📘 আসক্তি সমাজ ধ্বংসের হাতিয়ার > 📄 সুরাই ইবনু দীনার রহ.-এর ঘটনা

📄 সুরাই ইবনু দীনার রহ.-এর ঘটনা


একবার সুরাই ইবনু দীনার মিসর শহরে গিয়ে পৌঁছল। তখন এ শহরে একজন নামকরা সুন্দরী মহিলা ছিল। শহরের লোকেরা তার সৌন্দর্য ও রূপের কারণে ফিতনার মুখোমুখি হত এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়ত। বিষয়টি মহিলা জানতে পেরে বলল, আমি সুরাই ইবনু দিনারকে ফিতনায় ফেলব। তারপর সে তার সন্ধান করে তার বাড়িতে গেল। তার ঘরের দরজা দিয়ে প্রবেশ করার সময় সে তার সৌন্দর্য প্রকাশ করল এবং শরীরের কাপড়-চোপড় খুলে ফেলল। মহিলাটির অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি চাও? তখন সে বলল, তোমার মধ্যে আমার প্রতি কোন আগ্রহ আছে কি? তখন সে উত্তরে বলল-
وَكَمْ ذِي مَعَاصٍ نَالَ مِنْهُنَّ لَذَّةٌ وَمَاتَ فَخَلَّاهَا وَذَاقَ الدَّوَاهِيَا تَصَرَّم لَذَّاتُ المَعَاصِي وَتَنْقَضِي وَتَبْقَى تِبَاعَاتُ الْمَعَاصِي كَمَا هِيَا فَيا سَوْأَنَا وَالله رَاءٍ وَسَامِعُ لِعَبْدِ بِعَيْنِ اللَّهُ يَغْشَى الْمَعَاصِيَا.
"অনেক অপকর্মকারী নারিদের থেকে কতই না মজা উপভোগ করেছেন। কিন্তু যখন মারা যায় তখন সে তাকে রেখেই যায়। আর কঠিন আযাবে আক্রান্ত হয়। গুণাহের মজা বা স্বাদ অচিরেই শেষ হয়ে যায়। তবে গুণাহের পরিণতি পূর্বের মতই বাকি থাকে। হায়! দুঃখ সে বান্দার জন্য! আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে এবং শোনে, কিন্তু সে আল্লাহর সামনেই গুনাহের কাজে লিপ্ত হয়।"৮৪

টিকাঃ
৮৪ রওজাতুল মুহিব্বিন: ৩৩৯।

📘 আসক্তি সমাজ ধ্বংসের হাতিয়ার > 📄 আবু বকর আল-মিসকি রহ.-এর ঘটনা

📄 আবু বকর আল-মিসকি রহ.-এর ঘটনা


আল্লামা ইবনুল জাওযি রহ. বলেন, আবু বকর আল মিসকি রহ.-কে জিজ্ঞাসা করা হল, আমরা সব সময় তোমার শরীর থেকে মিশকের সুঘ্রাণ অনুভব করি এর কারণ কি? তখন সে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, সুদীর্ঘ অনেক বছর পর্যন্ত আমি কোন মিশক ব্যবহার করিনি। কিন্তু এর কারণ হল—একজন নারি আমার সাথে ধোঁকাবাজি করে আমাকে তার ঘরে নিয়ে যায়। আমাকে তার ঘরে প্রবেশ করিয়ে সে তার ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয়। তারপর সে আমাকে তার সাথে অপকর্ম করার জন্য প্রলোভন দেয়। আমি তার অবস্থা দেখে কি করব, তা নিয়ে ভীষণ চিন্তায় পড়ি। তারপর আল্লাহর অপার অনুগ্রহে আমি মহিলার সব ষড়যন্ত্র বানচাল করে দেই। আমি তাকে বললাম, আমি একটু বাথরুমে যাব। তারপর সে তার এক বাঁদিকে নির্দেশ দিলে সে আমাকে বাথরুমে নিয়ে গেল। আমি বাথ রুমে প্রবেশ করে সেখান থেকে কিছু পায়খানা ও ময়লা আবর্জনা নিয়ে আমার পুরো শরীরে মাখাই। তারপর আমি এ অবস্থায় মহিলাটির নিকট ফিরে আসি। আমার অবস্থা দেখে মহিলাটি অবাক হয়ে গেল। তারপর সে আমাকে ঘর থেকে বাহির করে দেয়ার নির্দেশ দিল। আমি সেখান থেকে চলে আসলাম এবং গোসল করে নিলাম।
তারপর ঐ দিন রাতে আমি যখন ঘুমালাম তখন স্বপ্নে দেখতে পেলাম এক লোক আমাকে বলছে—তুমি এমন একটি কাজ করছ, যা তুমি ছাড়া আর কেউ কোন দিন করেনি। আমি তোমার দেহকে মিশকের ঘ্রাণ দ্বারা সুগন্ধযুক্ত করে দেব। দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার সুঘ্রাণ মানুষ পেতে থাকবে। তারপর থেকে আজ পর্যন্ত আমার শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হতে থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00