📄 আল্লাহ তা'আলা সর্বদা সাথে রয়েছেন
عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ ﷺ : « ثَلَاثَةٌ فِي ظِلَّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ مِنْ حَيْثُ تَوَجَّهَ عَلِمَ أَنَّ اللهَ مَعَهُ، وَرَجُلٌ يُحِبُّ النَّاسَ لَجَلالِ الله، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ إِلَى نَفْسِهَا فَتَرَكَهَا مِنْ خَشْيَةِ اللَّه».
হযরত সায়্যিদুনা আবু উমামা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তাজেদারে রিসালত, শাহীনশাহে নবুয়ত, মাহবুবে রাব্বুল ইয্যত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: কিয়ামত দিবসে তিন ব্যক্তি আল্লাহ তা'আলার রহমতের ছায়ায় থাকবে- ১. ঐ ব্যক্তি, যে কোথাও দৃষ্টিপাত করতে এ বিশ্বাস করে যে, আল্লাহ তা'আলা তার সাথে রয়েছেন ২. ঐ ব্যক্তি, যে লোকদেরকে আল্লাহর শ্রেষ্ঠত্বের কারণে ভালবাসে, ৩. ঐ ব্যক্তি, যাকে কোন নারী তার দিকে আহবান করে, আর সে আল্লাহর ভয়ে বিরত থাকে।
টিকাঃ
১. আল-ফেরদৌস বি মা'সুরিল খিতাব, বাব اكء খন্ড: ১, পৃষ্ঠা: ৩২২, হাদিস: ২৩৪৯
২. আল-ফেরদৌস বি মা'সুরিল খিতাব, বাব اثاء খন্ড: ১, পৃষ্ঠা: ৩২২, হাদিস: ২৩৫০
📄 স্বচ্ছ অন্তর ও পবিত্র উপার্জন
عَنْ فُضَالَةَ بْنِ عُبَيْدِ أَنَّ دَاوُدَ سَأَلَ رَبَّهُ عَزَّ وَجَلَّ .... يَا رَبِّ أَخْبِرْنِي بِأَحِبَّائِكَ مِنْ خَلْقِكَ أَحِبَّهُمْ لَكَ، قَالَ : ذُو سُلْطَانٍ يَرْحَمُ النَّاسَ وَيُحِكْمُ لِلنَّاسِ كَمَا يُحْكِمُ لِنَفْسِهِ، وَرَجُلٌ آتَاهُ اللهُ مَالاً فَهُوَ يُنْفِقُ مِنْهُ ابْتِغَاءَ وَجْهِ الله . وَفِي طَاعَةِ اللهِ عَزَّ وَجَلَّ، وَرَجُلٌ يَفْنِي شَبَابَهُ وَقُوَّتَهُ فِي طَاعَةِ اللَّهِ عَزَّوَجَلَّ، وَرَجُلٌ كَانَ قَلْبُهُ مُعَلَّقًا فِي المَسَاجِدِ مِنْ حُبِّهِ إِيَّاهَا، وَرَجُلٌ لَقِيَ امْرَأَةً حَسَنَاءَ فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَتَرَكَهَا مِنْ خَشْيَةِ الله ، وَرَجُلٌ حَيْثَ كَانَ يَعْلَمُ أَنَّ اللَّهَ تَعَالَى مَعَهُ نَتَّبِهِ قُلُوْبَهُمْ طِيْبَ كَسْبِهِمْ يَتَحَابُّوْنَ بِجَلَالِي أَذْكُرُ بِهِمْ وَيَذْكُرُونَ بِذِكْرِي، وَرَجُلٌ فَاضَتْ عَيْنَاهُ مِنْ خَشْيَةِ اللَّهِ عَزَّوَجَلَّ.
হযরত সায়্যিদুনা ফুদ্বালা বিন উবাইদ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত যে, হযরত সায়্যিদুনা দাউদ আলাইহিস্ সালাম মহামহিম প্রভুর দরবারে আরয করলেন, হে মহান রব! আমাকে আপনার সৃষ্টির মধ্যকার প্রিয় বান্দাদের ব্যাপারে সংবাদ দিন, (যাতে আমি তাদেরকে আপনার সন্তুষ্টির লক্ষ্যে মুহাব্বত করতে পারি)। আল্লাহ তা'আলা ইরশাদ করলেন, ১. ঐ বাদশাহ, যে জনসাধারণের উপর দয়া করে এবং তাদের ক্ষেত্রে আপন বিষয়ের ন্যায় ফয়সালা করে, ২. ঐ ব্যক্তি, যাকে আল্লাহ তা'আলা সম্পদ দান করেছেন এবং সে তা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তাঁর আনুগত্যে ব্যয় করে, ৩. ঐ ব্যক্তি, যার অন্তর মসজিদের ভালবাসায় তাতে লেগে থাকে, ৪. ঐ ব্যক্তি, যার সাথে কোন রূপবতী নারীর সাক্ষাৎ হয় আর ঐ নারী তাকে নিজের উপর (মন্দকর্মে) সামর্থ দেয়; কিন্তু সে আল্লাহর ভয়ে বিরত থাকে ৫. ঐ ব্যক্তি, যে যেখানেই থাকুক বিশ্বাস করে যে, আল্লাহ তা'আলা তার সাথে রয়েছেন ৬. ঐ সব লোক, যাদের অন্তর স্বচ্ছ এবং উপাজর্ন পবিত্র। তারা আমার সন্তুষ্টির লক্ষ্যে পরস্পর মুহাব্বত করে। আমি তাদের চর্চা করি আর তারা আমার স্মরণ (যিকির) করে, ৮. ঐ ব্যক্তি যার আঁখিদ্বয় আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করে।'
📄 আসমানে প্রসিদ্ধি লাভকারী
عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ قَالَ : قَالَ رَسُوْلُ اللَّهِ ﷺ : «أَهْلُ الْجُوْعِ فِي الدُّنْيَا هُمُ الَّذِينَ يَقْبِضُ اللَّهُ أَرْوَاحَهُمْ وَهُمُ الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يَفْتَقِدُوْا وَإِنْ شَهِدُوا لَمْ يَحْضُرُوا أَخْفِيَاءٌ فِي الدُّنْيَا مَعْرُوْفِينَ فِي السَّمَاءِ إِذَا رَآهُمُ الْجَاهِلُ ظَنَّ أَنَّ بِهِمْ سَقَمْ وَمَا بِهِمْ سَقَمٌ إِلَّا الْخَوْفُ مِنَ اللَّهِ يَسْتَظِلَّوْنَ يَوْمَ الْقِيَامَةِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظله».
হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর মাহবুব, দানায়ে গুয়ূব, মুনায্যাহুন আনিল উয়ূব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান: দুনিয়ায় ক্ষুধার্ত থাকা লোকদের রূহ (আত্মা) সমূহকে আল্লাহ তা'আলা বন্ধ করে রাখেন। তাদের অবস্থা এরূপ হয়ে যায় যে, তারা অদৃশ্য হয়ে গেলে তালাশ করা যায় না। আর উপস্থিত থাকলেও তাদের পরিচয় লাভ করা যায় না। দুনিয়ায় তারা গোপন হয়; কিন্তু আসমানে তাদের প্রসিদ্ধির ঢংকা বাজে। যখন মূর্খ ও জ্ঞানহীন ব্যক্তিরা তাদের দেখে, তখন তাদেরকে ব্যধিগ্রস্থ মনে করে, অথচ তাদের কোন রোগই থাকে না বরং তারা আল্লাহ তা'আলার ভয়ে কম্পমান থাকেন। কিয়ামতের দিন এসব লোক আরশের ছায়ায় থাকবেন, যেদিন কোন ছায়া থাকবে না।'
উক্ত হাদিসের একটি দলিল (শাহিদ) হল তাই, যা হযরত সায়ি্যদুনা মু'য়াজ বিন জাবাল রাদিআল্লাহু আনহু হতে মরফু' সূত্রে বর্ণিত যে, আল্লাহ তা'আলার সর্বাধিক নৈকট্য ধন্য ঐ ব্যক্তিই হবেন, যিনি দুনিয়ায় দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধা, পিপাসা ও ভয়ের পরীক্ষায় থাকেন। আর তিনি নির্দোষ ও দুনিয়াবাসীর নিকট এরূপ গোপন থাকেন যে, উপস্থিত থাকলে তাকে চেনা যায় না আর অনুপস্থিত থাকলে তার অনুসন্ধান করা হয় না। (গ্রন্থকার বলেন) এ হাদিসে আরশের ছায়াপ্রাপ্তদের দিকে ইঙ্গিত করা হয়েছে।
টিকাঃ
১. ইবনুল মুবারক: কিতাবুয যুহুদ, باب نوبة داؤد ...الخ খন্ড: ১, পৃষ্ঠা: ১৬১, হাদিস: ৪৭১
১. আল-ফেরদৌস বি মা'সুরিল খিতাব, খন্ড: ১, পৃষ্ঠা ২৩৫, হাদিস: ১৬৫৯
২. মুসনাদুল হারেস, কিতাবুস সিয়া باب فضل الصوم খন্ড: ১, পৃষ্ঠা: ৪৩২, হাদিস: ৩৪৭
📄 আল্লাহ তা'আলার প্রিয় বান্দা
قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ : «أَحَبُّ الْعِبَادِ إِلَى اللهِ تَعَالَى الانْقِيَاءُ الأَخْفِيَاءَ الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يَفْتَقِدُوْا وَإِذَا شَهِدُوا لَمْ يَعْرِفُوْا أُوْلَئِكَ هُمْ أَئِمَّةُ الهُدَى وَمَصَابِيحُ الْعِلْمِ».
হযরত সায়্যিদুনা মু'আয বিন জাবাল রাদিআল্লাহু আনহু বলেন, আমি, হুসনে আহলাকের পায়কর, মাহবুবে রাব্বে আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিশ্চয় আল্লাহ তা'আলার প্রিয় বান্দা হলো তারাই, যারা খোদাভীরু এবং লোকদের থেকে এমন গোপন থাকে যে, অনুপস্থিতিতে তার খোঁজ নেয়া হয় না আর উপস্থিত থাকলেও চেনা যায় না, অথচ তারা হিদায়তের ইমাম ও জ্ঞানের প্রদীপ হয়ে থাকে।'