📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 দুনিয়ার হিসাব পরকালের হিসাবকে সহজ করবে

📄 দুনিয়ার হিসাব পরকালের হিসাবকে সহজ করবে


২. সাবেত ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ বলেন, উমর ইবনুল খাত্তাব রাযি. বলতেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের হিসাব গ্রহণের আগেই নিজেরা নিজেদের হিসাব করে নাও। নিজেদের আমল পরিমাপ করার আগেই নিজেরা নিজেদের আমলের পরিমাপ করে নাও। কেননা তোমাদের আজকের হিসাব আগামীকালের (পরকালের) হিসাব সহজ করবে। আর মহাদিবসে আমলনামা উপস্থাপনের জন্য আজকেই তা সুন্দর করে রাখো। কেননা আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন:
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ.
'এই দিনে তোমাদেরকে উপস্থাপন করা হবে এবং তোমাদের কোনো গোপন জিনিসই গোপন থাকবে না।'

টিকাঃ
২৩. সুরা হাক্কাহ: ১৮।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 উমর রাযি. কর্তৃক নিজেকে তিরস্কার

📄 উমর রাযি. কর্তৃক নিজেকে তিরস্কার


৩. আনাস ইবনে মালেক রাযি. বলেন, একদিন আমি উমর ইবনুল খাত্তাব রাযি.-এর সঙ্গে বের হলাম। তিনি আমাকে নিয়ে একটি বাগানে প্রবেশ করলেন। এরপর তিনি একটি দেয়ালের আড়ালে চলে গেলেন। আমি তাঁকে বলতে শুনলাম, হে উমর ইবনুল খাত্তাব! বাহবা, তুমি তো আমিরুল মুমিনিন! তাই না? তুমি আল্লাহকে ভয় করো হে খাত্তাবপুত্র! অন্যথায় তিনি তোমাকে কঠোর আজাবে ধৃত করবেন।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 প্রতিটি কথা ও কাজে আত্মাকে শাসনে রাখতে হবে

📄 প্রতিটি কথা ও কাজে আত্মাকে শাসনে রাখতে হবে


৪. হাসান বসরি রাহিমাহুল্লাহ কুরআনের আয়াত لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ ، وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ التَّوَّامَةِ. 'আমি শপথ করছি কেয়ামত দিবসের। আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।'
-আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, কোনো মুমিনকেই ছাড়া হবে না, যাবৎ না সে নিজের আত্মাকে তিরস্কার করে যে, আমি আমার এই কথা দ্বারা কী বুঝালাম? আমি আমার এই এক লোকমা খাবার কেন খেলাম? আমি পান করলাম কেন? অর্থাৎ প্রতিটি কাজের হিসাব নিতে হবে এবং তা ভালো অর্থে প্রয়োগ করতে হবে। এগুলো যারা করবে তারা সফল। আর ব্যর্থ ব্যক্তি তারাই, যারা সামনে অগ্রসর হয় কিন্তু নিজের আত্মাকে তিরস্কার করে না।

📘 আত্মবিচার বিশুদ্ধ জীবনের ভিত্তি > 📄 জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু নষ্ট করা ও তার কাফফারা

📄 জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু নষ্ট করা ও তার কাফফারা


৫. কাতাদা রাহিমাহুল্লাহ وَكَانَ أَمْرُهُ فُرُطًا আয়াতটির ব্যাখ্যায় বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, সে ব্যক্তি তার জীবনের সবচেয়ে মূল্যবান পাথেয় তথা জীবনকে নষ্ট করেছে। এতৎসত্ত্বেও সে তার প্রাণকে দেখবে শুধু নিজের উপকারী বস্তুর সংরক্ষণকারী হিসেবে আর নিজের দ্বীনকে ধ্বংসকারী হিসেবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00