📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 বুয়েট টিচারের তাওবা

📄 বুয়েট টিচারের তাওবা


আমি এরকমও শুনেছি, আমার কাছে এসে এক যুবক তাওবা করেছিল। বুয়েটের নব নিযুক্ত টিচার। তার বক্তব্য ছিল এ রকম যে, সে ইন্টারমিডিয়েটের সময় থেকে পর্ন-আসক্ত। এখন সে বুয়েটের শিক্ষক। তখন থেকে সে কবে রাতে ঘুমিয়েছে- ভুলে গিয়েছে। আল্লাহ মাফ করুন। হতে পারে আমাদের মধ্যেও কোনো যুবকের সঙ্গেও এ ঘটনাটা মিলে যাচ্ছে। আপনার জন্য আমার জন্য হয়তো গল্প হতে পারে, কিন্তু কারো জন্য এটাই বাস্তব হতে পারে। তো তার বক্তব্য ছিল, সে কবে রাতে ঘুমিয়েছে- ভুলে গিয়েছে। ইসলামপ্রেম তার অন্তরে বিদ্যমান। তাই ফিরে আসার চেষ্টা সে করেছেও; কিন্তু আসতে পারে-নি। একবার চিন্তা করে দেখুন, ইন্টারমিডিয়েট থেকে নিয়ে বুয়েটের টিচার হওয়া পর্যন্ত কত বছর সময় লাগে! এ বিশাল সময়ের মধ্যে কবে সে রাতে ঘুমিয়েছে, ভুলে গেছে। তাহলে তার আসক্তিটা কোন পর্যায়ের ছিল! এটা ছিল পরনারীর প্রতি আকর্ষণের কারণে। পরনারীর প্রতি আসক্তির কারণে তাকে এ নোংরা অভ্যাস পেয়ে বসেছিল।

ফন্ট সাইজ
15px
17px