📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 মুসলিম বানানোর উদ্দেশ্যে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করা

📄 মুসলিম বানানোর উদ্দেশ্যে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করা


অনেক যুবক আসে আমাদের কাছে বলে, হুজুর! অমুক হিন্দু মেয়ের প্রেমে পড়ে গেছি। এখন মুসলমান করে বিয়ে করা যাবে? ভাই, মুসলমান করে বিয়ে করার দায়িত্ব আল্লাহ তোমাকে দেননি। তোমাকে দায়িত্ব দিয়েছেন পরনারী থেকে দূরে থাকার। সে যে বাস্তবে মনের দিক থেকে ইসলাম গ্রহণ করবে; এর কী নিশ্চয়তা! বরং ৯০ ভাগ আশঙ্কা— না, না ১০ ভাগও আমি রাখতে পারব না; বরং ৯৯ ভাগ আশঙ্কা এই যে, সে তোমাকে হিন্দু বানিয়ে ছাড়বে!

কারণ মানুষের স্বভাব হল, মানুষ যখন একসঙ্গে থাকে, কারো সোহবতে বা সংস্পর্শে থাকে আর সঙ্গীটা যদি ভালো হয় তখন তার ভালো স্বভাবটা খারাপ লোকটা গ্রহণ করে একটু দেরিতে। সময় নেয়। পক্ষান্তরে ভালো লোকটা খারাপ লোকের স্বভাব গ্রহণ করে খুব দ্রুত। নেক আমল যায় উপরের দিকে আর বদ আমল যায় নিচের দিকে। বলুন তো গতি উপরের দিকে বেশি না নিচের দিকে? একটা জিনিস ছাড়লে সেটা নিচের দিকে তাড়াতাড়ি আসে আর উপরের দিকে দেরিতে যায়। এ জন্যই মন্দের প্রভাব ভালো জিনিসের চেয়ে দ্রুত বিস্তারকারী হয়।

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 টয়লেটে বসে জিকির করা যাবে কি না?

📄 টয়লেটে বসে জিকির করা যাবে কি না?


একটা চুটকি মনে পড়ল। এক মুহাদ্দিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, টয়লেটে বসে জিকির করা যাবে কি না? টয়লেটে বসে মুখে জিকির করা তো যাবে না। কিন্তু তিনি বলতেন যে, যাবে। মনে মনে জিকির করা যে যাবে এটা সবাই বলেন। বরং মনে মনে জিকির তো করতে হবে নতুবা সেখানে নানা ধরনের কুচিন্তা মাথায় আসে। যেমন এভাবে চিন্তা করতে পারেন যে, আল্লাহ আমাকে এখানেও দেখতে পাচ্ছেন। আমি কতটা অসহায়ভাবে বসে আছি; এটাই আমার হাকিকত। নগ্ন হয়ে বসে আছি, পেট থেকে নাপাক যাচ্ছে। এটাই আমি। এটাই আমার পরিচয়। এভাবে চিন্তা করলে অহংকার কমবে। আর পাশাপাশি জিকরে কালবি জারি রাখা। মুখে জিকির নিষেধ। কিন্তু ওই মুহাদ্দিস বলতেন যে, মুখেও জিকির করা যাবে। তো উনি যুক্তি দিতেন, দেখো নাপাকি যায় নিচের দিকে আর জিকির যায় উপরের দিকে। একটার সঙ্গে আরেকটার কী সম্পর্ক! إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ আরোহণ করে আর সৎকাজ সেগুলোকে উচ্চে তুলে ধরে। ৪

টিকাঃ
৪ সূরা ফাতির : ১০

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 বদ আমলের প্রভাব খুব দ্রুত ছড়ায়

📄 বদ আমলের প্রভাব খুব দ্রুত ছড়ায়


তো যেটা বলতে চেয়েছিলাম যে, নেক আমলের তাসিরটা একটু দেরিতে হয়। তবে স্থায়ী হয়, শক্তিশালী হয়, বরকতময় হয় এবং এই তাসিরের কারণে একজন মানুষ সংশোধন তো হয়েই যায় সঙ্গে অন্যের সংশোধনেরও কারণ হয়। পক্ষান্তরে বদ আমলের প্রভাবটা খুব দ্রুত ছড়ায়।

যেমন ধরুন, একটা খুব সুন্দর পরিবেশ। এ পরিবেশটা হয়তো গড়তে সময় লেগেছে ১০ বছর। একজন এসে হঠাৎ করে একটা ঝগড়া বাধিয়ে দিল। কতক্ষণ লাগল বলেন? হয়তো এক মিনিট। কিন্তু এই ১০ বছরের অর্জন শেষ! তাহলে বুঝা গেল, বদ আমলের তাসির বেশি দ্রুত ছড়ায়।

আপনি এক শিশি আতর রাখেন আর পাশে এক বালতি ময়লা রাখেন। আপনার নাকে কোনটার গন্ধ আগে আসবে? ময়লাটার গন্ধ আগে আসবে। বুঝা গেল, ময়লা জিনিসের দুর্গন্ধ আগে ছড়ায়। সুগন্ধির সুগন্ধটা একটু দেরিতে ছড়ায়। তবে ছড়ায়। এই কারণেই দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট লোকের সংখ্যা বেশি। আর আল্লাহ তাআলা নবীজি ﷺ-কে বলেছেন যে, আপনি অধিকাংশ লোকদের কথা শুনবেন না। কারণ অধিকাংশই পথভ্রষ্ট।

আল্লাহ বলেন وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ আপনি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা তো কেবল আন্দাজ- অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যাচার ছাড়া কিছু করে না। ৫

টিকাঃ
৫ সূরা আনআম : ১১৬

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 আল্লামা আন্দুলুসি রহ. এবং খৃস্টান মেয়ে

📄 আল্লামা আন্দুলুসি রহ. এবং খৃস্টান মেয়ে


আল্লামা আন্দুলুসি রহ. যাচ্ছিলেন হজের সফরে। পথিমধ্যে এক খৃস্টান মেয়ের প্রতি তার দৃষ্টি পড়ে গেল। এবার তিনি ওই মেয়ের প্রেমাসক্ত হয়ে পড়লেন। মেথরের মেয়ে। শূকর চরায়। কিন্তু ছিল যথেষ্ট সুন্দরী। তিনি ওই খৃস্টান মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করলেন। এরপর হল কী? তিনি ওই খৃস্টান মেয়ের প্রেমে পাগল হয়ে তার হাজার হাজার মুরিদ সব পিছনে ফেলে রেখে শেষ পর্যন্ত ওই মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন! মেয়েটির বাবা উত্তর দিল, আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত তিনি এটাও করে ছাড়লেন। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন, এ আসক্তিটা কতটা জঘন্য পর্যায়ের! অবশ্য পরবর্তীতে তিনি তাঁর মুরিদদের দোয়ার উসিলায় তাওবা করে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন আলহামদুলিল্লাহ।

ফন্ট সাইজ
15px
17px