📄 স্বপ্ন দেখার পর করণীয়
[৪৮] আবূ সালামা বলেন, আমি আবূ কাতাদা ইবনু রিঈকে বলতে শুনেছি, ‘আমি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছি, “কিছু স্বপ্ন (রু’ইয়া) আল্লাহর পক্ষ থেকে আসে, আর কিছু স্বপ্ন (হুল্ম) আসে শয়তানের পক্ষ থেকে। তোমাদের কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে, সে যেন জেগে ওঠার পর বাম দিকে তিন বার থুতু ফেলে এবং তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়; তাহলে, আল্লাহ চাহে তো, ওই স্বপ্ন কখনও তার ক্ষতি করতে পারবে না।”’
আবূ সালামা বলেন, ‘একসময় আমি এমন কিছু স্বপ্ন দেখতাম, যা আমার কাছে পাহাড়ের চেয়ে বেশি ভারী মনে হতো। এ হাদীস শোনার পর থেকে, এ নিয়ে আমি আর কোনও পরওয়া করি না।’
অপর এক বর্ণনায় আবূ সালামা বলেন, ‘কিছু স্বপ্ন আমাকে অসুস্থ করে ফেলত। পরিশেষে আমি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনি, “ভালো বা সৎ স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে। তোমাদের কেউ যদি পছন্দনীয় স্বপ্ন দেখে, সে যেন তার প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কারও কাছে ওই স্বপ্নের কথা না বলে। আর যদি সে অপছন্দনীয় কোনও স্বপ্ন দেখে, তার উচিত ওই স্বপ্নের কথা (কাউকে) না বলা; বরং সে যেন তার বাম দিকে থুতু ফেলে এবং স্বপ্নের অনিষ্ট ও অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। তাহলে ওই স্বপ্ন কখনও তার ক্ষতি করতে পারবে না।”’
[৪৯] জাবির থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “তোমাদের কেউ যদি অপছন্দনীয় স্বপ্ন দেখে, সে যেন তার বাম দিকে তিন বার থুতু ফেলে, তিন বার বলে—
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيْمِ
আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
এবং যে পাশে (শোয়া) ছিল ওই পাশ থেকে ঘুরে যায়।”’
টিকা:
(১) মুসলিম, ২২৬১।
(২) মুসলিম, ২২৬৩।
📄 রাতের ইবাদাতের মহত্ত্ব
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 ঘুম থেকে উঠে আরও বলুন
এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।
📄 ঘর থেকে বের হওয়ার সময় বলুন
[৫৫] আনাস থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ বলেন, “যে ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলে—
بِسْمِ اللهِ
আল্লাহর নামে (বের হলাম)।
تَوَكَّلْتُ عَلَى اللهِ
আমি আল্লাহর উপর ভরসা করছি।
وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ تَعَالَى
আল্লাহ তায়ালা ছাড়া কোনো শক্তি-সামর্থ্য নেই।
তখন তাকে বলা হয়, ‘আল্লাহ তোমার জন্য যথেষ্ট এবং তোমাকে সুরক্ষা ও সঠিক পথের দিশা দেওয়া হলো!’ এ কথা শুনে শয়তান তার কাছ থেকে সরে গিয়ে আরেক শয়তানকে বলে, ‘এমন ব্যক্তির ক্ষেত্রে তোমার আর কী-ই বা করার আছে, যাকে সুরক্ষা ও সঠিক পথের দিশা দেওয়া হয়েছে এবং আল্লাহ যার জন্য যথেষ্ট!’”’ (১)
[৫৬] উম্মু সালামা থেকে বর্ণিত, ‘আল্লাহর রাসূল ﷺ যখনই আমার ঘর থেকে বের হতেন, তখনই তিনি আকাশের দিকে তাকিয়ে বলতেন—
اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَى
হে আল্লাহ! তোমার কাছে আশ্রয় চাই:
আমি নিজে যেন হারিয়ে না যাই, কিংবা অন্যরা যেন আমাকে না হারায়;
আমি যেন ভুল না করি কিংবা অন্য কারও ভুলের শিকার না হই;
আমি যেন জুলুম না করি কিংবা অন্য কারও জুলুমের শিকার না হই;
আমি যেন ভুলে না যাই, কিংবা অন্য কেউ যেন আমার উপর ভুল না করে। (২)
টিকা:
(১) ইবনু হিব্বান, সহীহ, ২৩৭৫।
(২) আবূ দাউদ, তিরমিযি, নাসাঈ, ইবনু মাজাহ; আস-সহীহাহ্, ৩১৯৩।