📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 প্রতিটি কথা ও কাজে আত্মাকে শাসনে রাখতে হবে

📄 প্রতিটি কথা ও কাজে আত্মাকে শাসনে রাখতে হবে


৪. হাসান বসরি রাহিমাহুল্লাহ কুরআনের আয়াত لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ ، وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ التَّوَّامَةِ. 'আমি শপথ করছি কেয়ামত দিবসের। আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।'
-আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, কোনো মুমিনকেই ছাড়া হবে না, যাবৎ না সে নিজের আত্মাকে তিরস্কার করে যে, আমি আমার এই কথা দ্বারা কী বুঝালাম? আমি আমার এই এক লোকমা খাবার কেন খেলাম? আমি পান করলাম কেন? অর্থাৎ প্রতিটি কাজের হিসাব নিতে হবে এবং তা ভালো অর্থে প্রয়োগ করতে হবে। এগুলো যারা করবে তারা সফল। আর ব্যর্থ ব্যক্তি তারাই, যারা সামনে অগ্রসর হয় কিন্তু নিজের আত্মাকে তিরস্কার করে না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু নষ্ট করা ও তার কাফফারা

📄 জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু নষ্ট করা ও তার কাফফারা


৫. কাতাদা রাহিমাহুল্লাহ وَكَانَ أَمْرُهُ فُرُطًا আয়াতটির ব্যাখ্যায় বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, সে ব্যক্তি তার জীবনের সবচেয়ে মূল্যবান পাথেয় তথা জীবনকে নষ্ট করেছে। এতৎসত্ত্বেও সে তার প্রাণকে দেখবে শুধু নিজের উপকারী বস্তুর সংরক্ষণকারী হিসেবে আর নিজের দ্বীনকে ধ্বংসকারী হিসেবে।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নফসকে উপদেশে দিকে থাকা

📄 নফসকে উপদেশে দিকে থাকা


৬. হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের আত্মার বিচার করতে থাকবে, নিজেকে নিজে উপদেশ প্রদান করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে কল্যাণের মধ্যে নিমজ্জিত থাকবে। আর আত্মবিচার ও নিজের হিসাব নেয়া বড্ড হিম্মতের কাজ।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 নিজের আত্মা থেকে কঠিন হিসাব গ্রহণ করা

📄 নিজের আত্মা থেকে কঠিন হিসাব গ্রহণ করা


৭. মায়মুন ইবনে মিহরান রাহিমাহুল্লাহ বলেন, একজন ব্যক্তি যেভাবে তার ব্যবসায়ী অংশীদার (পার্টনারের) কাছ থেকে অর্থের কড়াকড়ি হিসাব গ্রহণ করে, সেভাবে তার নিজের নফসের কঠিন হিসাব না নেওয়া পর্যন্ত মুত্তাকি হতে পারবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00