📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 সায়্যিদুনা জাবির রাদিআল্লাহু আনহুর হাদিস

📄 সায়্যিদুনা জাবির রাদিআল্লাহু আনহুর হাদিস


হযরত সায়্যিদুনা জাবির বিন আবদুল্লাহ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের দিন আরশের ছায়ায় ঐ সব লোক থাকবে, যারা অভাবী ঋণগ্রহীতাকে অবকাশ দেয় অথবা তাদের ঋণ ক্ষমা করে দেয় এবং আমানতকে পূর্ণরূপে আদায় করে।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 সায়্যিদাতুনা আয়েশা রাদিআল্লাহু আনহার হাদিস

📄 সায়্যিদাতুনা আয়েশা রাদিআল্লাহু আনহার হাদিস


উম্মুল মু'মিনীন সায়্যিদাতুনা আয়েশা সিদ্দীকা রাদিআল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি স্বীয় কর্জদারকে খোঁজ করতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবার-পরিজনকে পেরেশান না করে ফিরে আসে, তাহলে আল্লাহ তা'আলা তাকে আরশের ছায়ায় স্থান দান করবেন।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 কা'ব বিন ওজরাহ রাদিআল্লাহু আনহুর হাদিস

📄 কা'ব বিন ওজরাহ রাদিআল্লাহু আনহুর হাদিস


হযরত সায়্যিদুনা কা'ব বিন ওজরা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ঋণগ্রহীতা অথবা বলেছেন, অভাবী ঋণগ্রহীতাকে অবকাশ দেয়, আল্লাহ তা'আলা তাকে তাঁর আরশের ছায়ায় স্থান দান করবেন।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 হযরত আবুদ দারদা রাদিআল্লাহু আনহুর হাদিস

📄 হযরত আবুদ দারদা রাদিআল্লাহু আনহুর হাদিস


হযরত আবুদ্ দারদা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোন নিঃস্ব ঋণগ্রহীতাকে অবকাশ দেয় অথবা তার ঋণ ক্ষমা করে দেয়, আল্লাহ তা'আলা তাকে আরশের ছায়ায় স্থান দিবেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00