📄 পুণ্যের দিকে আহবানকারীদের সৌভাগ্য
عَنْ كَعَبِ الأَخْبَارِ قَالَ : أَوْحَى اللَّهُ تَعَالَى إِلَى مُوسَى اللَ فِي التَّوْرَاةِ : ...... يَا مُوسَى مَنْ أَمَرَ بِالْمُعْرُوْفِ وَنَهَى عَنْ الْمُنْكَرِ وَدَعَا النَّاسَ إِلَى طَاعَتِي فَلَهُ صُحْبَتِي فِي الدُّنْيَا وَفِي الْقَبَرِ وَفِي الْقِيَامَةِ فِي ظِلَّيْ.
হযরত সায়্যিদুনা কা'ব আল-আহবার রাদিআল্লাহু আনহু বলেন যে, আল্লাহ তা'আলা তাওরাত শরীফে হযরত সায়্যিদুনা মূসা আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন যে, হে মূসা! যে ব্যক্তি নেকী বা পুন্যের নির্দেশ দিয়েছে, পাপকর্মে নিষেধ করেছে এবং লোকদেরকে আমার ইবাদত ও আনুগত্যের দিকে আহবান করেছে, সে দুনিয়া ও কবরে আমার সান্নিধ্য এবং কিয়ামতের দিন আমার আরশের ছায়ায় পাবে।'
টিকাঃ
১. হিলয়াতুল আউলিয়া, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৫২, হাদিস: ১১৬৮৪