📘 আত্মসমালোচনা 📄 ৩. ক্বিয়ামত দিবসে তার সামনে উত্থাপিত প্রশ্ন সম্পর্কে চিন্তা

📄 ৩. ক্বিয়ামত দিবসে তার সামনে উত্থাপিত প্রশ্ন সম্পর্কে চিন্তা


ক্বিয়ামতের দিন বান্দা কী কী প্রশ্নের মুখোমুখি হ'তে পারে তৎসম্পর্কিত চিন্তা তার মনের হিসাব গ্রহণে তাকে তৎপর করতে পারে। তাতে করে সে আল্লাহ্র প্রতি মনোনিবেশ করবে, সত্যের অনুসরণ করবে, বাজে কাজে সময় ব্যয় ও খেয়াল-খুশীর অনুসরণ ত্যাগ করবে এবং ফরয পালন, হারাম ত্যাগ, নফল-মুস্তাহাব বেশী বেশী আদায় আর মাকরূহ ও সন্দেহ থেকে নিজেকে দূরে রাখতে বদ্ধপরিকর হবে। বান্দাকে তো ক্বিয়ামত দিবসে তার সকল অঙ্গ-প্রত্যঙ্গের কাজের হিসাব দিতে হবে। আল্লাহ তা'আলা বলেন, إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا 'নিশ্চয়ই কর্ণ, চক্ষু ও বিবেক প্রতিটিই জিজ্ঞাসিত হবে' (বনী ইসরাঈল ১৭/৩৬)।
বান্দাকে আল্লাহ যত নে'মত এ দুনিয়াতে দিয়েছেন তার শুকরিয়া সে যথাযথভাবে আদায় করেছে কি-না সে সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তা'আলা বলেন, ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ 'অতঃপর তোমরা অবশ্যই সেদিন তোমাদেরকে দেওয়া নে'মতরাজি সম্পর্কে জিজ্ঞাসিত হবে' (তাকাছুর ১০২/৮)।

📘 আত্মসমালোচনা 📄 ৪. প্রতিফল বা পুরস্কার সম্পর্কে জ্ঞান থাকা

📄 ৪. প্রতিফল বা পুরস্কার সম্পর্কে জ্ঞান থাকা


যেসব আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে এবং জান্নাতে যাওয়া যাবে সেসব আমলকে সূরা ছফ-এ 'তিজারত' বা ব্যবসা বলে উল্লেখ করা হয়েছে। ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, 'মানুষ যখন জানবে যে, এই ব্যবসার লাভ জান্নাতুল ফিরদাউসে বসবাস ও রব্বুল আলামীনের দর্শন লাভ এবং এই লোকসান হল জাহান্নামে প্রবেশ ও রাব্বুল আলামীনের দর্শন লাভ থেকে বঞ্চিত হওয়া। সাথে সাথে উক্ত দৃঢ় বিশ্বাস তার অন্তরে বদ্ধমূল হবে, তখন তার জন্য আজকের জীবনের হিসাব রাখা সহজ হয়ে যাবে।

টিকাঃ
৪২. ইগাছাতুল লাহফান ১/৮০।

📘 আত্মসমালোচনা 📄 ৫. ক্বিয়ামত দিবসের স্মরণ

📄 ৫. ক্বিয়ামত দিবসের স্মরণ


আমীরুল মুমিনীন ওমর বিন আব্দুল আযীয (রহঃ) আদী বিন আরতাতকে এক পত্রে লিখেছিলেন, হে আদী, আল্লাহকে ভয় করো এবং ক্বিয়ামত দিবসে হিসাব দেওয়ার আগে নিজে নিজের হিসাব নাও। আর স্মরণ রাখো সেই রাতকে, যে রাতের পেট চিরে ক্বিয়ামতের ভয়াবহ সকাল দেখা দেবে। যেদিন ক্বিয়ামত আসবে সেদিন সূর্য নিষ্প্রভ (আলোহীন) হয়ে যাবে, আকাশ থেকে নক্ষত্রগুলো খসে পড়বে এবং মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে- এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে'।

টিকাঃ
৪৩. তারীখু দিমাশক ৪০/৬২।

📘 আত্মসমালোচনা 📄 ৬. মৃত্যুকে স্মরণ

📄 ৬. মৃত্যুকে স্মরণ


মা'রূফ কারখী (রহঃ)-এর মজলিসে এক লোক হাযির ছিল। তিনি তাকে বললেন, 'আমাদের সাথে যোহর ছালাত আদায় করুন'। লোকটি বলল, 'আমি আপনাদের সাথে যোহর ছালাত আদায় করতে পারব, কিন্তু আছর ছালাত আদায় করতে পারব না'। তখন মা'রূফ (রহঃ) বললেন, 'মনে হয় যেন আপনি আছর ছালাত পর্যন্ত বেঁচে থাকার আশা করেন'! আমি লম্বা আশা পোষণ থেকে আল্লাহ্র আশ্রয় কামনা করছি।
এক ব্যক্তি মা'রূফ কারখী (রহঃ)-এর সামনে গীবতমূলক কথা বলল। তা শুনতে পেয়ে তিনি তাকে বললেন, اذْكُرِ الْقُطْنَ إِذَا وَضَعُوهُ عَلَى عَيْنَيْكَ 'তুমি সেই তুলার কথা স্মরণ কর, (মৃত্যুকালে) যা তোমার দু'চোখের উপর রাখা হবে'।
অনন্তর মানুষ যখন তার মৃত্যুর কথা স্মরণ করবে তখন তার যাবতীয় আমলের হিসাব নিজ মন থেকে নিতে পারবে এবং মনকে তার সীমার মধ্যে স্থির রাখতে পারবে।

টিকাঃ
৪৪. হিলয়াতুল আওলিয়া ৮/১৬৩।
৪৫. ঐ, ৮/১৬৪।

ফন্ট সাইজ
15px
17px