📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 খুবই গুরুত্বপূর্ণ একটি কথা

📄 খুবই গুরুত্বপূর্ণ একটি কথা


মুহতারাম হাজিরীন! তাহলে আসক্তির তালিকায় এ দুটোই প্রধান— এক. পরনারীর প্রতি আসক্তি। দুই. মাদকাসক্তি। বাকি অন্য আসক্তির অবস্থান এ দুটির পরে।

আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমার ধারণা ভুল করুন, আমার ধারণা মতে আমরা সবাই কম বেশি অন্তত প্রথম রোগে রোগী। এছাড়াও প্রত্যেকেই আমরা কোনো না কোনো গুনাহে আসক্ত।

এবার শুনুন একটি কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হল, যে গুনাহগুলো আমাদের মাঝে মধ্যে হয়ে যায়, সে গুনাহগুলো নিয়ে কোনো টেনশন নেই। কারণ এই গুনাহগুলো তাওবা, নেক আমল, এই যে মসজিদে আসা যাওয়া করছি, এই যে একটু নেক আমল করছি, এই যে একটু কান্নাকাটি করছি, এই যে কিছু আস্তাগফিরুল্লাহ বলছি, এই যে লজ্জিত হয়ে যাচ্ছি— এ আমলগুলোর কারণে, এ আমলগুলোর উসিলায় মাঝে মাঝে হয়ে যাওয়া গুনাহগুলো একেবারে মিটে যায়! সুবহানাল্লাহ! এসবের উসিলায় এ জাতীয় গুনাহ আমাদের আমলনামায় টিকে থাকতে পারে না।

ফন্ট সাইজ
15px
17px