📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 আল্লাহ তা'আলার সাথে কথোপকথন করবেন

📄 আল্লাহ তা'আলার সাথে কথোপকথন করবেন


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ اللهِ قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ ﷺ : ثَلَاثَةٌ يَتَحَدَّثُوْنَ فِي ظِلَّ الْعَرْشِ آمِنِيْنَ وَالنَّاسُ فِي الْحِسَابِ : رَجُلٌ لَمْ تَأْخُذُهُ فِي اللَّهِ لَوْمَةَ لائِمٍ، وَرَجُلٌ لَمْ مَدَّ يَدَيْهِ إِلَّا مَا لَا يَحِلُّ لَهُ ، وَرَجُلٌ لَا يَنْظُرُ إِلَى مَا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ».
হযরত সায়্যিদুনা আবদুল্লাহ বিন ওমর রাদিআল্লাহ আনহু হতে বর্ণিত, নবীয়ে করীম, রাউফুর রহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তি আরশের ছায়ায় নিরাপদে আল্লাহ আয্যা ওয়াজাল্লার সাথে বাক্যলাপ করবে। যখন লোকদের হিসাব-নিকাশ হতে থাকবে। ১. ঐ ব্যক্তি, যে আল্লাহ তা'আলার সাথে সম্পর্কিত কার্যাবলী সম্পাদনে নিন্দুকের নিন্দার প্রতি ভ্রুক্ষেপ করেনি, ২. ঐ ব্যক্তি, যে আপন হাতকে তার জন্য হালাল ঘোষিত জিনিস ব্যতীত অন্য দিকে প্রসারিত করেনি, ৩. ঐ ব্যক্তি, যে আল্লাহ তা'আলার হারামকৃত বস্তুর দিকে দৃষ্টিপাত করেনি।

টিকাঃ
১. বুখারী শরীফ, কিতাবুল আযান, باب من حلس في المسجد ...الخ পৃষ্ঠা: ৫৩, হাদিস: ৬৬০। তৃতীয় গুণ তথা- ورحل تعلم في صغره فهو يتلوه في كبره অনুল্লিখিত, কারণ এটি আল্লামা সুয়ূতী স্বীয় সনদে বর্ণনা করেছেন।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 দ্বিতীয় গুণের দলিল : দরবারে ইলাহীর নৈকট্য ধন্য বান্দা

📄 দ্বিতীয় গুণের দলিল : দরবারে ইলাহীর নৈকট্য ধন্য বান্দা


হযরত সায়্যিদুনা সালমান ফারসী রাদিআল্লাহ আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবীব, হাবীবে লাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ায় সাধনা ও খোদাভীরুতা অবলম্বনকারী ব্যক্তি কাল (কিয়ামত দিবসে) আল্লাহ তা'আলার নিকটে থাকবেন। লেখক বলেন, এ হাদিসে আরশের ছায়া প্রাপ্তদের প্রতি ইঙ্গিত রয়েছে।

টিকাঃ
১. কানযুল উম্মাল, কিতাবুল মওয়ায়েজ ওয়ার রিকাক, খন্ড: ১৫, পৃষ্ঠা: ৩৪৫, হাদিস: ৪৩২৪৬
২. আল-জামে আস্-সগীর, পৃষ্ঠা: ২১৯, হাদিস: ৩৫৯৭

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 তৃতীয় গুণের দলিল : মিশক ও আম্বরের পর্বতে থাকবেন

📄 তৃতীয় গুণের দলিল : মিশক ও আম্বরের পর্বতে থাকবেন


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهُ الله قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ : يُقَالُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الَّذِينَ كَانُوا يَنْزَهُوْنَ أَنْفُسَهُمْ وَأَسْمَاعَهُمْ عَنِ اللَّهْوِ وَمَزَامِيرِ الشَّيَاطِينِ اِجْعَلُوْهُمْ فِي رِيَاضِ المِسْكِ ثُمَّ يَقُوْلُ لِلْمَلائِكَةِ أَسْمَعُوْهُمْ حَمْدِى وَثَنَاءِي عَلَى وَاخْبِرُوْهُمْ أَلَا خَوْفٌ عَلَيْهُمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ».
হযরত সায়্যিদুনা জাবির বিন আবদুল্লাহ রাদিআল্লাহ আনহু হতে বর্ণিত, হুযুর নবীয়ে পাক, সাহিবে লাওলাক, সিয়্যাহে আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে ইরশাদ করবেন, কোথায় ঐ সব লোক, যারা নিজেদেরকে কর্ণ-চক্ষুকে অশ্লীলতা ও শয়তানের বাদ্যযন্ত্র থেকে পবিত্র রাখতো? তাদেরকে মিশকের উদ্যানে স্থান করে দাও। অতঃপর ফিরিশতাদেরকে নির্দেশ দিবেন, তাদেরকে আমার প্রশংসা ও গুণকীর্তন করে শুনাও। আর তাদেরকে সংবাদ দাও যে, তাদের না কোন ভয় রয়েছে, না তারা বিষণ্ণ হবে।

টিকাঃ
৩. ইবনুল মুবারক, কিতাবুয যহুদ, বাবু ইস্তিমায়িল লাহব খন্ড ৪, পৃষ্ঠা: ১২, হাদিস: ৪৩

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 ব্যভিচার, ঘুষ ও সুদ থেকে বেঁচে থাকার ব্যাপারে সুসংবাদ

📄 ব্যভিচার, ঘুষ ও সুদ থেকে বেঁচে থাকার ব্যাপারে সুসংবাদ


عَنْ أُمَّ الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : قَالَ مُوسَى بْنِ عِمْرَانَ القَ : يَا رَبِّ مَنْ يَسْكُنُ غَدًا فِي حَظِيرَةِ الْقُدْسِ وَ يَسْتَظِلُّ بِظِلَّ عَرْشِكَ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلَّكَ قَالَ : يَا مُوسَى أُوْلَئِكَ الَّذِينَ لَا تَنْظُرُ أَعْيُنُهُمْ فِي الزِّنَا وَ لَا يَبْتَغُونَ فِي أَمْوَالِهِمُ الرِّبَا وَ لَا يَأْخُذُوْنَ عَلَى أَحْكَامِهِمُ الرِّشَى طُوبَى هُمْ وَ حُسْنُ مَابٌ.
হযরত সায়্যিদাতুনা উম্মুদ দারদা রাদিআল্লাহ আনহু হতে বর্ণিত, নবীয়ে মুকাররাম, নূরে মুজাসসাম, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত সায়্যিদুনা মূসা বিন ইমরান আলাইহিস সালাম আরয করলেন- হে আমার প্রতিপালক! হাযীরাতুল কুদ্‌স তথা জান্নাতে কে আপনার নিকটে থাকবে এবং ঐ দিন কে আপনার আরশের ছায়ায় থাকবে, যেদিন আপনার (আরশের) ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না? আল্লাহ তা'আলা ইরশাদ করলেন, তারা হবেন ঐ সব ব্যক্তি, যাদের দৃষ্টি কখনো ব্যভিচারের দিকে উঠেনি, যারা নিজ সম্পদের ব্যাপারে সুদের অন্বেষী ছিল না এবং যারা আপন বিচার কার্যের ক্ষেত্রে ঘুষ গ্রহণ করত না। আর তারা এমন লোক, যাদের জন্য রয়েছে সুসংবাদ ও উত্তম আবাসস্থল।

টিকাঃ
১. বায়হাকী, শুআবুল ঈমান, বাবু ফি কাবজিল ইয়াদ...আলিখ: ৪, পৃষ্ঠা: ৩৯২, হাদিস: ৫৫১৩

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية