📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 এক আবেদের ঘটনা

📄 এক আবেদের ঘটনা


হাদীস শরীফে এসেছে, পূর্ববর্তী যুগে এক আবেদ ব্যক্তি ছিল। এক কুলটা নারী তাকে নিজের ধোঁকাবাজির জালে আবদ্ধ করতে মনস্থ করে। এ জন্য সে তার এক দাসীকে তার নিকট সাক্ষ্যদানের জন্য ডেকে পাঠায়। তখন ওই আবেদ ব্যক্তি ওই দাসীর সঙ্গে গমন করল। সে যখনই কোনো দরজা অতিক্রম করত, দাসী পেছন থেকে সেটি বন্ধ করে দিত। এভাবে সেই আবেদ ব্যক্তি এক অতি সুন্দরী নারীর সামনে উপস্থিত হল আর তার সামনে ছিল একটি ছেলে এবং এক পেয়ালা মদ। সেই নারী আবেদকে বলল, আল্লাহর শপথ! আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠাইনি; বরং এ জন্য ডেকে পাঠিয়েছি যে, আপনি আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবেন অথবা এ মদ পান করবেন অথবা এ ছেলেকে হত্যা করবেন। সেই আবেদ বলল, আমাকে এ মদের একটি মাত্র পেয়ালা দাও। ওই নারী তাকে এক পেয়ালা মদ পান করাল। তখন সে বলল, আরও দাও। মোটকথা ওই আবেদ আর থামল না, যাবৎ না সে তার সঙ্গে ব্যভিচার করল এবং ওই ছেলেকেও হত্যা করল। ৬

টিকাঃ
৬ নাসায়ী: ৫৬৬৬

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 খুবই গুরুত্বপূর্ণ একটি কথা

📄 খুবই গুরুত্বপূর্ণ একটি কথা


মুহতারাম হাজিরীন! তাহলে আসক্তির তালিকায় এ দুটোই প্রধান— এক. পরনারীর প্রতি আসক্তি। দুই. মাদকাসক্তি। বাকি অন্য আসক্তির অবস্থান এ দুটির পরে।

আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমার ধারণা ভুল করুন, আমার ধারণা মতে আমরা সবাই কম বেশি অন্তত প্রথম রোগে রোগী। এছাড়াও প্রত্যেকেই আমরা কোনো না কোনো গুনাহে আসক্ত।

এবার শুনুন একটি কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হল, যে গুনাহগুলো আমাদের মাঝে মধ্যে হয়ে যায়, সে গুনাহগুলো নিয়ে কোনো টেনশন নেই। কারণ এই গুনাহগুলো তাওবা, নেক আমল, এই যে মসজিদে আসা যাওয়া করছি, এই যে একটু নেক আমল করছি, এই যে একটু কান্নাকাটি করছি, এই যে কিছু আস্তাগফিরুল্লাহ বলছি, এই যে লজ্জিত হয়ে যাচ্ছি— এ আমলগুলোর কারণে, এ আমলগুলোর উসিলায় মাঝে মাঝে হয়ে যাওয়া গুনাহগুলো একেবারে মিটে যায়! সুবহানাল্লাহ! এসবের উসিলায় এ জাতীয় গুনাহ আমাদের আমলনামায় টিকে থাকতে পারে না।

ফন্ট সাইজ
15px
17px