📘 আন্দালুসের ইতিহাস 📄 একটি তাত্ত্বিক বিশ্লেষণ, মুওয়াহহিদী সাম্রাজ্যের পতনের কারণ

📄 একটি তাত্ত্বিক বিশ্লেষণ, মুওয়াহহিদী সাম্রাজ্যের পতনের কারণ


মুওয়াহ্হিদীনী সাম্রাজ্যের পতনের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং অমার্জনীয় কার্যকারণ ছিল:

১. ইবনে তূমার্ত কর্তৃক ‘শুদ্ধি অভিযান’-এর নামে এবং সামান্য সন্দেহের বশে হাজার হাজার মুসলিম অনুসারীকে হত্যা করা। এটি ছিল অত্যন্ত গর্হিত অপরাধ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে পারস্পরিক বৈরিতা ও রক্তপাত নিষিদ্ধ করেছেন।
২. ইবনে তূমার্ত কর্তৃক আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর বিশ্বাসের মাঝে যেসব ভ্রান্ত-বাতিল চিন্তাধারা অনুপ্রবেশ করানো হয়েছিল, তার প্রভাব। যদিও পরবর্তী শাসক আলমানসূর এগুলোর বিরোধিতা করেছিলেন, কিন্তু সাম্রাজ্যের গোঁড়া নেতৃবৃন্দ শেষ পর্যন্ত তা আঁকড়ে ধরে ছিল।
৩. মুরাবিতীদের কাফির বলে গণ্য করা। এই ভ্রান্ত মতাদর্শকে পুঁজি করে মুরাবিতীদের হত্যা করা, তাদের নারীদের দাসী বানানো এবং তাদের রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করাকে বৈধতা দেওয়া হয়েছিল।
৪. রাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপক বিদ্রোহ। বিশেষ করে বনু গানিয়ার বিদ্রোহ, বালিয়ারিক দ্বীপপুঞ্জ ও তিউনিসিয়ায় সংঘটিত বিদ্রোহগুলো রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল।
৫. খ্রিস্টান বাহিনীর উন্নত সামরিক প্রস্তুতির বিপরীতে মুসলিম শাসকদের সামরিক প্রস্তুতিতে সুচিন্তার ঘাটতি।
৬. পার্থিব উন্মুক্ততা ও সম্পদের প্রাচুর্য। এটি শাসক ও জনগণকে বিলাসী করে তুলেছিল এবং ক্ষমতার মোহে পারস্পরিক লড়াইয়ে প্ররোচিত করেছিল।
৭. আবু সাঈদ বিন জামে' এর মতো অসৎ উযীরদের প্রশাসনে উপস্থিতি এবং খলীফাদের তাঁদের হাতের পুতুলে পরিণত হওয়া।
৮. পরামর্শ-ব্যবস্থা উপেক্ষা করা। আননাসির লি-দীনিল্লাহ ও তাঁর পরবর্তী আমীরগণ গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ না করে নিজেদের মর্জিমতো সিদ্ধান্ত নিতেন।

এই কারণগুলোর সমন্বিত প্রভাবেই মুওয়াহ্হিদীনী সাম্রাজ্যের পতন ঘটে এবং ইসলাম কেবল গ্রানাডা ও সেভিল প্রদেশে সীমাবদ্ধ হয়ে পড়ে।

টিকাঃ
১০০. সহীহ মুসলিম, হাদীস নং ২৬৪৪।
১০১. সহীহ মুসলিম, হাদীস নং ২৬৪৪।
১০২. সহীহ বুখারী, হাদীস নং ৬১০৫।
১০৩. সহীহ মুসলিম, হাদীস নং ৬০।
১০৪. আবু হামিদ গাযালী, আলইক্তিছাদু ফিল ইতিক্বাদ, পৃ: ১৫৭।
১০৫. ইবনে তাইমিয়্যা, ফাতাওয়া, ১২/৪৮৮।
১০৬. ডক্টর শওকী আবু খলীল, আলইক্তিছাদ, পৃ: ৫৯-৬০।
১০৭. ইবনে কাসীর, তাফসীরুল কুরআনিল আযীম, ৭/২২১।

ফন্ট সাইজ
15px
17px