📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 হাত-পা বেঁধে কবরে শয়ানের বাসনা

📄 হাত-পা বেঁধে কবরে শয়ানের বাসনা


১১২. মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ যখন মুত্যুশয্যায় শায়িত হলেন, তখন তিনি বললেন, আমার পূর্ববর্তী নেককার ব্যক্তিগণ এই কাজটি করেননি, তাই আমি করার সাহস পাচ্ছি না। অন্যথায় আমি কাজটি করতাম। আমি আমার পরিবারের লোকদেরকে বলতাম, তোমরা আমার মৃত্যুর পর আমাকে বন্দি করবে, আমার দুই হাত কাঁধে নিয়ে বাঁধবে এবং এই অবস্থাতেই কবরে নিয়ে দাফন করে আসবে। যেমনটা পলায়নপর দাসদের সঙ্গে করা হয়। আর যখন আমাকে আমার রব জিজ্ঞাসা করবেন, তখন বলব, হে আল্লাহ! আমি বিন্দুমাত্র সময়ের জন্যও আপনাকে সন্তুষ্ট করতে পারিনি, তাই আমি আপনার কাছে পলায়নপর গোলামের মতো বন্দি অবস্থায় হাজির হয়েছি।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 সর্বাধিক প্রিয় আমল

📄 সর্বাধিক প্রিয় আমল


১১৩. উমর ইবনে আব্দুল আযিয রহ. বলতেন, সর্বাধিক প্রিয় আমল হলো সেই আমল, যা করতে অন্তর খুব অনীহা প্রকাশ করে, নফস তা কোনোভাবেই করতে চায় না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 সব হালাল বস্তুই গ্রহণ করা ঠিক নয়

📄 সব হালাল বস্তুই গ্রহণ করা ঠিক নয়


১১৪. উবাদা ইবনে কুলাইব রাহিমাহুল্লাহ বলেন, জনৈক ব্যক্তি তার ভাইয়ের কাছে একটি উপদেশ লিখে পাঠালেন। তিনি লিখলেন, আম্মা বা'দ, যে হালাল বস্তু মানুষকে হারামের নিকটবর্তী করে এবং আল্লাহ ও তোমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তুমি সেই হালাল বস্তুও পরিত্যাগ করার চেষ্টা করবে। কেননা যে ব্যক্তি পৃথিবীর সকল হালাল বস্তুই নির্বিঘ্নে গ্রহণ করে, তার অন্তর হারাম বস্তু গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠবে।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 কামনা-বাসনা সৃষ্টির আশঙ্কায় বৈধ বস্তুও পরিত্যাগ করা

📄 কামনা-বাসনা সৃষ্টির আশঙ্কায় বৈধ বস্তুও পরিত্যাগ করা


১১৫. আবু শায়বা জুবায়দি রাহিমাহুল্লাহ বলতেন, আমি আমার নফস নিয়ে আশঙ্কা করি। আবার আল্লাহর রহমত ও ক্ষমার আশা রাখি। আর আমি সেই সব বৈধ বস্তুও পরিত্যাগ করা উত্তম মনে করি, যেসব বস্তু আমার অন্তরে কামনা-বাসনা ও উচ্চাভিলাস সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00