📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 পাপের কথা চিন্তা করে লোকদের সঙ্গে উঠাবস করতে লজ্জাবোধ করা

📄 পাপের কথা চিন্তা করে লোকদের সঙ্গে উঠাবস করতে লজ্জাবোধ করা


৪৩. দাউদ তাঈ রাহিমাহুল্লাহ আরও বলতেন, আমরা লোকদের সঙ্গে উঠাবসা করতে বাধ্য বলে উঠাবসা করি বটে, কিন্তু পাপের কারণে তাদের সঙ্গে উঠাবসা করতে লজ্জাবোধও করি।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 পাপ প্রকাশ পেলে মুখ লুকানোর জায়গা হতো না

📄 পাপ প্রকাশ পেলে মুখ লুকানোর জায়গা হতো না


৪৪. দাউদ তাঈ রাহিমাহুল্লাহ বলতেন, আমরা তো কেবল আল্লাহ তাআলার প্রতি সুবিশ্বাসে নিজেদের গলা ফাটিয়ে কথা বলি। অন্যথায় তিনি যদি আমাদের পাপ প্রকাশ করে দিতেন, তবে আমাদের পক্ষে কথা বলা তো দূরের কথা, মুখ লুকানোরও জায়গা হতো না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 আল্লাহর রহমতই একমাত্র ভরসা

📄 আল্লাহর রহমতই একমাত্র ভরসা


৪৫. দাউদ তাঈ রাহিমাহুল্লাহ আরও বলতেন, আমাদের আমলের যে হালত, তাতে নিরাশাই একমাত্র অবলম্বন হওয়ার কথা ছিল। কিন্তু তবু আমাদের অন্তর আল্লাহ তাআলার রহমতের আশাবাদী। তাই আমরা নিজেদের আমলের কারণে আশাবাদী নই, বরং আল্লাহ তাআলার করুণা ও দয়ার কারণে আশাবাদী হই।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 দুইজন বিখ্যাত বুজুর্গের অনুশোচনা ও ক্রন্দন

📄 দুইজন বিখ্যাত বুজুর্গের অনুশোচনা ও ক্রন্দন


৪৬. জাফর ইবনে মালেক রাহিমাহুল্লাহ বলেন, একবার মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ সাবেত বুনানি রাহিমাহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাতে সাবেত রাহিমাহুল্লাহ মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহকে বললেন, হে মালেক! আপনি কেমন আছেন? জবাবে তিনি বললেন, সেই লোক কীরূপ থাকতে পারে, যার বাহ্যিক অবস্থা পাপে পূর্ণ এবং অপ্রকাশ্য পাপ অগণিত? এরপর তিনি সাবেত রাহিমাহুল্লাহকে বললেন, আপনার কথা বলুন হে সাবেত! আপনি কেমন আছেন? জবাবে সাবেত বুনানি রাহিমাহুল্লাহ হাত সম্প্রসারণ করলেন, গর্দান লম্বা করলেন এবং মাথা নিচের দিকে ঝুঁকালেন এবং বললেন, এটা হলো অতিশয় পাপীদের নিজেদের পাপ প্রকাশের নিদর্শন। সুতরাং আমার এই অবস্থা দেখেই বুঝে নিন আমি কত বড়ো পাপী, আর একজন পাপীর অবস্থা কেমন হতে পারে, সেটা আপনার অজানা নয়। এরপর তারা দুজনেই ভীষণ ক্রন্দন শুরু করলেন এবং ক্রন্দন করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00