📄 রহমতে আলমের সাহেবজাদা
عَنْ عَبْدِ الله بْنِ عُمَرَ اللهُ أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ كَانَ لَهُ ابْنُ يَرُوْحُ إِذَا رَاحَ النَّبِيُّ ﷺ فَسَأَلَهُ رَسُولَ اللهِ ﷺ عَنْهُ، فَقَالَ : أَتُحِبُّهُ؟ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ نَعَمْ فَأُحِبُّكَ اللَّهَ كَمَا أُحِبُّهُ، فَقَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى أَشَدُّ لِي حُبًّا مِنْكَ لَهُ فَلَمْ يَلْبَتْ أَنْ مَاتَ ابْنُهُ ذَاكَ فَرَاحَ إِلَى النَّبِيِّ ﷺ وَقَدْ أَقْبَلَ عَلَيْهِ تَبَّهَ، فَقَالَ لَهُ رَسُوْلُ الله ﷺ : أَجَزِعْتَ؟ قَالَ : نَعَمْ، فَقَالَ لَهُ رَسُوْلُ اللَّهِ ﷺ : أَمَا تَرْضَى أَنْ يَكُوْنَ ابْنُكَ مَعَ ابْنِي إِبْرَاهِيمَ يُلاعِبُهُ تَحْتَ ظِلَّ الْعَرْشِ، قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ .
হযরত সায়্যিদুনা ইবনে ওমর রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, আনসারদের এক ব্যক্তির একটি পুত্র সন্তান ছিল, যে তার সাথে রাসূলে পাকের দরবারে আগমন করতো। একদিন হুযুর নবীয়ে করীম, রাউফুর রহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে ভালবাস? সে বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! জী, হ্যাঁ, আল্লাহ তা'আলা আপনাকে এরূপ ভালবাসেন, যেরূপ আমি তাকে ভালবাসি। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার পুত্রকে যেরূপ ভালবাস আল্লাহ তা'আলা আমাকে এর চেয়েও অধিক ভালবাসেন। কিছুদিন পর তার ঐ পুত্রটি মৃত্যুবরণ করল, তখন রহমতে আলম, নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি এ কথায় সন্তুষ্ট নও যে, তোমার পুত্র আমার পুত্র (হযরত) ইবরাহীমের সাথে আরশের ছায়ায় খেলা করছে? সে বলল, জী, হ্যাঁ, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।'
টিকাঃ
২. হিলয়াতুল আউলিয়া, খন্ড ৭, পৃষ্ঠা: ৩০০, হাদিস: ১০৫৯৪
১. কানযুল উম্মাল, কিতাবুল কিয়ামাহ, খন্ড: ১৪, পৃষ্ঠা: ২০০, হাদিস: ৩৯৩০১
মাজমাউয যওয়ায়েদ, কিতাবুল জানায়েয, باب فيس مات له واحد খন্ড: ৩, পৃষ্ঠা ৯৪, হাদিস: ৩৯৯৬
📄 মুসলমান শিশুরা আরশের ছায়ায় থাকবে
عَنِ ابْنَ عُمَر ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : ...... وَأَمَّا الْمُتَقَاعُوْنَ فَهُمْ أَطْفَالُ الْمُؤْمِنِيْنَ اِشْتَدَّ عَلَيْهِمُ الْمُوْقِفُ فَيَتَصَابِحُوْنُ فَيَقُولُ : يَا جِبْرِيلُ مَا هَذَا الصَّوْتِ ؟ وَهُوَ أَعْلَمُ بِذَلِكَ ، فَيَقُوْلُ جِبْرِيلُ رَبِّ أَطْفَالُ الْمُؤْمِنِينَ اشْتَدَّ عَلَيْهِمُ الْمُوْقِفُ، فَيَقُوْلُ أَظْلِلْهُمْ تَحْتَ ظِلَّ عَرْشِي، قَالَ : فَيُظِلَّهُمُ ..
হযরত সায়্যিদুনা ইবনে ওমর রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন মু'মিনদের শিশুদেরকে আনা হবে, তাদের বক্ষ খোলা থাকবে, হাশরের ময়দানে অবস্থান করা তাদের জন্য অত্যান্ত কঠিন হবে এবং তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ্ তা'আলা বলবেন, হে জিব্রাঈল! এটি কিসের ধ্বনি? অথচ তিনি এ সম্পর্কে অধিক জ্ঞাত। অত:পর জিব্রাঈল আলাইহিস্ সালাম বলবেন, হে রব! মু'মীনদের এসব সন্তানদের জন্য এখানে অবস্থান অত্যন্ত কষ্টকর। তখন তিনি নির্দেশ দিবেন, তাদেরকে আমার আরশের ছায়ায় নিয়ে যাও।” তখন তিনি তাদেরকে আরশের ছায়ায় নিয়ে যাবেন।'
টিকাঃ
১. আল-ফেরদৌস বি মা'সুরিল খিতাব, খন্ড: ৫, পৃষ্ঠা: ৪৬২, হাদিস: ৮৭৫৯
শরহুয যুরকানী লিল মুআত্তা, কিতাবুশ শে'র, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৬৯, হাদিস: ৮১৪১