📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 অন্তরের জিকিরের ফজিলত

📄 অন্তরের জিকিরের ফজিলত


তো যেটা বলতে চাচ্ছিলাম যে, অন্তরকে পরিষ্কার করার দ্বিতীয় আমল হল জিকির। আর জিকিরের মাঝে প্রথম হল কুরআন তেলাওয়াত। এটা সহজ। যত বড় আসক্তির রোগীই হোক তাকে এ কথা খাওয়ানো সহজ যে, ভাই কুরআনটা সহিহ কর। কুরআন সহিহ কর এ কথা খাওয়ানো যত সহজ, ভাই তুমি জিক্রে কালবি কর, চিল্লা দাও এ কথাগুলো খাওয়ানো তত সহজ নয়। দ্বিতীয় হল জিক্রে কালবি। রাসূলুল্লাহ ﷺ বলেন আল্লাহ তাআলা বলেন, হাদীসে কুদসি—

أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ، ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذكَرَنِي فِي مَলা ذَكَرْتُهُ فِي مَলা خَيْرٍ مِنْهُمْ

আমি আমার বান্দার ধারণার পাশে থাকি; অর্থাৎ সে যদি ধারণা রাখে যে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, তার তওবা কবুল করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, তাহলে তাই করি। আর আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সুতরাং সে যদি তার মনে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে আমার মনে স্মরণ করি। সে যদি কোনো সভায় আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে তাদের চেয়ে উত্তম ব্যক্তিদের ফেরিশতাদের সভায় স্মরণ করি। ৪০

টিকাঃ
৪০ বুখারী: ৭৪০৫

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 কোন জিকির অধিক মর্যাদাবান?

📄 কোন জিকির অধিক মর্যাদাবান?


এক হাদীসে কালবি জিকিরকে জবানের জিকিরের চেয়ে সত্তরগুণ ফযীলতপূর্ণ বলা হয়েছে। জিকির মানে হল স্মরণ করা। আমরা কাউকে কীভাবে স্মরণ করি? জবানে? না; বরং অন্তরে।

ইবনে বাত্তাল রহ.-কে জিজ্ঞেস করা হয়েছিল— কোন জিকির অধিক মর্যাদাবান? أي الذكرين أعظم ثوابًا الذكر الذي هو بالقلব ওই জিকির যা কলব দ্বারা করা হয়।

এরপর জিজ্ঞাসা করা হল فالذكر الذي باللسان ما هو তাহলে জবানে জিকির কী? তিনি উত্তর দেন, জবানে জিকির মূল জিকির নয়; বরং তার কলব জিকির করছে এ কথার বহিঃপ্রকাশ।

আয়শা রাযি. বলতেন لأن أذكر الله في نفسي أحبُّ إليَّ من أن أذكره بلساني سبعين مرة আমি জবানে জিকির করি এর চেয়ে সত্তরগুণ প্রিয় হল আমি কলবে জিকির করি। ৪১

তাবেঈ আবু উবাইদাহ ইবনু আব্দুল্লাহ ইবনু মাসঊদ বলেন مَا دَامَ قَلْبُ الرَّجُلِ يَذْكُرُ اللَّهَ فَهُوَ فِي صَلَاةٍ وَإِنْ كَانَ فِي السُّوقِ ، وَإِنْ يُহَرِّكُ بِهِ شَفَتَيْهِ فَهُوَ أَفْضَلُ যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তর আল্লাহর স্মরণে রত থাকে, ততক্ষণ সে মূলত নামাযের মধ্যেই রয়েছে। যদি এর সঙ্গে তার জিহ্বা ও দুই ঠোঁট নড়াচড়া করে অর্থাৎ মনের স্মরণের সঙ্গে যদি মুখেও উচ্চারণ করে তাহলে তা হবে খুবই ভালো, বেশি কল্যাণময়। ৪২

হাফেজ্জী হুজুর রহ. বলতেন, জিকির তিন প্রকার। যবানে জিকির, এটা সর্বনিম্ন স্তরের। এর চেয়ে সত্তর গুণ মর্যাদাসম্পন্ন হল, কালবি জিকির। আর সবচেয়ে উত্তম হল কলব এবং যবানের একসঙ্গে জিকির। দুনিয়াতে যত আল্লাহর ওলী আছেন, কেউই সোহবত ছাড়া এবং জিকির ছাড়া আল্লাহর ওলী হননি।

টিকাঃ
৪১ আততাওযিহ, শরহুল বুখারী: ৩১/২৫২
৪২ বায়হাকী, শুআবুল ঈমান: ১/৪৫৩

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 অন্তরের জিকিরের কিছু চমৎকার দৃষ্টান্ত

📄 অন্তরের জিকিরের কিছু চমৎকার দৃষ্টান্ত


হাত কাজে ব্যস্ত থাকবে কিন্তু কলব আল্লাহর জিকির করবে এটা কীভাবে? আমাদের শায়েখ ও মুরশিদ পীর যুলফিকার আহমেদ নকশবন্দী দা. বা. এর চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন, মা তার সন্তানকে মাদরাসায় বা স্কুলে পাঠায়। সারাক্ষণ মনে পড়ে কখন সন্তান বাসায় আসবে। কিন্তু তার ঘরের কাজও চলতে থাকে।

আরেকটি দৃষ্টান্ত, ড্রাইভার যখন ড্রাইভ করে তখন তার দৃষ্টি থাকে সামনের দিকে। কিন্তু সে পাশের লোকের সঙ্গেও কথা বলে। মোবাইলেও কথা বলে। সামনের দিক থেকে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালে এক্সিডেন্ট হতে পারে। অনুরূপভাবে এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকলে শয়তান ধোঁকায় ফেলে দিতে পারে।

তাহলে চিন্তা করে দেখুন, বছরের পর বছর আমাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে খালি। তাহলে আমরা কী পরিমাণ ধোঁকার মাঝে আছি। এ জন্য রাসূলুল্লাহ ﷺ এর একটি দোয়া আছে এ রকম—

فَلَا تَকِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

ওগো আল্লাহ! এক পলকের জন্য আমাকে আমার নফসের কাছে সোপর্দ করবেন না। ৪৩

কেননা এক মুহূর্তের গাফলতিতে শয়তান আমাদের দিয়ে একটা কবিরা গুনাহ করিয়ে জাহান্নামি বানিয়ে ফেলতে পারে। এই যে ড্রাইভার এর মনোযোগ সামনের দিকে কিন্তু সে পাশের লোকের সঙ্গে কথা বলছে। ঠিক একইভাবে আমাদের মনোযোগ থাকবে আল্লাহর দিকে, সঙ্গে অন্যান্য কাজও চলবে।

গ্রামে বেদেরা বড় ঝুড়ি বা চেঙারিতে করে কাঁচের জিনিস বিক্রি করে। মাথায় ঝুড়ি রেখে দুই হাত ছেড়ে হাঁটতে থাকে। তো মাথায় এটা কীভাবে ধরে রাখে? মাথায় ধরে রাখে মন দিয়ে। এক মুহূর্তের জন্য গাফেল হলে ঝুড়ি পড়ে গিয়ে সব জিনিস ভেঙ্গে যেতে পারে। অনুরূপভাবে এক মুহূর্তের জন্যও যদি আল্লাহর স্মরণ থেকে আমাদের অন্তর গাফেল হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ইবলিশের কাছে চিৎপটাং।

টিকাঃ
৪৩ আবু দাউদ: ৫০৯০

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 দাড়ি পেকে যাচ্ছে এখনও ঈমানের নূর অনুভব করি নাই

📄 দাড়ি পেকে যাচ্ছে এখনও ঈমানের নূর অনুভব করি নাই


চিন্তা করে দেখুন, আমরা বছরের পর বছর গাফেল। দাড়ি পেকে যাচ্ছে এখনও জিকিরের স্বাদ পেলাম না, আল্লাহর মারেফাতের নূর অনুভব করলাম না, এখনও নামাযের স্বাদ পেলাম না, এখনও ঈমানের নূর অনুভব করলাম না! কেন? এর কারণ হল বছরের পর বছর ইবলিশ আমাদের ওপর আক্রমণ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমাদের মাঝে ঈমানের যত নূর আছে সব ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আমরা তার এই উপর্যুপরি আক্রমণের মোক্ষম জবাব দিচ্ছি না। জিক্রে কালবি ছিল যার মোক্ষম জবাব। আল্লাহ তাআলা বলেন—

رِجَالٌ لَّا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ

এমন কিছু লোক আছে, কোনো ব্যবসা বা কেনাবেচা আল্লাহর জিকির থেকে তাদেরকে অমনোযোগী করতে পারে না। ৪৪ অর্থাৎ কিছু মানুষ এমন আছে, বাহ্যিক দৃষ্টিতে সে দোকানে বসা, অফিসে বসা, কৃষি কাজে ব্যস্ত কিন্তু তার অন্তরে থাকে আল্লাহর জিকির।

টিকাঃ
৪৪ সূরা নূর: ৩৭

ফন্ট সাইজ
15px
17px