📄 আরশের ছায়াপ্রাপ্ত চার সৌভাগ্যবান
হযরত সায়্যিদুনা আনাস বিন মালিক রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, শাহীনশাহে বনী আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চার ব্যক্তি আল্লাহ তা'আলার আরশের ছায়ায় থাকবে, যে দিন এটা ব্যতীত কোন ছায়া থাকবে না। ১. ঐ যুবক, যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে উৎসর্গ করে দেয়, ২. ঐ ব্যক্তি, যে নিজের ডান হাতে এরূপ গোপনে সদকা করে যে, বামহাত ও অবহিত হয় না, ৩. ঐ ব্যবসায়ী, যে ক্রয়-বিক্রয়ে বৈধ লেনদেন করে এবং ৪. ঐ ব্যক্তি, যে লোকদের বিচারক নিযুক্ত হয় এবং মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকেন।'
টিকাঃ
২. আল-কামেল ফি জুয়াফায়ির রিজাল, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪০৮, হাদিস: ২০২৪
📄 হযরত সালমান রাদিআল্লাহু আনহুর চিঠি
أَنَّ سَلْمَانَ كَتَبَ إِلَى أَبِي الدَّرْدَاءِ * إِنَّ فِي ظِلُّ الْعَرْشِ إِمَامًا مُقْسِطًا ، وَذَا مَالٍ تَصَدَّقَ أَخْفَى يَمِينَهُ ، عَنْ شِمَالِهِ ، وَرَجُلاً دَعَتْهُ امْرَأَةٌ جميلة ذَاتُ حَسَبٍ وَمَنْصِبٍ إِلَى نَفْسِهَا ، فَقَالَ : أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ ، وَرَجُلاً نَشَأَ فَكَانَتْ صُحْبَتُهُ وَشَبَابُهُ وَقُوَّتُهُ فِيمَا يُحِبُّ اللَّهُ وَيَرْضَاهُ مِنَ الْعَمَلِ ، وَرَجُلاً كَانَ قَلْبُهُ مُعَلَّقًا فِي الْمَسَاجِدِ مِنْ حُبِّهَا ، وَرَجُلاً ذَكَرَ اللَّهَ فَفَاضَتْ عَيْنَاهُ مِنَ الدَّمْعِ مِنْ خَشْيَةِ اللهِ ، وَرَجُلَيْنِ الْتَقَيَا ، فَقَالَ : أَحَدُهُمَا لِصَاحِبِهِ ، إِنِّي لأُحِبُّك في الله .
সালমান রাদিআল্লাহু আনহু সায়্যিদুনা আবুদ দারদা রাদিআল্লাহু আনহুকে পত্র লিখলেন যে, নিম্নোক্ত গুণের অধিকারী লোকেরা আরশের ছায়ায় থাকবে।
১. ইনসাফকারী শাসক
২. ঐ ধনী, যে ডান হাতে এরূপে সদকা করে যে, বাম হাতও জ্ঞাত হয় না,
৩. ঐ ব্যক্তি, যাকে কোন সম্ভ্রান্ত ও অভিজাত নারী নিজের দিকে (গুনাহের কর্মে) আহবান করে আর সে বলে যে, "আমি আল্লাহকে ভয় করি, যিনি সমগ্র জগতের প্রতিপালক।"
৪. ঐ ব্যক্তি, যার বয়োঃবৃদ্ধি এ অবস্থায় হয়েছে যে, তার সাহচর্য, যৌবন ও শক্তি আল্লাহ তা'আলার পছন্দনীয় ও তার সন্তোষজনক কর্মে ব্যয় হয়েছে,
৫. ঐ ব্যক্তি, যার অন্তর মসজিদের প্রতি মুহাব্বতের কারণে তাতে লেগে থাকে,
৬. ঐ ব্যক্তি, যে আল্লাহ তা'আলার স্মরণ করে এবং তার ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে এবং
৭. এমন দু' ব্যক্তি, যারা পরস্পর মিলিত হলে একে অপরকে বলে, আমি তোমাকে আল্লাহ তা'আলার সন্তুষ্টির লক্ষ্যে ভালবাসি।'