📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 ব্যক্তির ওপর নফস কখন সওয়ার হয়?

📄 ব্যক্তির ওপর নফস কখন সওয়ার হয়?


৭০. মিসইয়ার ইবনে কিদাম রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তির কাছে তার নিজের নফসই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তার ওপর তার নফস সওয়ার হয়ে বসে।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 সবচেয়ে দামি মানুষ কারা?

📄 সবচেয়ে দামি মানুষ কারা?


৭১. উসমান ইবনে জায়েদা রাহিমাহুল্লাহ বলেন, মুহাম্মাদ ইবনুল হানাফিয়া রাহিমাহুল্লাহকে বলা হলো, মানুষের মধ্যে সবচেয়ে দামি কারা? তিনি জবাবে বললেন, সেই ব্যক্তি, গোটা দুনিয়ার কোনো কিছুই যার জন্য ক্ষতিকর বলে মনে হয় না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 আল্লাহর ক্ষমা লাভ হলেও নফসের শাসন নিরর্থক নয়

📄 আল্লাহর ক্ষমা লাভ হলেও নফসের শাসন নিরর্থক নয়


৭২. আব্দুল্লাহ ইবনে মুতাররিফ রাহিমাহুল্লাহ বলতেন, হে ভাইয়েরা! আমলের ব্যাপারে সর্বাত্মক চেষ্টারত হও। কেননা তোমরা যেমনটা ধারণা করছ যে, এমনিতেই আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা পাওয়া যাবে, তাহলেও সমস্যা নেই, আমলের দ্বারা জান্নাতে দারাজাত বুলন্দ হবে। আর যদি আমরা আল্লাহর কঠোরতার যে ভয় করছি সেটাই যদি বাস্তবায়ন হয়, তাহলে আমাদেরকে এটা বলতে হবে না যে, হে আল্লাহ! আমাদেরকে আবারও দুনিয়ায় পাঠান, আমরা বে-আমল ছিলাম, এবার গিয়ে আমল করে আসব। বরং তখন বলব, আমরা আমল তো করেছিলাম, কিন্তু আমল আমাদের উপকারে আসেনি।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 আত্মশাসনের দুটি উপকারিতা

📄 আত্মশাসনের দুটি উপকারিতা


৭৩. বিখ্যাত বুজুর্গ জিয়াদ রাহিমাহুল্লাহ বলতেন, চেষ্টা করো এবং ভয় করো। আমরা আল্লাহর রহমতের যে আশা করি, বিষয়টি যদি এমনই হয়, তাহলে তো আমাদের আমল বৃথা যাবে না। বরং আমল আমাদের মর্যাদার কারণ হবে। আর যদি রহমত থেকে বঞ্চিতও হই, তথা আমল না করার আক্ষেপ তো করতে হলো না!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00