📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নফসের দাসের কোনো মূল্য নেই

📄 নফসের দাসের কোনো মূল্য নেই


৬৭. আবু উসমান মুআদ্দাব রাহিমাহুল্লাহ বলেন, মুহাম্মাদ ইবনুল হানাফিয়া রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তির আত্মা তার কাছে দামি হয়ে যায়, দুনিয়ায় তার কোনো মূল্য থাকে না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নফসকে নেতা বানানোর ক্ষতি

📄 নফসকে নেতা বানানোর ক্ষতি


৬৮. হাকিম ইবনে জাফর রাহিমাহুল্লাহ বলতেন, আমি সাইদ বুরানি রাহিমাহুল্লাহকে বলতে শুনিছি, যদি কোনো ব্যক্তির নফস তার কাছে সম্মানিত, মান্যবর ও নেতা হয়ে যায়, তবে সে তখন দুনিয়ার প্রতি আগ্রহী হয়।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 জান্নাতের ক্রয়মূল্য

📄 জান্নাতের ক্রয়মূল্য


৬৯. ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বললেন, মুহাম্মাদ ইবনুল হানাফিয়া রাহিমাহুল্লাহ আরও বলতেন, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন নফসের প্রতি কঠোরতার বিনিময়ে। সুতরাং তোমরা নফসের বদলায় অন্য কিছুর মোকাবিলায় জান্নাত ক্রয়ের চেষ্টা করো না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 ব্যক্তির ওপর নফস কখন সওয়ার হয়?

📄 ব্যক্তির ওপর নফস কখন সওয়ার হয়?


৭০. মিসইয়ার ইবনে কিদাম রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তির কাছে তার নিজের নফসই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তার ওপর তার নফস সওয়ার হয়ে বসে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00