📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 হাদিসে পাকের ব্যাখ্যা

📄 হাদিসে পাকের ব্যাখ্যা


প্রথম হাদিসে বর্ণিত সাতটি গুণের মধ্যে একটি হল, ঐ ব্যক্তির উপর আরশের ছায়া থাকবে, যে নিঃস্ব ঋণগ্রহীতাকে অবকাশ দেয়। আল্লামা সুয়ূতী বলেন, এ গুণটি প্রসঙ্গে অনেক মারফু' ও মওকুফ হাদিস রয়েছে।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 সায়্যিদুনা আবু কাতাদাহ রাদিআল্লাহু আনহুর হাদিস

📄 সায়্যিদুনা আবু কাতাদাহ রাদিআল্লাহু আনহুর হাদিস


সায়্যিদুনা আবু কাতাদাহ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, শাহান শাহে মদীনা, কুরারে ক্বলব ওয়া সীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে, আল্লাহ তা'আলা তাকে কিয়ামতের দিনের কাঠিন্য থেকে মুক্তি দিবেন, তাহলে সে যেন নিঃস্ব ঋণগ্রহীতাকে অবকাশ দেয় অথবা তার ঋণ ক্ষমা করে দেয়।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 সায়্যিদুনা আবু হুরায়রা রাদিআল্লাহু আনহুর হাদিস

📄 সায়্যিদুনা আবু হুরায়রা রাদিআল্লাহু আনহুর হাদিস


হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, নবীয়ে পাক, সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন অভাবী ঋণগ্রহীতাকে অবকাশ দেয় অথবা তার ঋণ ক্ষমা করে দেয়, আল্লাহ তা'আলা তাকে কিয়ামত দিবসে তাঁর আরশের ছায়ায় স্থান দিবেন। যেদিন তাঁর আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবেনা।

📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া > 📄 সায়্যিদুনা ওসমান রাদিআল্লাহু আনহুর হাদিস

📄 সায়্যিদুনা ওসমান রাদিআল্লাহু আনহুর হাদিস


হযরত সায়্যিদুনা উসমান বিন আফফান রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, আমি হুযুর নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, কিয়ামত দিবসে আল্লাহ তা'আলা তাঁর আরশের ছায়ায় ঐ ব্যক্তিকে ছায়া দান করবেন, যে উত্তমরূপে ওযু করে এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করে। অনুরূপভাবে কোন ইয়াতীমকে আশ্রয়দানকারী, দুর্বলদের প্রতি দয়াকারী, গোলামদের প্রতি নম্র আচরণকারী, কোন অভাবী ঋণ গ্রহীতাকে অবকাশদানকারী এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দানকারী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00