📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 বাহন হোঁচট খেলে

📄 বাহন হোঁচট খেলে


[২৩১] আবুল মুলাইহ্ থেকে বর্ণিত, ‘এক সাহাবি বলেন, ‘একটি বাহনে আমি ছিলাম নবি-এর সহ-আরোহী। তাঁর বাহনটি হোঁচট খেলে, আমি বলি, “শয়তান ধ্বংস হোক!” তখন তিনি বলেন, “শয়তান ধ্বংস হোক, এ কথা বোলো না; কারণ এ কথা বললে শয়তান (খুশিতে) ফুলে ঘরের মতো হয়ে যায়, আর সে বলে, আমার শক্তিতে (এটি হয়েছে)! বরং বোলো, ‘বিসমিল্লাহ/ আল্লাহর নামে।’ কারণ, তুমি (বিসমিল্লাহ) বললে, সে ছোটো হতে হতে মাছির মতো হয়ে যায়।”’ (১)

টিকা:
(১) আহমাদ, ৫/৫৯, সহীহ্।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 কেউ উপহার দিলে

📄 কেউ উপহার দিলে


[২৩২] আয়িশা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ-কে একটি ভেড়া উপহার দেওয়া হলে, তিনি বলেন, “এটি বণ্টন করে দাও।” খাদিম ফিরে এলে আয়িশা জিজ্ঞাসা করতেন, ‘তারা কী বলল?’ খাদিম জানান, ‘তারা বলেছে— আল্লাহ আপনাদের বরকত দিন! তখন আয়িশা বলতেন—

بارَكَ اللهُ فِيكُمْ وَفِيهِمْ

আল্লাহ তাদের বরকত দিন!

তারা যা বলেছে, আমরাও তাদেরকে অনুরূপ বলে দিচ্ছি। আর আমাদের সাওয়াব তো আমাদের থাকছেই!’ (২)

আমাদের কাছে এ মর্মে সংবাদ পৌঁছেছে যে, দান-সদাকা’র ক্ষেত্রেও তিনি অনুরূপ বলতেন।

[২৩৩] আবূ আইয়ূব আনসারি থেকে বর্ণিত, ‘তিনি আল্লাহর রাসূল ﷺ-এর দাড়ি থেকে একটি কষ্টদায়ক বস্তু দূর করে দেন। তখন আল্লাহর রাসূল ﷺ তাকে বলেন—

مَسَحَ اللهُ عَنْكَ يَا أَبَا أَيُّوبَ مَا تَكْرَهُ

আবু আইয়ূব! আল্লাহ তোমার অপছন্দনীয় জিনিস দূর করে দিন!

অপর এক বর্ণনায় আছে, (নবি ﷺ তাঁকে বলেন)—

لَا يَكُنْ بِكَ السُّوْءُ يَا أَبَا أَيُّوبَ

আবু আইয়ূব! তোমার মধ্যে কষ্টদায়ক কোনও কিছু না থাকুক! (৩)

[২৩৪] উমার থেকে বর্ণিত, ‘তিনি এক ব্যক্তির দাড়ি বা মাথা থেকে একটি (কষ্টদায়ক) বস্তু সরিয়ে দেন। তখন ওই লোকটি বলেন, “আল্লাহ আপনার কাছ থেকে মন্দ জিনিস দূর করে দিন!” এর পরিপ্রেক্ষিতে উমার বলেন, “আমাদের কাছ থেকে তো ওই দিনই মন্দ দূর করে দেওয়া হয়েছে, যেদিন আমরা ইসলাম গ্রহণ করেছি! তোমার কাছ থেকে কোনও (কষ্টদায়ক) বস্তু সরিয়ে নিলে, তুমি বরং বোলো-

أَخَذَتْ يَدَاكَ خَيْرًا

তোমার দু’হাত কল্যাণ লাভ করুক!”’ (৪)

টিকা:
(২) ইবনুস সুন্নি, ২৭৩, জাইয়িদ।
(৩) ইবনুস সুন্নি, ২৭৬, বর্ণনাসূত্রটি দুর্বল।
(৪) ইবনুস সুন্নি, ২৭৮, জাইয়িদ।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 কেউ কষ্ট দূর করে দিলে

📄 কেউ কষ্ট দূর করে দিলে


[২৩৩] আবূ আইয়ূব আনসারি থেকে বর্ণিত, ‘তিনি আল্লাহর রাসূল ﷺ-এর দাড়ি থেকে একটি কষ্টদায়ক বস্তু দূর করে দেন। তখন আল্লাহর রাসূল তাকে বলেন—
مَسَحَ اللهُ عَنْكَ يَا أَبَا أَيُّوبَ مَا تَكْرَهُ
আবু আইয়ূব! আল্লাহ তোমার অপছন্দনীয় জিনিস দূর করে দিন!
অপর এক বর্ণনায় আছে, (নবি ﷺ তাঁকে বলেন)—
لَا يَكُنْ بِكَ السُّوْءُ يَا أَبَا أَيُّوبَ
আবু আইয়ূব! তোমার মধ্যে কষ্টদায়ক কোনও কিছু না থাকুক! (১)
[২৩৪] উমার থেকে বর্ণিত, ‘তিনি এক ব্যক্তির দাড়ি বা মাথা থেকে একটি (কষ্টদায়ক) বস্তু সরিয়ে দেন। তখন ওই লোকটি বলেন, “আল্লাহ আপনার কাছ থেকে মন্দ জিনিস দূর করে দিন!” এর পরিপ্রেক্ষিতে উমার বলেন, “আমাদের কাছ থেকে তো ওই দিনই মন্দ দূর করে দেওয়া হয়েছে, যেদিন আমরা ইসলাম গ্রহণ করেছি! তোমার কাছ থেকে কোনও (কষ্টদায়ক) বস্তু সরিয়ে নিলে, তুমি বরং বোলো—
أَخَذَتْ يَدَاكَ خَيْراً
তোমার দু’হাত কল্যাণ লাভ করুক! (২)
টিকা:
(১) ইবনুস সুন্নি, ২৭৬, বর্ণনাসূত্রটি দুর্বল।
(২) ইবনুস সুন্নি, ২৭৮, জাইয়িদ।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 নতুন ফল লাভ করলে

📄 নতুন ফল লাভ করলে


[২৩৫] আবূ হুরায়রা থেকে বর্ণিত, ‘লোকজন নতুন ফল দেখতে পেলে, আল্লাহর রাসূল ﷺ-এর কাছে তা নিয়ে আসত। আল্লাহর রাসূল ﷺ তা (হাতে) নিয়ে বলতেন-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا
হে আল্লাহ! আমাদের ফলের মধ্যে আমাদের জন্য বরকত দাও! আমাদের সা' ও মুদ (পরিমাপের একক) গুলোতে আমাদের জন্য বরকত দাও!
এরপর তিনি তা উপস্থিত ছোটো শিশুদের দিয়ে দিতেন।’ (১)
টিকা:
(১) মুসলিম, ১৩৭৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00