📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা 📄 না-শুকরী করা

📄 না-শুকরী করা


মানুষের মন শুকরিয়ার অবস্থায় থেকেও মনে করে যে সে ধৈর্যের অবস্থায় রয়েছে। এটি কোনো ভালো গুণ নয়। এর প্রতিকার হলো, সর্বাবস্থায় তার উপর আল্লাহ তায়ালার অপার অনুগ্রহের প্রতি লক্ষ করা। আমি সাঈদ ইবনু আবদুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আমার চাচাকে বলতে শুনেছি যে, আবু উসমান বলেছেন, 'সমগ্র সৃষ্টিজীব আল্লাহর কাছে শুকরিয়ার অবস্থানে রয়েছে। অথচ তারা মনে করে যে তারা ধৈর্যের অবস্থানে রয়েছে।'[৯০]

টিকাঃ
[৯০] শুকরিয়ার অবস্থা বলতে বিপদমুক্ত ভালো অবস্থা বোঝানো হয়েছে। যখন কি-না শুকরিয়া আদায় করা কর্তব্য। আর ধৈর্যের অবস্থা বলতে বিপদাপদ ও কষ্টের মন্দ অবস্থা বোঝানো হয়েছে। যখন কি-না ধৈর্য ধরা কর্তব্য।

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা 📄 সবক্ষেত্রে সহজতা তালাশ করা

📄 সবক্ষেত্রে সহজতা তালাশ করা


অনেকের মানসিক প্রবণতা থাকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ এবং বাহানা করে সব জায়গায় কেবল সহজ ও সাধারণটাকে গ্রহণ করে নেওয়া। এটি মানব মনের অন্যতম ব্যাধি। এর প্রতিকার হলো সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা। কারণ এটিই মানুষকে আস্তেআস্তে হারামের দিকে নিয়ে যায়। আপনি দেখে থাকবেন রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম—বলেছেন,
الحلالُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمّى ، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ
“হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আর এই দুইয়ের মাঝে আছে অনেক সন্দেহপূর্ণ বিষয়, যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সেই রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহ কর্তৃক সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই সেগুলো সেখানে ঢুকে পড়তে পারে। জেনে রাখো যে, প্রত্যেক বাদশাহেরই একটা সংরক্ষিত এলাকা থাকে। আরও জেনে রাখো যে, আল্লাহর যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ।”[৯১]

টিকাঃ
[৯১] সহীহ বুখারি: ৫২

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা 📄 পাপের জন্য অনুতপ্ত না হওয়া

📄 পাপের জন্য অনুতপ্ত না হওয়া


কোনো পাপে জড়িয়ে পড়লে অথবা পদস্খলন ঘটলে তা থেকে চোখ বুজে রাখা মানুষের মন্দ স্বভাব। এটি দূর করার জন্য ঘটনা ঘটার সাথে সাথেই দেরি না করে তাওবা করা এবং সেই ভুল সংশোধন করে নেওয়া হচ্ছে কর্তব্য। যাতে করে সেই ভুল এবং এই জাতীয় অন্যান্য ভুল করতে মন অভ্যস্ত হয়ে না পড়ে। এমনটি আমি আবদুল্লাহ বিন উমর—রাহিমাহুল্লাহ-কে বলতে শুনেছি। তিনি বলেন, আমি আবু উসমানকে বলতে শুনেছি, 'অধিকাংশ আত্মশুদ্ধি-প্রত্যাশীদের সমস্যা হলো, তারা সংঘটিত হওয়া ভুল এবং পদস্খলনের ব্যাপারে চোখ বন্ধ করে থাকে। তারা তৎক্ষণাৎ এর প্রতিকারের পথে অগ্রসর হয় না। ফলে তাদের অন্তর সেই ধরনের ভুল করতে অভ্যস্ত হয়ে পড়ে। আর এই কারণেই একসময় তার আত্মশুদ্ধির ইচ্ছা ব্যর্থতায় পর্যবসিত হয়।'

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা 📄 কারামতের কারণে ধোঁকায় পতিত হওয়া

📄 কারামতের কারণে ধোঁকায় পতিত হওয়া


কখনো কারামাত প্রাপ্ত হলে ধোঁকায় পতিত হয় অনেকে।[৯২] এটি দূর করার জন্য জেনে নিন যে, কারামত অধিকাংশই ধোঁকা ও সুযোগ-প্রদান হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেছেন,
سَنَسْتَدْرِجُهُمْ مِنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
“অচিরেই আমি তাদেরকে ধীরেধীরে এমনভাবে পাকড়াও করবো যে, তারা জানতেও পারবে না।”[৯৩]
একজন সালাফ বলেছেন, 'ওলি-আউলিয়ারা সবচে বেশি ধোঁকা খায় যে বিষয়ের কারণে তা হলো, কারামত ও অতি-প্রশংসা।'

টিকাঃ
[৯২] কারণ অনেকেই কারামতকে নিজের কামালত ও মর্যাদার স্বীকৃতি মনে করে। এটি ভুল ধারণা। বরং মানুষের মর্যাদা ও কামালত নির্ণীত হয় তার শারীআতের অনুসরণ ও তাকওয়া দিয়ে, কারামত দিয়ে নয়।
[৯৩] সূরা আল-আ'রাফ: ১৮২

ফন্ট সাইজ
15px
17px