📘 আরশের ছায়ায় থেকেছে যাদের কায়া 📄 ন্যায় পরায়ন শাসকের উপর আরশের ছায়া

📄 ন্যায় পরায়ন শাসকের উপর আরশের ছায়া


ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠাকারী শাসকের ব্যাপারে ইঙ্গিতসূচক অসংখ্য বরকত মন্ডিত হাদিস রয়েছে। এ ছাড়া হযরত সায়্যিদুনা আবু হুরায়রা রাদিআল্লাহু আনহুর বর্ণিত হাদিসও রয়েছে যা ইতি পূর্বে উল্লেখ করা হয়েছে। এখানে ঐ সব বরকতময় হাদিস বর্ণিত হচ্ছে, যেগুলো ন্যায় পরায়ণ শাসকের ব্যাপারে বিশ্লেষক। যেমন-
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو اللهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ -1 اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ وَكِلْنَا يَدَيْهِ يَمِينُ الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا ».
১. হযরত সায়্যিদুনা আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, নবীয়ে কারীম, রাউফুর রহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদরূপী ইরশাদ করেন: ন্যায় পরায়ন শাসক কিয়ামত দিবসে আল্লাহ তা'আলার নিকটে আরশের ডান পার্শ্বে আলোকোজ্জল (নূরের) মিম্বরে থাকবে। আর তারা ঐসব শাসক, যারা স্বীয় প্রজা ও পরিবার-পরিজনের বিচার কার্যের ক্ষেত্রে ন্যায় ও সুবিচারে অটল ছিল।'

টিকাঃ
১. আল-মুসান্নাফ ইবনে আবি শায়বাহ, কিতাবুয যুহুদ, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৭৯, হাদিস: ১২
২. মুসলিম শরীফ, কিতাবুল ইমার باب فَضِيلَةِ الْإِمَامِ الْعَادِل وَعُقُوبَةِ الْخَائِرِ পৃষ্ঠা : ১০০৫, হাদিস : ৪৭২১

ফন্ট সাইজ
15px
17px