📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 রাগ চড়ে গেলে

📄 রাগ চড়ে গেলে


আল্লাহ তাআলা বলেন,
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
“যদি তোমরা শয়তানের পক্ষ থেকে কোনও প্ররোচনা আঁচ করতে পার, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো; তিনি সব কিছু শোনেন এবং জানেন।” (সূরা ফুসসিলাত/হা-মীম সাজদাহ্ ৪১:৩৬)

[২২১] সুলাইমান ইবনু সুরাদ থেকে বর্ণিত, ‘আমি আল্লাহর রাসূল ﷺ-এর সাথে বসা। দু’জন লোক গালাগালি করছে। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছে এবং ঘাড়ের রগ ফুলে উঠেছে। তখন আল্লাহর রাসূল ﷺ বলেন, “আমি এমন একটি বাক্য জানি, যা সে বললে তার রাগ চলে যাবে। সে যদি বলে-
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ
আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।
তাহলে তার রাগ চলে যাবে।”’ (১)

[২২২] আতিয়্যা ইবনু উরওয়া থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “রাগ শয়তানের (পক্ষ) থেকে (আসে)। শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে; আর আগুনকে নিভিয়ে দেয় পানি। সুতরাং তোমাদের কেউ রেগে গেলে, সে যেন ওযু করে নেয়।”’ (২)

টিকা:
(১) বুখারি, ৬০৪৮।
(২) আবূ দাউদ, ৪৭৮৪।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 বিপদগ্রস্ত কাউকে দেখলে

📄 বিপদগ্রস্ত কাউকে দেখলে


[২২৩] আবূ হুরায়রা থেকে বর্ণিত, ‘নবি ﷺ বলেন, “যে ব্যক্তি কোনও বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে বলে—
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيلاً
সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে তোমার বিপদ থেকে রেহাই দিয়েছেন, এবং তাঁর বহু সৃষ্টির উপর আমাকে বিশাল শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
তাকে ওই বিপদ স্পর্শ করবে না।”’ (১)

টিকা:
(১) তিরমিযি, ৩৪২৮, হাসান।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 বাজারে গেলে

📄 বাজারে গেলে


[২২৪] উমার ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বলবে—
لَا إِله إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আল্লাহ ছাড়া কোনও ইলাহ্ নেই; তিনি একক; তাঁর কোনও অংশীদার নেই; রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর; তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান; তিনি চিরঞ্জীব, তাঁর মৃত্যু নেই; সকল কল্যাণ তাঁরই হাতে, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
আল্লাহ তার জন্য দশ লাখ সাওয়াব লিখে দেবেন, তার (আমলনামা) থেকে দশ লাখ গোনাহ মুছে দেবেন এবং তার মর্যাদা দশ লাখ স্তর বাড়িয়ে দেবেন।”’ (২)

[২২৫] বুরাইদা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বাজারে প্রবেশ করে বলতেন—
بِسْمِ اللهِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ السُّوْقِ وَخَيْرَ مَا فِيهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُصِيْبَ فِيهَا يَمِيناً فَاجِرَةً أَوْ صَفْقَةً خَاسِرَةً
আল্লাহর নামে। হে আল্লাহ! আমি তোমার কাছে এ বাজারের কল্যাণ ও এর ভেতরের বিষয়াদির কল্যাণ চাই; আমি তোমার কাছে এ বাজারের অকল্যাণ ও এর ভেতরের বিষয়াদির অকল্যাণ থেকে আশ্রয় চাই; হে আল্লাহ! এ বাজারে পাপযুক্ত শপথ কিংবা লোকসানমূলক কোনও কারবারে জড়িত হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই।’ (৩)

টিকা:
(২) তিরমিযি, ৩৪২৪, গরীব; হাকিম, ১/৫৩৮, হাসান।
(৩) ইবনুস সুন্নি, ১৮০, গরীব।

📘 আপনার প্রয়োজন আল্লাহকে বলুন > 📄 আয়না দেখার সময়

📄 আয়না দেখার সময়


[২২৬] আনাস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ আয়নায় তাকিয়ে বলতেন—
الْحَمْدُ لِلَّهِ الَّذِي سَوَّى خَلْقِي فَعَدَّلَهُ، وَكَرَّمَ صُورَةَ وَجْهِي فَحَسَّنَهَا، وَجَعَلَنِي مِنَ الْمُسْلِمِينَ
সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে সুবিন্যস্ত ও সুশোভিত রূপ দিয়েছেন, আমার চেহারাকে মর্যাদাবান ও সুন্দর করেছেন, এবং আমাকে তাঁর অনুগত বান্দাদের একজন বানিয়েছেন। (১)

[২২৭] আলি থেকে বর্ণিত, ‘নবি ﷺ আয়নায় তাকিয়ে বলতেন—
الْحَمْدُ لِلَّهِ اللَّهُمَّ كَمَا أَحْسَنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي
সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ! তুমি যেভাবে আমার দেহের গঠনকে সুন্দর করেছ, তেমনিভাবে আমার চরিত্র সুন্দর করে দাও! (২)

টিকা:
(১) ইবনুস সুন্নি, ১৬৫, সনদটি দুর্বল।
(২) ইবনুস সুন্নি, ১৬৩, সনদটি দুর্বল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00