📄 মহা বিপদে নির্ভয়
عَنْ أَبِي سَعِيدٍ ، وَأَبِي هُرَيْرَةَ الله يَقُوْلاَنِ : سَمِعْنَا رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ : ثَلَاثَةٌ عَلَى كَثِيبٍ مِّنْ مِسْكٍ أَسْوَدَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَهُوْهُمُ الْفَزْعُ وَلَا يَنَاهُمْ الْحِسَابُ ، رَجُلٌ قَرَأَ الْقُرْآنَ اِبْتِغَاءَ وَجْهِ اللهِ وَأَمَّ بِهِ قَوْمًا وَهُمْ بِهِ رَاضُوْنَ ، وَرَجُلٌ أَذَّنَ فِي مَسْجِدٍ دَعَا إِلَى اللَّهِ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ، وَرَجُلٌ ابْتِلَي بِالرِّقِّ فِي الدُّنْيَا ، فَلَمْ يَشْغُلُهُ ذَلِكَ عَنْ طَلَبِ الْآخِرَةِ».
হযরত সায়্যিদুনা আবু সা'ঈদ খুদরী এবং সায়্যিদুনা আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রাহমাতুল্লিল আ'লামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, তিন ব্যক্তি কিয়ামত দিবসে কালো মিশকের টিলায় আরোহণ করবে, তাদেরকে الفزع الأكبر তথা মহা বিপদ ভীত প্রবণ করবে না, আর না তাদের হিসাব হবে। তারা হল, ১. ঐ ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন পড়ে এবং কোন গোত্রের নেতৃত্ব দেয় আর গোত্রের লোকেরা তার প্রতি সন্তুষ্ট থাকে, ২. ঐ ব্যক্তি, যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কোন মসজিদে আযান দিয়ে লোকদেরকে আল্লাহর দিকে আহবান করে এবং ৩. ঐ ব্যক্তি, যে দুনিয়ায় দাসত্ব দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়; কিন্তু ঐ দাসত্ব তাকে পরকালীন কর্ম থেকে দূরে রাখে না।
টিকাঃ
১. সুনানে তিরমিযী, আবওয়াবুল বিররে ওয়াস সিলাহ باب ماحلء في فضل المملوك الصالح পৃষ্ঠা: ১৮৫১, হাদিস : ১৯৮৬ "الفرع الأكبر" বাক্য অনুল্লিখিত।
২. বায়হাকী: শুআবুল ঈমান, খন্ড ২, পৃষ্ঠা: ৩৪৮, হাদিস: ২০০২
📄 লম্বা ঘাড় বিশিষ্ট
عَنْ أَبِي سَعِيدٍ هِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ جِيْءَ بِكَرَاسِي مِنْ ذَهَبٍ مُكَلَّلَةٌ بِالدُّرِّ وَالْيَاقُوْتِ مَفْرُوْشَةٌ بِالسُّنْدُسِ وَالْإِسْتَبْرَقِ ثُمَّ يَضْرِبُ عَلَيْهَا قُبَابٌ مِنْ نُوْرٍ ثُمَّ يُنَادِي مُنَادٍ: أَيْنَ الْمُؤَذِّنُوْنَ ؟ .... فَيَقُوْمُ الْمُؤَذِّنُوْنَ وَهُمْ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقاً فَيُقَالُ هُمْ: أَجْلِسُوا عَلَى تِلْكَ الْكَرَاسِي تَحْتَ تِلْكَ الْقُبَابِ حَتَّى يَفْرُغُ اللَّهُ مِنْ حِسَابِ الْخَلَائِقِ فَإِنَّهُ لَا خَوْفَ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ.
হযরত সায়্যিদুনা আবু সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামত দিবস উপস্থিত হবে, তখন স্বর্ণের চেয়ার সমূহ আনা হবে- যা মোতি ও ইয়াকুত দ্বারা শোভিত থাকবে এবং তাতে মোটা ও সবুজ রেশমী কাপড় বিছানো থাকবে। অতঃপর সে গুলোর উপর গম্বুজ নির্মাণ করা হবে। আর জনৈক আহবানকারী এ বলে আহবান করবে যে, মুয়াযযিনগণ কোথায়? তখন তারা দন্ডায়মান হবে এবং তাদের ঘাড়সমূহ সবচেয়ে লম্বা হবে। তাদেরকে বলা হবে, ঐ গম্বুজসমূহের নীচে চেয়ার গুলোতে বসে যাও। আল্লাহ তা'আলা সৃষ্টিকূলের হিসাব সম্পন্ন করবেন। নিশ্চয় আজ এই দিনে তোমাদের না কোন ভয় রয়েছে, আর না তোমরা চিন্তিত হবে।'
📄 আল্লাহ তা'আলার বিশেষ বান্দা
۱ - عَنْ عَبْدِ الله بْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ ﷺ : إِنَّ اللَّهَ عِبَادًا اسْتَخَصَّهُمْ لِنَفْسِهِ لِقَضَاءِ حَوَائِجُ النَّاسِ وَآلَى عَلَى نَفْسِهِ أَنْ لَا يُعَذِّبُهُمْ بِالنَّارِ، فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةَ أَجْلِسُوا عَلَى مَنَابِرٍ مِّنْ نُوْرٍ يَتَحَادَثُونَ إِلَيْهِ وَالنَّاسُ فِي الْحِسَابِ.
১. হযরত সায়্যিদুনা ইবনে ওমর রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, নবীয়ে করীম, রাউফুর রাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তা'আলা কতিপয় বান্দাদেরকে সন্তুষ্টির লক্ষ্যে লোকদের প্রয়োজন পূর্ণ করার জন্য বিশেষিত করে নিয়েছেন এবং অঙ্গীকার করেছেন যে, তাদেরকে দোযখের শাস্তি দেবেন না। আর যখন কিয়ামত দিবস উপস্থিত হবে, তখন তাদেরকে নূরের মিম্বরে বসানো হবে। তারা আল্লাহ আয্যা ওয়াজাল্লার সাথে বাক্যালাপ করতে থাকবে এবং লোকেরা হিসেবে ব্যস্ত থাকবে।'
- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : إِنَّ لِلَّهِ عِبَادًا خَلَقَهُمْ حَوَائِجِ النَّاسِ فَقَضَى حَوَائِجُ النَّاسِ عَلَى أَيْدِيهِمْ أُوْلِئِكَ آمِنُوْنَ مِنْ فَزْعِ يَوْمَ الْقِيَامَةِ».
২. হযরত সায়্যিদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তা'আলার কতক বান্দা এমন রয়েছেন যে, লোকেরা বিপদাপন্ন হয়ে স্বীয় প্রয়োজন তাদের নিকট নিয়ে আসে। এসব বান্দা কিয়ামতের দিন আল্লাহ তা'আলার শাস্তি থেকে নিরাপদে থাকবে।'
টিকাঃ
১. তারিখে বাগদাদ, খন্ড: ৮, পৃষ্ঠা ৩৭৪, হাদিস: ৪৪৮০
১. ফয়জুল কদির, খন্ড ২, পৃষ্ঠা ৬০৫, ৬০৬, হাদিস: ২৩৫০
কানযুল উম্মাল, কিতাবুয যাকাত, খন্ড ৬, পৃষ্ঠা: ১৯০, হাদিস: ১৬৪৬১
📄 হিজরতকারীদের মর্যাদা
عَنْ أَبِي سَعِيدٍ هِ قَالَ : قَالَ رَسُوْلُ الله ﷺ : إِنَّ لِلْمُهَاجِرِينَ مَنَابِرَ مِنْ ذَهَبٍ يَجْلِسُونَ عَلَيْهَا يَوْمَ الْقِيَامَةِ قَدْ أَمِنُوْا مِنَ الْفَزْعِ».
হযরত সায়্যিদুনা আবু সা'ঈদ খুদরী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, হুযূর নবীয়ে পাক, সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিজরতকারীদের জন্য স্বর্ণের মিম্বর থাকবে। তারা কিয়ামতের দিন সে গুলোতে বসবে এবং যাবতীয় হতাশা থেকে নিরাপদ থাকবে।
টিকাঃ
*. ফয়জুল কদির, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩৭৩, হাদিস: ৭৩৫৩