📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 পরকালে শাস্তির আগেই নিজেকে শাস্তি প্রদান

📄 পরকালে শাস্তির আগেই নিজেকে শাস্তি প্রদান


৫৯. আবু জাফর কিন্দি রাহিমাহুল্লাহ বলেন, দাউদ তাঈ রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করলেন তখন ইবনুস সাম্মাক রাহিমাহুল্লাহ তার মাটির ঘরে এলেন এবং বললেন, হে দাউদ! তুমি অন্য কর্তৃক বন্দি হওয়ার আগেই নিজেকে বন্দি করে নিয়েছ। তুমি আজাবে ধৃত হওয়ার আগেই নিজের নফসকে আজাবে ধৃত করেছ। সুতরাং আজ এর সুফল ভোগ করো। আজ তুমি দেখতে পাবে তাঁকে, যাঁর জন্য তুমি দুনিয়ায় বেঁচে থাকতে আমল করেছিলে।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নিজের নফসকে চিনুন

📄 নিজের নফসকে চিনুন


৬০. ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, জনৈক ব্যক্তি দীর্ঘদিন ইবাদত-বন্দেগিতে তার জীবন অতিবাহিত করলেন। একদিন আল্লাহ তাআলার কাছে তার কোনো একটা প্রয়োজন দেখা দিল। তাই তিনি ৭০টি শনিবারে রোজা রাখলেন। প্রতি সপ্তাহে মাত্র এগারোটি খেজুর খেতেন। এতদিন রোজা রাখার পর তিনি আল্লাহ তাআলার কাছে সেই প্রয়োজনটি পেশ করলেন। কিন্তু তার সেই প্রয়োজনটি পূর্ণ হলো না। তখন তিনি নিজের নফসকে সম্বোধন করে বললেন, হে আত্মা! যদি তোমার মধ্যে কোনো কল্যাণ থাকত, তুমি যদি ভালো আত্মা হতে, তবে তোমার এই প্রয়োজন পূর্ণ হতো।
তিনি যখন এভাবে নিজের নফসের সমালোচনায় লিপ্ত হলেন, তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতরণ করলেন এবং তাকে বললেন, হে ইবনে আদম! তুমি এত বছর যে ইবাদত করেছ তার চেয়ে এই মুহূর্তটি তোমার জন্য উত্তম, যে মুহূর্তে তুমি নিজের নফসকে চিনেছ এবং নফসের অকল্যাণ নির্ণয় করতে পেরেছ। আর তুমি নিজের নফসকে চেনার সুবাধে আল্লাহ তাআলা এখন তোমার সেই কাঙ্ক্ষিত বাসনাটি পূর্ণ করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00