📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 নবম হাদিস : শিশুর মৃত্যুতে ধৈর্য ধারণের প্রতিদান

📄 নবম হাদিস : শিশুর মৃত্যুতে ধৈর্য ধারণের প্রতিদান


١ - عَنْ أَبِي بَكْرِ الصِّدِّيقِ * أَنَّ مُوسَى بْنَ عِمْرَانَ الله قَالَ : يَا رَبِّ .. فَمَا لَمِنْ عَزَّى تَكْلَى ؟ قَالَ : «أَظَلَّهُ بِظِلَّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي».
১. আমীরুল মু'মিনীন হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত সায়্যিদুনা মুসা বিন ইমরান আলাহিস্ সালাম আল্লাহ আযযা ওয়াজাল্লার দরবারে আরয করলেন, হে আমার প্রভূ! যে সন্তান হারানোর শোকে প্রবোধ দেয়, তার প্রতিদান কি? আল্লাহ তা'আলা ইরশাদ করলেন, আমি তাকে আমার রহমতের ছায়ায় ঐ দিন স্থান দেব, যে দিন এটা ছাড়া আর কোন ছায়া থাকবে না।
٢ - عَنْ أَبِي بَكْرِ الصِّدِّيقِ وَعِمْرَانَ بْنِ حُصَيْنِ الله عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ : قَالَ مُوسَى بْنِ عِمْرَانَ اللهُ لِرَبِّهِ عَزَّ وَجَلَّ : مَا جَزَاءُ مَنْ عَزَّى تَكْلَى؟ قَالَ : «أَجْعَلُهُ بِظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي».
২. অপর বর্ণনায় রয়েছে আমীরুল মু'মিনীন হযরত সায়্যিদুনা আবু বকর সিদ্দীক ও সায়্যিদুনা ইমরান বিন হুসাইন রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, সায়্যিদুল মুবাল্লিগীন, রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মূসা আলাইহিস সালাম স্বীয় প্রতিপালকের দরবারে আরয করলেন, হে আমার প্রতিপালক! যে মহিলা তাদের শিশুদের মৃত্যুতে ধৈর্য ধারণ করে, তাদের বিনিময় কি? আল্লাহ তা'আলা ইরশাদ করলেন। আমি তাকে নিজ আরশের ছায়ায় রাখবো, যেদিন এটা ছাড়া আর কোন ছায়া থাকবে না।
৩. অন্য এক বর্ণনা এরূপ রয়েছে যে, হযরত সায়্যিদুনা হাসান রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত সায়ি‍্যদুন মূসা আলাইহিস সালাম মহান প্রভূর দরবারে আরয করলেন, হে আমার প্রতিপালক! যেসব নারী তাদের বাচ্চাদের মৃত্যুতে ধৈর্য ধারণ করে তাদের পুরস্কার কি? আল্লাহ তা'আলা ইরশাদ করলেন, আমি তাদেরকে আমার রহমতের ছায়ায় ঐ দিন স্থান দেব, যেদিন অন্য কোন ছায়া থাকবে না।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 দশম হাদিস : সৃষ্টির প্রতি দয়া করার ফযীলত

📄 দশম হাদিস : সৃষ্টির প্রতি দয়া করার ফযীলত


আমীরুল মু'মিনীন সায়্যিদুনা আবু বকর ছিদ্দীক রাদিআল্লাহু আনহু মিম্বরের উপর খুতবা দানের প্রাক্কালে ইরশাদ করেন: পায়করে হুসনো জামাল, রাসূলে বে-মেছাল, সাহিবে জুদ ওয়া নাওয়াল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান: যার নিকট এ বিষয়টি প্রিয় যে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এবং তার আরশের ছায়ায় স্থান দান করুক, তাহলে সে যেন مسلمانوں উপর কঠোরতা না করে এবং তাদের প্রতি বিনম্র হয়।'

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 ইমাম ইবনে হাজারের কিছু কবিতা

📄 ইমাম ইবনে হাজারের কিছু কবিতা


হযরত শায়খুল ইসলাম ইমাম ইবনে হাজর রাহমাতুল্লাহি আলাইহি পূর্বোল্লিখিত বর্ণনা সমূহের সাধারণ অনুমতি জ্ঞাপন করে নিম্নোক্ত কবিতা লিখেন-
وَزِدْ مَعَ ضِعْفٍ سَبْعِينَ إِعَانَةً لأَخْرَقِ مَعَ أَخْذِ حَقٍ وَبَذْلِهِ وَكُرْهُ وُضُوءٍ ثُمَّ مَشْي لِمَسْجِدِ وَتَحْسِينُ خُلْقٍ ثُمَّ مَطْعَمُ فَضْلِهِ وَتَاجِرُ صِدْقٍ فِي الْمُقَالَ وَفِعْلِهِ وَكَافِلُ ذُو يُتُم وَأَرْمَلَةٍ وَهَتْ وَحُزْنٌ وَتَصْبِيْرٌ وَنُصْحٌ وَرَأْفَةٌ تَرْبَعُ بِهَا السَّبْعَاتُ فِي فَيْضِ فَضْلِهِ
অর্থঃ
ক. আরশের ছায়া প্রাপ্ত আরো চৌদ্দ ব্যক্তি হলো- ১. নির্বোধের অধিকার আদায় পূর্বক তার সাহায্যকারী ২. ভিক্ষুককে দানকারী।
খ. ৩. কঠিন সময়ে ওযুকারী ৪. মসজিদের দিকে গমনকারী ৫. উত্তম আচরণকারী ৬. ক্ষুধার্তকে আহার দানকারী।
গ. ৭. ইয়াতীম ও ৮. বিধবার দায়িত্ব গ্রহণকারী ৯. নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে উৎসর্গকারী ১০. কথা ও কাজে সৎ ব্যবসায়ী।
ঘ. ১১. চিন্তাযুক্ত ব্যক্তি ১২. শিশুর মৃত্যুতে ধৈর্য ধারণকারী ১৩. বাদশাহকে সৎ উপদেশ দানকারী ১৪. লোকদের উপর নম্রতা প্রদর্শনকারী।
অতঃপর পূর্বের বর্ণনার সাথে মিলে আল্লাহর দয়া প্রাপ্ত ব্যক্তি সাতের চার গুণ (তথা আঠাইশ) হয়ে গেল।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية