📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 যুবকের তাওবা আর বৃদ্ধের তাওবার মাঝে পার্থক্য

📄 যুবকের তাওবা আর বৃদ্ধের তাওবার মাঝে পার্থক্য


বুড়ো মিয়া যদি তাওবা করে তাহলে কেবল তার লাভ। আল্লাহ যদি তাওবা কবুল করেন, তাওবা করে জান্নাতে চলে যাবেন। কিন্তু যুবক যদি তাওবা করে তাহলে নিজে জান্নাতে যাবে, পরিবারকে জান্নাতে নিবে। পরবর্তী জেনারেশনকে জান্নাতী বানিয়ে যাবে। কেয়ামত পর্যন্ত অনাগত জেনারেশনের ঈমান হেফাজত করার ফিকির করে যাবে।

বুড়ো মিয়া তাওবা করলেও যদি তার মেয়ে আগে থেকেই বেপর্দায় চলে তাহলে অধিকাংশ ক্ষেত্রে মেয়েকে তো আর পর্দায় আনতে পারে না! নিজের ছেলেকে তো আর পরিবর্তন করতে পারে না। আওলাদকে তো আর হেদায়েতের মশাল দিয়ে যেতে পারে না।

কিন্তু যুবক তাওবা করেছে তো ছেলেকে দিয়ে দিয়েছে দীনের পথে। ছেলেকে আলেম বানিয়েছে, ছেলেকে হাফেজ বানিয়েছে। যুবক তাওবা করেছে তো ছেলের জন্য দোয়া করেছে যে, ওগো আল্লাহ! আপনি আমার সন্তানকে মুজাহিদ বানান। ওগো আল্লাহ! ছেলেকে আলেম বানান। আমি আলেম হতে পারি-নি, আমাকে আলেমের আব্বা বনিয়ে দেন। যুবক তাওবা করেছে তো ছেলের জন্য দোয়া করেছে, ওগো আল্লাহ! ছেলেকে শহীদ হিসেবে আর আমাকে শহীদের বাবা হিসেবে কবুল করে নিন।

এটাই হল যুবকের তাওবা আর বৃদ্ধের তাওবার মধ্যে পার্থক্য! আল্লাহ আমাদেরকে যৌবনে তাওবা করার তাওফীক দান করুন আমীন।

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 গুনাহ সম্পর্কে মুমিনের দৃষ্টিভঙ্গি

📄 গুনাহ সম্পর্কে মুমিনের দৃষ্টিভঙ্গি


যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে, কোনো গুনাহের প্রতি আসক্ত হয়ে পড়ার একটা কারণ হল, যে গুনাহ-টাতে সে অভ্যস্ত ওটাকে সে বড় করে না দেখা। ওটাকে হালকা মনে করা। তার চিন্তা হল, এ আর তেমন কী! বুড়ো বয়সে তাওবা করে নিলেই বেড়া পার! অথচ এটা ভুল চিন্তা। একজন মুমিন এ ধরণের চিন্তা লালন করতে পারে না।

গুনাহ সম্পর্কে মুমিনের দৃষ্টিভঙ্গি তো এমন হবে যে, নবীজি ﷺ বলেন—
إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يقع عَلَيْهِ

'ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করবে, যেন সে একটা বিশাল পাহাড়ের নীচে বসে আছে, আর সে আশঙ্কা করছে যে, সম্ভবত পর্বতটা তার ওপর ধ্বসে পড়বে।' নবীজি বলেন, পাপিষ্ঠ কিংবা মুনাফিকরাই গুনাহকে হালকা মনে করে। ঈমানদার গুনাহকে হালকা মনে করতে পারে না। নবীজির ভাষায়—
وإِنَّ الفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ فَقَالَ بِهِ هَكَذَا

পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মত মনে করে, যা তার নাকে বসে চলে যায়। ৩০

টিকাঃ
৩০ বুখারী: ৬৩০৮

ফন্ট সাইজ
15px
17px