📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর নেয়ামত

📄 সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর নেয়ামত


১১০. আবু হুররা রাহিমাহুল্লাহ বলেন, আমরা একবার বকর ইবনে আব্দুল্লাহ মুজানি রাহিমাহুল্লাহ অসুস্থ হলে তাকে দেখতে গেলাম। তিনি আমাদেরকে দেখে মাথা তুলে বললেন, কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করেন, এর অর্থ তিনি তাকে নেক কাজের সুযোগ-শক্তি দিয়েছেন। বান্দার তখন কর্তব্য হলো, কৃতজ্ঞতাস্বরূপ তার নফসকে ইবাদতে নিয়োজিত রাখা। আর যদি অসুস্থ-দুর্বল হয়ে যায়, মনে করতে হবে, আল্লাহ তাকে পাপকাজে জড়াতে দেবেন না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 আত্মাকে শাসনের চমৎকার কৌশল

📄 আত্মাকে শাসনের চমৎকার কৌশল


১১১. ইয়াজিদ আল-আরাজ শান্নি নামের একজন বুজুর্গ বলেন, একবার জনৈক ব্যক্তি বিখ্যাত বুজুর্গ মুওয়াররিক আল-ইজলি রাহিমাহুল্লাহকে বললেন, হে আবুল মুতামির, আমি দুর্বল হয়ে পড়েছি। যার ফলে নামাজ ও রোজা রাখতে পারি না। জবাবে আবুল মুতামির রাহিমাহুল্লাহ বললেন, তুমি তোমার আত্মার ব্যাপারে খামোখাই অভিযোগ করছ। কেননা আত্মাকে যদি ভালো কাজে খাটাতে না পারো, তবে তার শাস্তি হচ্ছে মন্দ কাজ থেকেও তাকে বিরত রাখবে। তাকে সম্বোধন করে বলো, হে আত্মা! যেহেতু তুমি ভালো কাজ করতে রাজি না, অতএব আমি তোমাকে মন্দ কাজও করতে দেব না। ব্যস, এভাবেই আত্মাকে শায়েস্তা ও নেক কাজ করতে না পারার কাফফারা আদায় হয়ে যাবে।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 হাত-পা বেঁধে কবরে শয়ানের বাসনা

📄 হাত-পা বেঁধে কবরে শয়ানের বাসনা


১১২. মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ যখন মুত্যুশয্যায় শায়িত হলেন, তখন তিনি বললেন, আমার পূর্ববর্তী নেককার ব্যক্তিগণ এই কাজটি করেননি, তাই আমি করার সাহস পাচ্ছি না। অন্যথায় আমি কাজটি করতাম। আমি আমার পরিবারের লোকদেরকে বলতাম, তোমরা আমার মৃত্যুর পর আমাকে বন্দি করবে, আমার দুই হাত কাঁধে নিয়ে বাঁধবে এবং এই অবস্থাতেই কবরে নিয়ে দাফন করে আসবে। যেমনটা পলায়নপর দাসদের সঙ্গে করা হয়। আর যখন আমাকে আমার রব জিজ্ঞাসা করবেন, তখন বলব, হে আল্লাহ! আমি বিন্দুমাত্র সময়ের জন্যও আপনাকে সন্তুষ্ট করতে পারিনি, তাই আমি আপনার কাছে পলায়নপর গোলামের মতো বন্দি অবস্থায় হাজির হয়েছি।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 সর্বাধিক প্রিয় আমল

📄 সর্বাধিক প্রিয় আমল


১১৩. উমর ইবনে আব্দুল আযিয রহ. বলতেন, সর্বাধিক প্রিয় আমল হলো সেই আমল, যা করতে অন্তর খুব অনীহা প্রকাশ করে, নফস তা কোনোভাবেই করতে চায় না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00