📄 ভর্ৎসনাকারী আত্মা
ভাল-মন্দের মিশেলে যে মন গড়ে ওঠে তাই ভর্ৎসনাকারী মন। এ ধরনের মন ভাল কাজ কেন ছেড়ে দেওয়া হ'ল, মন্দ কাজ কেনই বা করা হ'ল তা বলে তার মালিককে ভর্ৎর্সনা বা তিরস্কার করে। আরবীতে বলা হয় 'নাফসে লাওয়ামা'। 'লাওম' মূল থেকে 'লাওয়ামা' শব্দ গঠিত। বাংলায় প্রচলিত 'মালামত' শব্দের মূলও লাওম। মালামত অর্থ ভৎর্সনা বা তিরস্কার।
হাসান বছরী (রহঃ) বলেন, إن المؤمن، والله، ما تراه إلا يلوم نفسه على كل حالاته؛ يستقصرها فى كل ما يفعل فيندم ويلوم نفسه، وإن الفاجر ليمضى قدما لا يعاتب نفسه 'আল্লাহ্র কসম! তুমি মুমিনকে সর্বাবস্থায় নিজের মনকে তিরস্কার করতে দেখতে পাবে। তার সব কাজেই সে কিছু না কিছু ত্রুটি খুঁজে পায়। তাই কেন এ ত্রুটি হ'ল তা ভেবে সে লজ্জিত ও অনুশোচিত হয় এবং মনকে সেজন্য তিরস্কার করে। পক্ষান্তরে পাপাচারী দুষ্কৃতিকারী অসংকোচে অন্যায়-অপকর্ম করে, তা নিয়ে মনকে সে কদাচিৎই ভর্ৎসনা করে'।
টিকাঃ
১২. ইগাছাতুল লাহফান ১/৭৭।