিবেশ | আপনার পরিবেশ |
|---|---|
| তাঁর চারপাশে অনেক প্রলোভন ছিল। তবে ভালো কিছু বিকল্পও ছিল। যেমন: বাজারে কিস ইন্ন সাদা'র মন নাড়িয়ে দেওয়া লেকচার। | নিজের চারপাশ নিয়ে অভিযোগ করবেন না। আপনার উচ্চাকাঙ্ক্ষার সাথে উপযোগী সুযোগ ও বিকল্প খুঁজুন। এরপর নিজেকে বিকশিত করুন। |
| বহু দেব-দেবীর পূজো করার জন্য সেই সমাজে বহু চাপ ছিল। কিন্তু তারপরও এক আল্লাহর উপাসনাকারীরা সেই চাপ প্রতিরোধ করতে পেরেছিলেন। | সমাজে সবাই কিছু একটা করছে, বা সেটাই প্রবল এই ভেবে সেগুলো অনুসরণ করতে যাবেন না। নিজের বিশ্বাস প্রত্যয় প্রকাশের চেষ্টা করুন। |
| রাসূল ﷺ-এর আরবসমাজে সংখ্যালঘু হলেও অনারবদের নিচু চোখে দেখা হতো। কিন্তু তারপরও কেউ কেউ তাদের অভিজ্ঞতা ও দক্ষতার গুণে সফল হয়েছিলেন। | আপনি আপনার প্রতিভা ও দক্ষতা নিয়ে আত্মবিশ্বাসী থাকুন। দেখবেন যে এজন্য সংখ্যাগরিষ্ঠরা একদিন আপনাকে সম্মান করছে। |
| রাসূল ﷺ-এর আরবসমাজ প্রচণ্ড নারীবিরোধী ছিল। তারপরও কেউ কেউ বিশেষ জায়গা করে নিয়েছিলেন। | নিজের প্রতিভার প্রকাশ ঘটান। যদিও সমাজ আপনাকে যথেষ্ট সহযোগিতা না-করে বা উৎসাহ না দেয়। |