📄 সায়্যিদাতুনা আয়েশা রাদিআল্লাহু আনহার হাদিস
উম্মুল মু'মিনীন সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা রাদিআল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি স্বীয় কর্জদারকে খোঁজ করতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবার-পরিজনকে পেরেশান না করে ফিরে আসে, তাহলে আল্লাহ তা'আলা তাকে আরশের ছায়ায় স্থান দান করবেন।
📄 কা'ব বিন ওজরাহ রাদিআল্লাহু আনহুর হাদিস
হযরত সায়্যিদুনা কা'ব বিন ওজরা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ঋণগ্রহীতা অথবা বলেছেন, অভাবী ঋণগ্রহীতাকে অবকাশ দেয়, আল্লাহ তা'আলা তাকে তাঁর আরশের ছায়ায় স্থান দান করবেন।
📄 হযরত আবুদ দারদা রাদিআল্লাহু আনহুর হাদিস
হযরত আবুদ্ দারদা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোন নিঃস্ব ঋণগ্রহীতাকে অবকাশ দেয় অথবা তার ঋণ ক্ষমা করে দেয়, আল্লাহ তা'আলা তাকে আরশের ছায়ায় স্থান দিবেন।
📄 আস'আদ বিন যারারাহ রাদিআল্লাহু আনহুর হাদিস
হযরত সায়্যিদুনা আস'আদ বিন যারারাহ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে, সে আল্লাহর আরশের ছায়ায় থাকবে, তাহলে সে যেন নিঃস্ব ঋণগ্রহীতাকে অবকাশ দেয় অথবা তার ঋণ ক্ষমা করে দেয়। বর্ণনাকারী বলেন, তখন হযরত আস'আদ রাদিআল্লাহু আনহু স্বীয় গোলামকে বললেন, যাও আমার কর্জদার থেকে চারশত দিনার নিয়ে আস এবং তাকে বলে দাও যে, এগুলো দিয়ে তোমার প্রয়োজন পূর্ণ কর এবং তোমাকে ক্ষমা করে দেয়া হল। আল্লাহ তা'আলা তাকে স্বীয় আরশের ছায়ায় স্থান দান করবেন।