📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 হযরত কাতাদাহ রাদিআল্লাহু আনহুর মুরসাল হাদিস

📄 হযরত কাতাদাহ রাদিআল্লাহু আনহুর মুরসাল হাদিস


হযরত সায়্যিদুনা কাতাদা রাদিআল্লাহু আনহু হতে মুরসাল সূত্রে বর্ণিত, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি স্বীয় উপার্জনের ব্যাপারে আল্লাহকে ভয় করে, সে নবীগণ ও সিদ্দীকগণের সাথে আরশের ছায়ায় থাকবে।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 হাদীসে পাকের শাওয়াহিদ বা দলিল সমূহ

📄 হাদীসে পাকের শাওয়াহিদ বা দলিল সমূহ


আত-তারগীব ওয়াত্-তারহীব এ অত্র হাদিসের শাওয়াহিদ' বা দলিলাদি বিদ্যমান রয়েছে। যেমন-
۱ - عَنْ أَبِي سَعِيدٍ الله عَنْ النَّبِيِّ ﷺ قَالَ : التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ».
১. হযরত সায়্যিদুনা আবু সা'ঈদ খুদুরী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: সৎনিষ্ঠ আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদ গণের সাথে থাকবে।'
- عَنِ ابْنِ عُمَرَ اللهِ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ : التَّاجِرُ الْأَمِينُ الصَّدُوقُ الْمُسْلِمُ مَعَ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ».
২. হযরত সায়্যিদুর্নী ইবনে ওমর রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: সৎ আমানতদার মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে।

টিকাঃ
শواهد শব্দটি বহুবচন, এক বচনে شاهد । অর্থ- দলিল, প্রমাণ, রেফারেন্স ইত্যাদি। উসূলে হাদিসের পরিভাষায়, যদি দুটি হাদিস একই সাহাবী হতে বর্ণিত হয়, তাহলে দ্বিতীয়টিকে प्रथम८ (অনুগামী) এবং যদি দুটি হাদিস দুই সাহাবী হতে বর্ণিত হয়, তাহলে দ্বিতীয়টিকে প্রথমটির (দলিল) বলে। আর যদি উভয় হাদিসই শব্দ ও অর্থের দিক দিয়ে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে দ্বিতীয়টিকে ৩০ (অনুরূপ) এবং যদি শুধুমাত্র অর্থের মিল থাকে, তাহলে দ্বিতীয়টিকে نحوه )মত) বলে। (মুকাদ্দামাতুল মিশকাতুল মাসাবীহ-শায়খ আবদুল মুহাদ্দিস দেহলভী রাহমতুল্লাহি আলাইহি, পৃষ্ঠা: ৫
*. সুনানে তিরমিযী, আবওয়াবুল বুয়ু, باب ما جاء في التجار ....اخ পৃষ্ঠা: ১৭৭২, হাদিস: ১২০৯
*. সুনানে ইবনে মাজাহ, আবওয়াবুত তিজারাত, باب الحث على المكاب পৃষ্ঠা : ২৬০৫, হাদিস: ২১৩৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00