📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 দ্বিতীয় হাদিস- মুজাহিদকে সাহায্য করার পুরস্কার

📄 দ্বিতীয় হাদিস- মুজাহিদকে সাহায্য করার পুরস্কার


হযরত সায়্যিদুনা যায়েদ বিন খালেদ রাদিআল্লাহু আনহু এবং সায়্যিদুনা আবু সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, হুযুর নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জামাদি দিয়ে সাহায্য করল, আল্লাহ তা'আলা তাকে তাঁর আরশের ছায়ায় স্থান দান করবেন।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 তৃতীয় হাদিস : গাজীর মাথায় ছায়া দানের ফযিলত

📄 তৃতীয় হাদিস : গাজীর মাথায় ছায়া দানের ফযিলত


হযরত সায়্যিদুনা সাহল বিন হানীফ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, রহমতে আলম, নূরে মুজাস্‌সাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন গাজীর মাথায় ছায়া দান করল, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে তাঁর আরশের ছায়ায় স্থান দান করবেন।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 চতুর্থ হাদিস-স্বগোত্র রক্ষায় তলোয়ার ধারণকারী

📄 চতুর্থ হাদিস-স্বগোত্র রক্ষায় তলোয়ার ধারণকারী


হযরত সায়্যিদুনা ইমরান বিন হুসাইন রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, শাহানশাহে মদীনা, কুরারে ক্বলব ওয়া সীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন মুসলমানকে অত্যাচারী শাসকের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তলোয়ার ধারণ করল, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে তাঁর আরশের ছায়া দান করবেন।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 সতর্কতা

📄 সতর্কতা


এখানে অত্যাচারী শাসকের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তলোয়ার দ্বারা উদ্দেশ্য হল, স্বীয় জান-মালের প্রতিরক্ষায় তলোয়ার ধারণ করা। অন্যথায় কোন মুসলমানের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ নয়। আর এর দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে, কোন মুসলমানের উপর অন্যায়ভাবে আক্রমণকারীকে বাধা দেয়া। যাতে সে বিরত থাকে। এটাও সাওয়াবের কাজ। আল্লাহ তা'আলা ইরশাদ করেন, 'যে ব্যক্তি কোন জীবন রক্ষা করল, সে যেন সকল মানুষের জীবন রক্ষা করল।' এ আয়াতটি ঐ ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোন মুসলমানকে ধ্বংস থেকে রক্ষা করে। আল্লাহই ভাল জানেন।
(গ্রন্থকার বলেন) উল্লেখিত চারটি গুণের সাথে পূর্বোক্ত গুণাবলী মিলে আরশের ছায়াপ্রাপ্তদের সংখ্যা মোট এগারো হয়ে গেল। এ ব্যাপারে হাফেয ইবনে হাজার আসকালানী বলেন, এটা দ্বারা উদ্দেশ্য হল, মূল সাত গুণের সাথে আরো কতিপয় গুণ সংযোজন করা। অন্যথায় নিঃস্বকে অবকাশ দেয়ার ফযীলতের ব্যাপারে তো অনেক মারফু' ও মওকুফ হাদিস রয়েছে। যা দ্বারা বুঝা যায় যে, এর প্রত্যেকটির কারণে পৃথক পৃথক আরশের ছায়া নসীব হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00