📄 আয়না দেখার সময়
[২২৬] আনাস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ আয়নায় তাকিয়ে বলতেন—
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَوَّى خَلْقِي فَعَدَّلَهُ، وَكَرَّمَ صُورَةَ وَجْهِي فَحَسَّنَهَا، وَجَعَلَنِي مِنَ الْمُسْلِمِينَ
সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে সুবিন্যস্ত ও সুশোভিত রূপ দিয়েছেন, আমার চেহারাকে মর্যাদাবান ও সুন্দর করেছেন, এবং আমাকে তাঁর অনুগত বান্দাদের একজন বানিয়েছেন। (১)
[২২৭] আলি থেকে বর্ণিত, ‘নবি ﷺ আয়নায় তাকিয়ে বলতেন—
الْحَمْدُ لِلَّهِ اللَّهُمَّ كَمَا أَحْسَنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي
সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ! তুমি যেভাবে আমার দেহের গঠনকে সুন্দর করেছ, তেমনিভাবে আমার চরিত্র সুন্দর করে দাও! (২)
টিকা:
(১) ইবনুস সুন্নি, ১৬৫, সনদটি দুর্বল।
(২) ইবনুস সুন্নি, ১৬৩, সনদটি দুর্বল।
📄 হিজামা গ্রহণের সময়
[২২৮] আলি থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি হিজামা (৩) গ্রহণের সময় আয়াতুল কুরসি (সূরা আল-বাকারাহ্ ২:২৫৫) পাঠ করবে, সেটি তার হিজামার উপকার সাধন করবে।”’ (১)
টিকা:
(১) ইবনুস সুন্নি, ১৬২, বর্ণনাসূত্রটি দুর্বল।
(৩) এক বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি।
📄 কানে শোঁ শোঁ শব্দ হলে
[২২৯] আবূ রাফি থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “তোমাদের কারও কানে শোঁ শোঁ শব্দ হলে, সে যেন আমার কথা স্মরণ করে, আমার উপর দরুদ পড়ে এবং বলে, আমাকে যে স্মরণ করে, সে আল্লাহকে উত্তমভাবেই স্মরণ করে।”’ (২)
টিকা:
(২) তাবারানি, ২২৯, হাসান।
📄 পা ঝিমঝিম করলে
[২৩০] হাইসাম ইবনু হানাশ থেকে বর্ণিত, ‘আমরা আবদুল্লাহ ইবনু উমার-এর কাছে ছিলাম। তার পা ঝিমঝিম করলে, একজন তাকে বলে—আপনার সবচেয়ে প্রিয় মানুষকে স্মরণ করুন। তখন তিনি বলেন, ‘মুহাম্মাদ!’ আর অমনি যেন তিনি শিকলমুক্ত হয়ে উঠেন!’ (৩)
টিকা:
(৩) ইবনুস সুন্নি, ১৬৬, বর্ণনাসূত্রটি দুর্বল।