📄 হাদীসে পাকের পাঁচ দলিল
হযরত শায়খুল ইসলাম (আসকালানী) বলেন, উক্ত হাদিস প্রসঙ্গে এক উৎকৃষ্ট দলিল রয়েছে যা ইমাম তাবারানী 'আদ্ দোয়া' কিতাবে বর্ণনা করেছেন। কিন্তু তারা দলিল হিসেবে দুটি হাদিস ব্যতীত অন্য কোন হাদিস উপস্থাপন করেননি। কিন্তু আমি (আল্লামা সুয়ূতী) বলব, এ ব্যাপারে আরো দলিল রয়েছে। যেমন-
১ - عَنْ أَنَسِ بِنْ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ ...... «فَقَالَ يَا مُوسَى إِنْ أَحْبَبْتَ أَنْ تَسْكُنَ فِي ظِلَّ عَرْشِي يَوْمَ لَا ظِلَّ الأَ ظِلِّي يَا مُوسَى كُنْ لِلْيَتِيمِ كَالأَبِ الرَّحِيمِ وَكُنْ لِلْأَرْمَلَةِ كَالزَّوْجِ الْعَصُوبِ ... ...
১. হযরত সায়্যিদুনা আনাস বিন মালিক রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, হুযুর নবীয়ে করীম, রাউফুর রাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আল্লাহ তা'আলা হযরত মূসা আলাইহিস সালামকে ইরশাদ করেছেন যে, যদি তুমি চাও যে, ঐদিন আরশের ছায়ায় থাকবে যেদিন এটা ব্যতীত কোন ছায়া থাকবে না, তাহলে ইয়াতীমদের উপর পিতৃরূপ উদার ও বিধবার জন্য সর্বোচ্চ দয়া পরবশকারী স্বামীর মতো হয়ে যাও।'
إلهِي فَمَا جَزَاءُ مُسَاعِدُ - قَالَ وَهَبِ بْنِ مُنَبِّهِ : قَالَ دَاؤُدُ ال : الْأَرْمَلَةَ وَالْيَتِيمِ ابْتِغَاءَ مَرْضَاتِكَ ؟ قَالَ : جَزَاؤُهُ أَنْ أَظَلَّهُ فِي ظِلّ عَرْشِي يَوْمَ لا ظل إلا ظلي .... ...
২. হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম মহান প্রভুর দরবারে আরয করলেন, হে আমার রব! যদি কেউ কোন বিধবা কিংবা ইয়াতীমকে আশ্রয় দেয়, তাহলে এর বিনিময় কি? আল্লাহ তা'আলা ইরশাদ করলেনঃ আমি তাকে নিজ আরশের ছায়ায় ঐদিন স্থান দেব, যেদিন এর ছাড়া কোন ছায়া থাকবে না।'
৩. হযরত সায়্যিদুনা কা'ব আল-আহবার রাদিআল্লাহু আনহু বলেন, হযরত সায়্যিদুনা মূসা আলাইহিস সালাম আরয করলেন, হে আমার প্রভূ! যে ব্যক্তি কোন নিঃস্বকে আশ্রয় দেয় এমনকি সে অভাবহীন হয়ে যায় অথবা কোন অভাবী বিধবার (ভরণ-পোষণের) দায়িত্ব নেয়, তার প্রতিদান কি? আল্লাহ তা'আলা ইরশাদ করলেন, আমি তাকে আমার জান্নাতে প্রবেশ করাব এবং আমার (আরশের) ছায়ায় ঐ দিন স্থান দেব, যেদিন আমার আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না।'
٤ - عَنْ أَبِي عِمْرَانَ الْجُوْنِي قَالَ : قَالَ دَاؤُدُ ال ..... إِلهِي فَمَا جَزَاءُ مَنْ يُشْبَعُ الْيَتِيمَ وَالأَرْمَلَةِ ابْتِغَاءَ مَرْضَاتِكَ ؟ قَالَ : جَزَاؤُهُ أَنْ أَظَلَّهُ فِي ظِلِّي عَرْشِي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي .... ...
৪. হযরত সায়্যিদুনা আবূ ইমরান আল-জুনী বলেন, হযরত সায়্যিদুনা দাউদ আলাইহিস্ সালাম স্বীয় প্রতিপালকের দরবারে আরয করলেন, হে প্রতিপালাক! যে আপনার সন্তুষ্টির আশায় কোন নিঃস্ব ও স্বামীহীনা বিধবাকে আশ্রয় দেয়, তার পুরস্কার কি? আল্লাহ তা'আলা ইরশাদ করলেন: তার পুরস্কার এটাই যে, আমি তাকে আমার আরশের ছায়ায় ঐ দিন স্থান দেব, যেদিন অন্য কোন ছায়া থাকবে না।
ه - عَنْ جَعَدٌ قَالَ : بَلَغَنِي قَالَ دَاؤُدُ الله ..... إِلهِي فَمَا جَزَاءُ مَنْ أَسْنَدَ يَتِينَا أَوْ أَرْمَلَةً اِبْتِغَاءَ مَرْضَاتِكَ ؟ قَالَ : جَزَاؤُهُ أَنْ أَظَلَّهُ فِي ظِلّ عَرْشِي يَوْمَ لَا ظل إلا ظلي ......
৫. হযরত সায়্যিদুনা জা'দ রাদিআল্লাহু আনহু বলেন, আমার নিকট এ সংবাদ পৌঁছেছে যে, হযরত সায়্যিদুনা দাউদ আলাইহিস সালাম আরয করেছিলেন, যে আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোন অসহায় অথবা কোন বিধবাকে আশ্রয় দেয়, তার প্রতিদান কি? আল্লাহ তা'আলা ইরশাদ করলেন, তার প্রতিদান হলো যে, আমি তাকে আমার আরশের ছায়ায় স্থান দান করব, যেদিন আমার আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না।
টিকাঃ
১. আল-মুসনাদুল ফেরদৌস, খন্ড ২, পৃষ্ঠা: ১৪৭, হাদিস: ৪৫৫৯
আবদুর রাজ্জাক: আল-মুসান্নাফ, খন্ড: ৩, পৃষ্ঠা ৪৯৬, হাদিস: ৬০৭৩
১. হিলয়াতুল আউলিয়া, খন্ড ৩, পৃষ্ঠা ৪২৯, হাদিস: ৪৫২৪
২. হিলয়াতুল আউলিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৮, হাদিস: ৪৭০৮
১. হিলয়াতুল আউলিয়া, খন্ড ৬, পৃষ্ঠা: ৩৮, হাদিস: ৭৭১৭
২. কিতাবুয যুহুদ, ইবনুল মুবারক, باب توبه داؤد পৃষ্ঠা: ১৬৪, হাদিস: ৪৭৭
৩. কিতাবুয যুহুদ, আহমদ বিন হাম্বল, زهد داؤد পৃষ্ঠা: ১০৫, হাদিস: ৩৬৩