📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 লম্বা ঘাড় বিশিষ্ট

📄 লম্বা ঘাড় বিশিষ্ট


عَنْ أَبِي سَعِيدٍ هِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ جِيْءَ بِكَرَاسِي مِنْ ذَهَبٍ مُكَلَّلَةٌ بِالدُّرِّ وَالْيَاقُوْتِ مَفْرُوْشَةٌ بِالسُّنْدُسِ وَالْإِسْتَبْرَقِ ثُمَّ يَضْرِبُ عَلَيْهَا قُبَابٌ مِنْ نُوْرٍ ثُمَّ يُنَادِي مُنَادٍ: أَيْنَ الْمُؤَذِّنُوْنَ ؟ .... فَيَقُوْمُ الْمُؤَذِّنُوْنَ وَهُمْ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقاً فَيُقَالُ هُمْ: أَجْلِسُوا عَلَى تِلْكَ الْكَرَاسِي تَحْتَ تِلْكَ الْقُبَابِ حَتَّى يَفْرُغُ اللَّهُ مِنْ حِسَابِ الْخَلَائِقِ فَإِنَّهُ لَا خَوْفَ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ.
হযরত সায়্যিদুনা আবু সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামত দিবস উপস্থিত হবে, তখন স্বর্ণের চেয়ার সমূহ আনা হবে- যা মোতি ও ইয়াকুত দ্বারা শোভিত থাকবে এবং তাতে মোটা ও সবুজ রেশমী কাপড় বিছানো থাকবে। অতঃপর সে গুলোর উপর গম্বুজ নির্মাণ করা হবে। আর জনৈক আহবানকারী এ বলে আহবান করবে যে, মুয়াযযিনগণ কোথায়? তখন তারা দন্ডায়মান হবে এবং তাদের ঘাড়সমূহ সবচেয়ে লম্বা হবে। তাদেরকে বলা হবে, ঐ গম্বুজসমূহের নীচে চেয়ার গুলোতে বসে যাও। আল্লাহ তা'আলা সৃষ্টিকূলের হিসাব সম্পন্ন করবেন। নিশ্চয় আজ এই দিনে তোমাদের না কোন ভয় রয়েছে, আর না তোমরা চিন্তিত হবে।'

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 আল্লাহ তা'আলার বিশেষ বান্দা

📄 আল্লাহ তা'আলার বিশেষ বান্দা


۱ - عَنْ عَبْدِ الله بْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ ﷺ : إِنَّ اللَّهَ عِبَادًا اسْتَخَصَّهُمْ لِنَفْسِهِ لِقَضَاءِ حَوَائِجُ النَّاسِ وَآلَى عَلَى نَفْسِهِ أَنْ لَا يُعَذِّبُهُمْ بِالنَّارِ، فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةَ أَجْلِسُوا عَلَى مَنَابِرٍ مِّنْ نُوْرٍ يَتَحَادَثُونَ إِلَيْهِ وَالنَّاسُ فِي الْحِسَابِ.
১. হযরত সায়্যিদুনা ইবনে ওমর রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, নবীয়ে করীম, রাউফুর রাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তা'আলা কতিপয় বান্দাদেরকে সন্তুষ্টির লক্ষ্যে লোকদের প্রয়োজন পূর্ণ করার জন্য বিশেষিত করে নিয়েছেন এবং অঙ্গীকার করেছেন যে, তাদেরকে দোযখের শাস্তি দেবেন না। আর যখন কিয়ামত দিবস উপস্থিত হবে, তখন তাদেরকে নূরের মিম্বরে বসানো হবে। তারা আল্লাহ আয্যা ওয়াজাল্লার সাথে বাক্যালাপ করতে থাকবে এবং লোকেরা হিসেবে ব্যস্ত থাকবে।'
- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : إِنَّ لِلَّهِ عِبَادًا خَلَقَهُمْ حَوَائِجِ النَّاسِ فَقَضَى حَوَائِجُ النَّاسِ عَلَى أَيْدِيهِمْ أُوْلِئِكَ آمِنُوْنَ مِنْ فَزْعِ يَوْمَ الْقِيَامَةِ».
২. হযরত সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা'আলার কতক বান্দা এমন রয়েছেন যে, লোকেরা বিপদাপন্ন হয়ে স্বীয় প্রয়োজন তাদের নিকট নিয়ে আসে। এসব বান্দা কিয়ামতের দিন আল্লাহ তা'আলার শাস্তি থেকে নিরাপদে থাকবে।'

টিকাঃ
১. তারিখে বাগদাদ, খন্ড: ৮, পৃষ্ঠা ৩৭৪, হাদিস: ৪৪৮০
১. ফয়জুল কদির, খন্ড ২, পৃষ্ঠা ৬০৫, ৬০৬, হাদিস: ২৩৫০
কানযুল উম্মাল, কিতাবুয যাকাত, খন্ড ৬, পৃষ্ঠা: ১৯০, হাদিস: ১৬৪৬১

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 হিজরতকারীদের মর্যাদা

📄 হিজরতকারীদের মর্যাদা


عَنْ أَبِي سَعِيدٍ هِ قَالَ : قَالَ رَسُوْلُ الله ﷺ : إِنَّ لِلْمُهَاجِرِينَ مَنَابِرَ مِنْ ذَهَبٍ يَجْلِسُونَ عَلَيْهَا يَوْمَ الْقِيَامَةِ قَدْ أَمِنُوْا مِنَ الْفَزْعِ».
হযরত সায়্যিদুনা আবু সা'ঈদ খুদরী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, হুযূর নবীয়ে পাক, সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিজরতকারীদের জন্য স্বর্ণের মিম্বর থাকবে। তারা কিয়ামতের দিন সে গুলোতে বসবে এবং যাবতীয় হতাশা থেকে নিরাপদ থাকবে।

টিকাঃ
*. ফয়জুল কদির, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩৭৩, হাদিস: ৭৩৫৩

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 জ্ঞানের আলোচনা ও ধৈর্যে নীরবতা

📄 জ্ঞানের আলোচনা ও ধৈর্যে নীরবতা


عَنْ سَلْمَانَ الله قَالَ : سَبْعَةٌ فِي ظِلَّ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ : رَجُلٌ لَقِيَ أَخَاهُ فَقَالَ إِنِّي أُحِبُّكَ فِي اللهِ وَقَالَ الْآخَرُ مِثْلُ ذَلِكَ ، وَرَجُلٌ ذَكَرَ اللهُ عَزَّ وَجَلَّ فَفَاضَتْ عَيْنَاهُ مِنْ مَخَافَةِ اللهِ ، وَرَجُلٌ يَتَصَدَّقُ بِيَمِينِهِ يُخْفِيْهَا عَنْ شِمَالِهِ ، وَرَجُلُ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتَ حُسْنٍ وَجِمَالٍ إِلَى نَفْسِهَا فَقَالَ : إِنِّي أَخَافُ اللهَ عَزَّ وَجَلَّ ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلِّقٌ بِالْمَسَاجِدِ مِنْ حُبِّهَا ، وَرَجُلٌ يُرَاعِي الشَّمْسَ لَوَاقِيْتِ الصَّلَاةِ ، وَرَجُلٌ إِنْ تَكَلَّمَ تَكَلَّمَ بِعِلْمٍ وَإِنْ سَكَتَ سَكَتَ عَنْ حِلْمٍ.
হযরত সায়্যিদুনা সালমান ফারসী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাত ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তা'আলার রহমতের ছায়ায় থাকবে ১. ঐ ব্যক্তি, যে মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করে এবং বলে, "আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে ভালবাসি" এবং দ্বিতীয়জনও অনুরূপ বলে, ২. ঐ ব্যক্তি, যে আল্লাহর স্মরণ করে তাঁর ভয়ে অশ্রু প্রবাহিত করে, ৩. ঐ ব্যক্তি, যে ডান হাতে দান করে বাম হাতের কাছেও গোপন রাখে, ৪. ঐ ব্যক্তি, যাকে কোন রূপবতী ও সুদর্শন মহিলা তার দিকে আহবান করে, আর সে বলে, "আমি আল্লাহ আয্যা ওয়াজাল্লাকে ভয় করি," ৫. ঐ ব্যক্তি, যার অন্তর মসজিদের ভালবাসায় তাতে লেগে থাকে ৬. ঐ ব্যক্তি, যে নামাযের সময়ের জন্য সূর্যের যত্ন করে অর্থাৎ সময়মত নামায আদায় করে, ৭. ঐ ব্যক্তি, যে কথা বললে জ্ঞানের কথা বলে আর নীরব থাকলে ধৈর্যের কারণে নীরব থাকে।'
(আল্লামা সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন) আমি উল্লেখিত বরকতময় হাদিস সমূহ থেকে অসংখ্য গুণ ও নিদর্শন সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। ফলে আরশের ছায়া প্রাপ্তদের সংখ্যা সত্তর (৭০); বরং এর চেয়েও বেশী হয়ে গেল। পরিশেষে আমি দুটি পংক্তি উল্লেখ করছি-
وَزِدْ بَعْدَ ذَا قَاضِي الْحَوَائِجِ صَالِحُ الْعَبِيدِ وَطِفْلاً وَالشَّهِيدُ بِقَتْلِهِ وَأَمَّا وَتَعْلِيمًا آذَانًا وَهِجْرَةً فَزَادَتْ عَلَى السَّبْعِينَ مِنْ فَيْضِ فَضْلِهِ
অর্থ:
ক. অতঃপর অন্যান্য ব্যক্তিবর্গ হলেন ১. লোকদের প্রয়োজন পূর্ণকারী, ২. পুণ্যবান গোলাম, ৩. মুসলমান শিশু, ৪. যুদ্ধক্ষেত্রে শাহাদত বরণকারী।
খ. ৫. নেতৃত্ব দানকারী ৬. কুরআনে পাকের শিক্ষাদানকারী ৭. আযানদানকারী ৮. হিজরতকারী।
অতএব এটা পূর্বোক্তর সাথে মিলে আল্লাহর দয়া ও অনুগ্রহে ছায়াপ্রাপ্তদের সত্তরের চেয়েও অধিক হয়ে গেল।
عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَحْتَ ظِلَّ عَرْشِهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ : رَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بِالْمَسَاجِدِ، وَ رَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتَ مَنْصَبٍ فَقَالَ : إِنِّي أَخَافُ اللَّهَ وَ رَجُلَانِ تَحَابًا فِي اللَّهِ، وَ رَجُلٌ غَضَّ عَيْنَيْهِ عَنْ مَحَارِمِ اللهِ، وَ عَيْنٌ حَرَسَتْ فِي سَبِيلِ اللَّهِ، وَ عَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ».
হযরত সায়্যিদুনা আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাত ব্যক্তিকে আল্লাহ তা'আলা আরশের ছায়ায় স্থান দান করবেন। যেদিন এটা ছাড়া কোন ছায়া থাকবে না। ১. ঐ ব্যক্তি, যার অন্তর মসজিদে লেগে থাকে, ২. ঐ ব্যক্তি, যাকে কোন বংশীয়া নারী আহবান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি, ৩. ঐ ব্যক্তি, যে আল্লাহর হারামকৃত জিনিস থেকে স্বীয় চক্ষুকে বাঁচিয়ে রাখে, ৪. ঐ চক্ষু, যা আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, ৫. ঐ চক্ষু, যা আল্লাহ তা'আলার ভয়ে কান্না করে।'

টিকাঃ
১. কিতাবুয যুহুদ: আহমদ বিন হাম্বল, পৃষ্ঠা: ১৭৩, হাদিস: ৮১৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00