📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 এ আসক্তিটা কেন এবং ইসলাম কী চায়?

📄 এ আসক্তিটা কেন এবং ইসলাম কী চায়?


আসলে আসক্তিটা মানুষের স্বভাবজাত, সৃষ্টিগত। সুতরাং আমি আর আপনি যদি চাই যে, এটা থেকে সম্পূর্ণ মুক্ত হব- সম্ভব নয়।

ইসলাম কী চায়? ইসলাম বলে এটাকে নিয়ন্ত্রণ কর। এটাকে ঘুরিয়ে দাও। তোমার মধ্যে যে স্বভাবটা আছে এটাকে ভালো দিকে নিয়ে যাও। তোমার এই নফসের চাহিদা বা আসক্তি এটা কিন্তু চলমান। তুমি চাইলেও এটাকে বন্ধ করতে পারবে না।

তবে এর দৃষ্টান্ত হল, আটা পিশার চাকতির মতো। চাকতির নিচে যদি গম রাখা হয়, আটা বের হবে, বালি রাখলে বালি বের হবে, ইট রাখলে ময়লা বের হবে, ময়লা রাখলে ময়লা বের হবে।

অনুরূপভাবে আমরা যদি আসক্তির জায়গায় নেক আমলের প্রতি ভালোবাসা, হালাল জিনিসের প্রতি আগ্রহ এনে দিতে পারি তাহলে এ জিনিসটাই অনেক সুন্দরভাবে কাজে আসবে। এ জিনিসটাই আমাদের মধ্যে অনেক নেক আমলের জন্ম দিবে।

📘 আসক্তি কারণ, লক্ষণ ও চিকিৎসা 📄 কোন্ গুনাহগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ

📄 কোন্ গুনাহগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ


তাহলে কোন গুনাহগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ?

ওই গুনাহগুলো যেগুলো আসক্তির পর্যায়ে। আসক্তির পর্যায়ে যে গুনাহগুলো সেগুলোই আমাদের জীবনের জন্য সবচেয়ে মারাত্মক ও ঝুঁকিপূর্ণ।

বিচার দিবসে এমনটা খুব কম হবে যে, একজন ব্যক্তি হাজার হাজার আইটেমের গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে; বরং একই টাইপের গুনাহ বারবার বারবার এবং বারবার করার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে এমনটা বেশি ঘটবে। আল্লাহ তাআলা এ কথাই বলেন যে بَلَى مَنْ كَسَبَ سَيِّئَةً হ্যাঁ, যে ব্যক্তি গুনাহ করে। অর্থাৎ গুনাহ করে হয়তো একটা। ব্যাস! তারপর মজা পেয়ে যায় এবং একটা পর্যায়ে وَأَحَطَتْ بِهِ خَطِيْتُهُ ওই গুনাহটা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। একটা বাউন্ডারি তৈরি দেয়। সে ওই গুনাহটিতে আসক্ত হয়ে যায়। এখন সে এখান থেকে আর বের হতে পারে না। আল্লাহ বলেন—

فَأُولئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

সুতরাং এরাই জাহান্নামী। এ টাইপের গুনাহের কারণে এরা জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে যাবে। ৭

টিকাঃ
৭ সূরা বাকারা: ৮১

ফন্ট সাইজ
15px
17px