📄 বিদেশিরা
আফ্রিকা, সিরিয়া, মিশর, ইরাকের ব্যবসায়ী ও কারিগরদের অনেকে মক্কায় থাকতেন। এদের মধ্যে দাস ও স্বাধীন উভয় ধরনের মানুষ ছিলেন। তারা ছিলেন আরব অনারবের মিক্স। এদের বেশিরভাগই বাইজেন্টাইনের খ্রিষ্টানদের অত্যাচারে জর্জরিত হয়ে এখানে পালিয়ে এসেছিলেন। অন্যান্যদের মধ্যে কেউ কেউ মক্কা ও তার আশেপাশের এলাকায় কাজের খোঁজে এসেছিলেন।
এদের সংখ্যা ঠিক কত সে ব্যাপারে জানা যায় না। তবে বিভিন্ন উৎস থেকে ধারণা এদের সংখ্যা কয়েক শ হবে। ধর্মবিশ্বাসে এরা খ্রিষ্টান। কামার, ট্যানার, স্বর্ণকার ও অন্যান্য কারিগরি দক্ষতায় এদের কদর ছিল। তাছাড়া স্থানীয় জনগণের সাথে তাদের সম্ভাব ছিল।
মজার ব্যাপার হচ্ছে, এদের কিন্তু কোনো গোষ্ঠীয় নিরাপত্তা ছিল না। তারপরও এরা তাদের বিশেষ দক্ষতা আর প্রতিভার কারণে সমাজে সফল হয়েছিলেন। যেমন-
• জাবরা আর-রুমি: তিনি পেশায় ছিলেন কামার। ধর্মগ্রন্থের প্রতি প্রবল আকর্ষণ ছিল। রাসূল-এর ভালো বন্ধু ছিলেন। মূর্তিপূজারি আরবদের কেউ কেউ এজন্য দাবি করেছিল যে, এই লোকই নবিকে কুরআন শিখিয়েছে। কুরআনের এক আয়াতে এই অভিযোগের উল্লেখ আছে,
'আমি ভালো করেই জানি তারা কী বলে। তারা বলে, 'নবিকে তো এক লোক এসব শিখিয়ে দেয়'। তারা যে লোকের কথা বলে তার ভাষা তো অনারবি। অথচ এই কুরআন স্পষ্ট আরবিতে'। আন নাহল: ১০৩
ইয়াসার আর রুমি: তিনি জাবরার বন্ধু। ধর্মগ্রন্থের প্রতি তারও বেশ আগ্রহ ছিল। দুজনের নামের শেষে রুমি আছে বলে ভাববেন না তাদের মধ্যে পারিবারিক কোনো সম্পর্ক আছে। রুমি নামে বিখ্যাত এক সুফি কবি আছেন। এর মানে আসলে 'রোমান' বা 'বাইজেন্টাইন'। ঐ অঞ্চল থেকে যারা আসত তাদেরকে এই নাম দেওয়া হতো।
সুহাইব আর রুমি: মক্কায় এসেছিলেন এক কাপড়ে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেখানকার শীর্ষস্থানীয় ব্যবসায়ীর খাতায় নাম লেখান। এছাড়াও আরও অনেক বিদেশি ছিলেন। যেমন পারস্যের সালমান ফারসি। সিরিয়ার বালা'আম সুরি। ইথিয়োপিয়ার বিলাল হাবশি। কপটিক এক কাঠমিস্ত্রী ছিলেন। তার নাম জানা যায় না।
সেই সময়ের আরবে ভাষাদক্ষতার আলাদা কদর ছিল। তাদের ভিন্ন মর্যাদায় দেখা হতো। কিন্তু অনারবরা কথা বলতেন ভাঙা ভাঙা আরবিতে। তবে তাদের জ্ঞান ও দক্ষতার কারণে তারা অন্যদের ছাড়িয়ে যান।
ক্ল্যাসিকাল আরবি জানেন না বলে আজকাল অনেকে হীনমন্যতায় ভোগেন। কিন্তু মক্কায় ভিনদেশিদের সাফল্য আমাদের ভিন্ন কথা বলে। নিজের দুর্বল দিক নিয়ে পড়ে থাকার মানে হয় না; বরং নিজের শক্তির দিকগুলো ঝালাই করার দিকে অনুপ্রেরণা দেয়।
টম রুথ তার স্ট্রেনস ফাইন্ডার ২.০ বইতে বলেছেন, নিজের কমতিগুলো পূরণ করার চেয়ে শক্তির দিকগুলো বিকশিত করার পেছনে শ্রম দিলে সাফল্যের সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। তিনি গবেষণা করে দেখেছেন, যারা নিজেদের শক্তির দিকটাতে বেশি ফোকাস করেন, তারা তাদের কাজে ছয়গুণ বেশি মগ্ন থাকতে পারেন। সাধারণভাবে তাদের জীবনের মান তিনগুণ বেশি থাকে বলে তারা বলে থাকেন।³
আমি কাউকে আরবি ভাষা বা অন্য কোনো দক্ষতা শিখতে নিষেধ করছি না। শুধু সতর্ক করছি, আপনি নিজে যাতে ভালো, সেটাকে উপেক্ষা করে বা সেটার কদর না করে অন্য কিছু নিয়ে আচ্ছন্ন হয়ে থাকবেন না।
উকাজ বাজারে মুহাম্মাদ, ব্যবসায় ও জনমণ্ডলে নারীরা এবং বিদেশি সংখ্যালঘুরা আমাদেরকে মানুষের আসল শক্তি দেখায়। উদ্বেগের জায়গা নিয়ে মাথা নষ্ট না-করে, তারা যাতে ভালো সেটা নিয়ে কাজ করেছেন। হাতের কাছে সব উপায় উপকরণ থাকুক কী না-থাকুক, সমাজের সাহায্য পান কী না-পান, যেখানেই থাকুন নিজেকে মেলে ধরার চেষ্টা করুন। নিজের ব্যক্তিস্বাতন্ত্র ধরে রাখুন।
টিকাঃ
৩. দেখুন- রুথ, স্ট্রেন্থস ফাইন্ডার ২.০।

📄 অর্থনীতি
কৃষিকাজের জন্য মক্কার আবহাওয়া ছিল বৈরি। সেই সময়ে সেখানকার অর্থনীতি পুরোটাই ছিল বাণিজ্যনির্ভর। তৎকালীন দুই অর্থনৈতিক পরাশক্তি ইয়েমেন আর সিরিয়া ছিল মক্কার দুপাশে। অর্থনীতি চাঙা রাখতে তারা এর ভালো ব্যবহার করেছিল।
দেশিবিদেশি নানারকম পণ্য মক্কায় যেত। ভারত, মিশর, সিরিয়া, পারস্য ও ইয়েমেন থেকে পারফিউম, অলংকার, পোশাক, খাবার আমদানি করা হতো। সিরিয়া ও ইয়েমেনে বছরে গড়ে সাত সাতটা বাণিজ্য কাফেলা যেত। আরবের বাজারে এসব পণ্যের বিপুল চাহিদা তারা জানত। হাটবাজার ও হজ্জের মৌসুমে তাই এগুলো পাওয়ার সুব্যবস্থা করত।
ব্যবসায়ী হিসেবে কুরাইশদের তীক্ষ্ণ বিচারবুদ্ধির পরিচয় পাওয়া যায় আমর ইবনুল আসের ঘটনায়। মুসলিম শরণার্থীরা ইথিয়োপিয়াতে গিয়েছিলেন। তাদেরকে সেখান থেকে বহিষ্কার করার জন্য কুরাইশ মূর্তিপূজারীরা তাকে পাঠিয়েছিলেন বনিবনা করার জন্য। তিনি উপহার হিসেবে পোড়ানো চামড়া নিয়ে গিয়েছিলেন। ঝানু ব্যবসায়ী হিসেবে তিনি জানতেন চামড়ার ব্যাপারে ইথিয়োপিয়ানদের দুর্বলতা।
ইরাক আর সিরিয়া থেকে মালামাল নিয়ে মক্কার ব্যবসায়ীরা নিয়মিত ইথিয়োপিয়া যাতায়াত করতেন। ফিরে আসতেন ইথিয়োপিয়ান পণ্যসামগ্রী নিয়ে। ব্যবসা খাতে সরাসরি অনেকে কাজ করতেন। নারীরা বা যারা বয়সের কারণে পারতেন না, তারা টাকা বিনিয়োগ করতেন। বা তাদের পক্ষে মালামাল বিক্রির জন্য অন্যদের ভাড়ায় খাটাতেন।
তো এই ছিল মক্কার অর্থনৈতিক ব্যবস্থা। আমরা একটু-আধটু দেখেছি মক্কার লোকজনদের মনমানসিকতা। দেখেছি কীভাবে সেখানকার নারী ও বিদেশিরা প্রতিকূল পরিবেশে সফল হয়েছিলেন। আমি এখন মক্কার বাজারের ভেতরে ঢুকব। দেখব সেখানে রাসূল কী করতেন। আমরা খুব বেশি ভেতরে ঢুকব না। শুধু দেখার চেষ্টা করব, যে পরিবেশে তিনি জীবনযাপন করেছিলেন সেটা। আমার উদ্দেশ্য, পরিবেশের ভেতর ডুবে না-যেয়েও বা নিজের স্বাতন্ত্র না হারিয়েও আপনি যে তার মনিব হতে পারেন সেটা দেখানো।

📄 বাজার
পর্যটনশিল্প আজকের জমানায় একটি দেশের অন্যতম আয়ের উৎস। মক্কায় সেটা ছিল হজ্জের মৌসুম। আরবদের কেনাকাটার ব্যাপারও ছিল। মক্কার প্রধান মার্কেটগুলো কোনো এক জায়গায় নির্দিষ্ট ছিল না। বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় বসত। নামকরা মার্কেটগুলোর মধ্যে ছিল মিজানা, যুল-মিজাজ, উকাজ।

📄 সুক উকাজ
মক্কার সবচেয়ে প্রসিদ্ধ মার্কেট। সুক মানে বাজার বা মার্কেট। সেটা শুধু মার্কেটই ছিল না। এটা ছিল বার্ষিক উৎসব। এখানে কবিতা পাঠের আসর বসত। অ্যাথলেটিকরা তাদের ক্রীড়ানৈপুণ্য দেখাত। দেশিবিদেশি পণ্যের পসরা বসত।
সুক উকাজের সোনালি সময়টাতেই কিন্তু রাসূল ওখানে কাটিয়েছেন। সেখান থেকে কেনাকাটা করেছেন। কিন্তু এর নোংরামি থেকে দূরে ছিলেন। পৃথিবীর অন্যান্য অনেক জাঁকজমকপূর্ণ মার্কেটের মতো এখানেও জুয়া, পতিতালয়সহ অন্যান্য অশ্লীল কাজের আখড়া বসত।
রাসূল বেশ স্মার্ট ছিলেন। তিনি শুধু তার ব্যবসা করতেন। এসব ঝামেলা থেকে দূরে থাকতেন। সপ্তম শতকের আরবের বাজারে প্রতিদিনকার একটা চিত্রের বর্ণনা দিচ্ছি-⁴
সুক উকাজ কী হতো না সেখানে? কেনাবেচা, কবিতা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন গোষ্ঠীর দান-খয়রাতমূলক কাজসহ কত কী। তারা গরিবদের খাওয়াত। ভিখারিদের ভিক্ষা দিত। মুক্তিপণ দিত। বন্দীদের মুক্ত করত। বিবাদ মীমাংসা, সন্ধিচুক্তি এগুলোও হতো।
মক্কা, তায়েফ, মদিনা থেকে বিভিন্ন গোষ্ঠী ভিড় করত। বাহরাইন, উমান, ইয়েমেন, সিরিয়া, ইরাকের মতো দূরদূরান্ত থেকেও লোকজন আসত। মার্কেটের সীমানার বাইরে তাদের তাঁবু টাঙাত। প্রত্যেক গোষ্ঠী তাঁবুর সামনে তাদের ব্যানার ঝুলিয়ে রাখত। তারা তাদের সাথে পণ্যসামগ্রী নিয়ে আসত বেচার জন্য। প্রত্যেক গোষ্ঠী তাদের সবচেয়ে প্রতিভাধর কবিকে নিয়ে আসত। তাদের কাজ ছিল নিজ নিজ গোষ্ঠীর স্তুতি করা।
নোংরামিও চলত পাল্লা দিয়ে। শারীরিকভাবে উত্যক্ত করা, হয়রানি করা নিয়ে কখনো কখনো গোলাযোগ বেধে যেত। জুয়া আর পতিতাবৃত্তির আখড়া ছিল অগণিত। শহরে প্রথমবারের মতো আসা বড় বড় চোখের বেদুইন ছেলেদের তারা আকৃষ্ট করার চেষ্টা করত। চুরিচামারি, ধোঁকাবাজি, সুযোগ গ্রহণের মতো বিষয় তো ছিলই।
টিকাঃ
৪. উকায বাজারের বেশিরভাগ তথ্য নেওয়া হয়েছে হাম্মুর রচিত সুক উকায ওয়া মাওয়াসিমুল হজ্জ বই থেকে।