📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা

📄 রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা

রাস্তার দ্বিতীয় হক হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। সুতরাং যেখানে সেখানে পার্কিং নয়। যেখানে সেখানে সাইকেল, বাইক, গাড়ি রাখা নয়। যেখানে সেখানে ময়লা ফেলা নয়। যেখানে সেখানে দাঁড়িয়ে থাকা নয়। কেননা এর কারণে আমি দুর্ঘটনায় পড়তে পারি কিংবা অন্য কেউ দুর্ঘটনায় পড়তে পারে। এগুলো রাস্তার হক। মানুষ চলাচল করতে যেয়ে কষ্ট হয় এমন জিনিস আমি রাস্তায় রাখবো না, ফেলবো না।

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 সালামের জবাব দেয়া

📄 সালামের জবাব দেয়া

রাস্তার তৃতীয় হক হচ্ছে, সালামের জবাব দেওয়া। রাস্তার এ হকটি আদায় করতে পারলে সবচেয়ে বড় যে ব্যপারটা আপনার জীবনে ঘটে যাবে তা হল, মনের অজান্তে আপনার মধ্যে বিনয় চলে আসবে। আপনার মধ্যে নিজের দোষ দেখার মানসিকতা তৈরি হবে।

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 সৎকাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে নিষেধ করা

📄 সৎকাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে নিষেধ করা

রাস্তার চতুর্থ হক হচ্ছে, সৎকাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে নিষেধ করা। বলা চলে এটাতো এখন নেই। এর কারণ হল, একটা অজানা আতংক কাজ করে। ইসলাম-ফোবিয়া আজ এতটাই প্রবল যে, সৎকাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে নিষেধ করা যেন এক প্রকার অপরাধ! বাস্তবতা হল, আমরাও এখন ভয়ে থাকি, কোনোখানে আবার রাষ্ট্রদ্রোহ মামলায় পড়ে যাই কিনা! জঙ্গিবাদের মিথ্যা মামলায় পড়ে যাই কিনা!

তারা যতটুকু আমাদেরকে বেচারা মনে করে দীন পালন করতে দেয়, আমরাও ততটুকুই পালন করি। এর চেয়ে বেশি পালন করতে পারি না। আল্লাহর কাছে পানাহ চাই। তবুও আমরা চেষ্টা করবো নিজেদের সাধ্য অনুপাতে এই হক আদায় করার। আজকের আলোচনায় আমরা আসক্তি সম্পর্কে জানলাম, চিনলাম। আসক্তির কারণগুলোও জানলাম। ইনশাআল্লাহ, আগামী আলোচনায় আমরা আসক্তির চিকিৎসা সম্পর্কে জানবো। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদেরকে আসক্তি থেকে বেঁচে থাকার তাওফীক দান করুন। যাবতীয় আসক্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমীন।

وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

ফন্ট সাইজ
15px
17px