📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 অন্য কেউ নয়, কুপ্রবৃত্তিই মানুষের সবচেয়ে বড়ো শত্রু

📄 অন্য কেউ নয়, কুপ্রবৃত্তিই মানুষের সবচেয়ে বড়ো শত্রু


১৩৪. ইউনুস ইবনে উবায়েদ রাহিমাহুল্লাহ বলেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ মৃত্যুর সম্মুখীন হলে তিনি বার বার ইন্নালিল্লাহ পাঠ করতে শুরু করলেন। তখন তাঁর দিকে ঝুঁকে পড়ে পুত্র বললেন, হে আমাদের সম্মানিত পিতা! আপনি আমাদের মাঝে এমন কোনো জিনিস দেখেছেন, যা আপনাকে পেরেশান করছে?
তিনি বললেন, হে পুত্র! আল্লাহর কসম, আমার নফসের চেয়ে আর কোনো বস্তুকে পেরেশানকারী হিসেবে দেখি না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 সুস্থতার চল্লিশ বছরের কৃতজ্ঞতা

📄 সুস্থতার চল্লিশ বছরের কৃতজ্ঞতা


১৩৬. খালেদ ইবনে দুরাইক রাহিমাহুল্লাহ বলেন, আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হওয়ার পর বললেন, হে আত্মা! তুমি সত্তর বছর ধরে আল্লাহ তাআলার দান সুস্থতার নেয়ামত ভোগ করেছ। এবার তার কৃতজ্ঞতা হিসেবে বাকি সত্তর বছর অসুস্থতার কষ্ট ভোগ করো।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 হিসেবে বাকি সত্তর বছর অসুস্থতার পরীক্ষা

📄 হিসেবে বাকি সত্তর বছর অসুস্থতার পরীক্ষা


১৩৬. খালেদ ইবনে দুরাইক রাহিমাহুল্লাহ বলেন, আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হওয়ার পর বললেন, হে আত্মা! তুমি সত্তর বছর ধরে আল্লাহ তাআলার দান সুস্থতার নেয়ামত ভোগ করেছ। এবার তার কৃতজ্ঞতা হিসেবে বাকি সত্তর বছর অসুস্থতার কষ্ট ভোগ করো।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে ইবলিসের ভাবনা

📄 আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে ইবলিসের ভাবনা


১২৬. জুবায়েদ রাহিমাহুল্লাহ বলেন, অভিশপ্ত ইবলিস বলত, আমি আইয়ুব আলাইহিস সালামের বিপদে পতিত হওয়ার পরও তার কোনো কাজে খুশি হতে পারতাম না। তবে একটি বিষয়ে খুশি হতাম। তা হলো, যখনই আমি তার ক্রন্দন শুনতাম, তখনই বিশ্বাস হতো, আমি তার কাছে পৌঁছতে পারব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00