📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 নিজের আমলকে ভালো মনে করা

📄 নিজের আমলকে ভালো মনে করা


নিজের ইবাদাত-বন্দেগিকে পছন্দ করা ও নিজেকে ভালো মনে করা অনেকের বদ স্বভাব। এর প্রতিকার হলো, এই বিষয়ে অবগত থাকা যে, তার আমলসমূহ ইখলাসপূর্ণ হলেও তা শঙ্কামুক্ত নয়। আর নিজের কাজকর্ম ও আমলসমূহকে দারুণ মনে করা পরিহার করার মাধ্যমেই মূলত প্রকৃত ইখলাস অর্জিত হয়ে থাকে।

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 অন্তরকে মৃত বানিয়ে ফেলা

📄 অন্তরকে মৃত বানিয়ে ফেলা


প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে অন্তরের মৃত্যু ঘটানো হলো মানুষের একটি মানবীয় রোগ। প্রবৃত্তি যখন কারও ভেতর বাসা বাঁধে তখন তার অন্তর ইবাদাত-বন্দেগি ও আনুগত্যের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। এটাকে রোধ করার জন্য প্রবৃত্তির খাহেশ পূরণ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং যেসব ভালো কাজ করতে অন্তর সায় দেয় না নিজেকে সেসব কাজে জড়াতে হবে। সেই সাথে সবসময়ই প্রবৃত্তির বিরোধিতায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। এসবের ভেতর দিয়েই দেখা যাবে ধীরেধীরে কুপ্রবৃত্তির মৃত্যু ঘটবে।
আবু হাফসকে জিজ্ঞেস করা হয়েছিলো, 'কীভাবে অন্তরকে সংশোধন করা সম্ভব?' তিনি জানালেন, 'কুপ্রবৃত্তির বিরোধিতা করার মাধ্যমে। কারণ এটি হলো সকল আপদের কেন্দ্রস্থল।'

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 নিজেকে নিরাপদ মনে করা

📄 নিজেকে নিরাপদ মনে করা


শয়তানের চক্রান্ত, কুমন্ত্রণা আর ধোঁকা থেকে নিজেকে নিরাপদ ভাবাটাও মানব মনের একটি সমস্যা। এর জন্য যা করতে হবে তা হলো, সব ধরনের ইবাদাত-বন্দেগি শর্ত মেনে বিশুদ্ধতার সাথে পালন করা এবং আল্লাহর দরবারে রোনাজারি করা। যেন তিনি এর কারণে তার উপরে দয়া করেন।
আল্লাহ তাআলা (শয়তানকে উদ্দেশ্য করে) বলেছেন,
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانُ
“নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই।”[৬০]

টিকাঃ
[৬০] সূরা হিজর : ৪২

📘 আত্মার ত্রুটি ও তার চিকিৎসা > 📄 সংশোধিত হওয়ার ভান ধরা

📄 সংশোধিত হওয়ার ভান ধরা


মানব মনের একটি রোগ হলো সংশোধিত হওয়ার ভান ধরা। অথচ আন্তরিকভাবে সে সংশোধনের প্রতি কোনো প্রণোদনা অনুভব করে না। এর প্রতিষেধক হলো অভ্যন্তরীণভাবে নিজের ভেতর যতোটুকু সংশোধন রয়েছে বাহ্যিকভাবে ঠিক ততোটুকুই জাহের করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম—বলেছেন,
المُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلَابِسِ تَوْتِيْ زُورٍ
“না পেয়েও পাওয়ার ভানকারী ব্যক্তি মিথ্যাচারের দুইটি পোশাক পরিধানকারীর মতোই।”[৬১]

টিকাঃ
[৬১] সহীহ বুখারি: ৫২১৯, সহীহ মুসলিম: ২১৩০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00