📘 আন্দালুসের ইতিহাস 📄 আলমানসুর মুওয়াহহিদী ও আন্দালুস রাষ্ট্র

📄 আলমানসুর মুওয়াহহিদী ও আন্দালুস রাষ্ট্র


মাগরেবের মুওয়াহহিদী সাম্রাজ্যে গৃহীত এসব ব্যাপক কর্মকাণ্ডের পাশাপাশি আবু ইউসুফ ইয়াকুব আলমানসুর আন্দালুসের পরিস্থিতি সুদৃঢ়করণেও ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তিনি মুসলিম আন্দালুসের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তাব্যবস্থা মজবুত করেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সংঘটিত যুদ্ধগুলোতে তিনি নিজে অংশগ্রহণ করতেন। তৎকালীন মুসলিম আন্দালুসের উত্তর সীমান্তে ছিল পর্তুগাল রাষ্ট্র এবং এর পরেই ছিল ক্যাস্টেলো রাষ্ট্র। আলমানসুর এই সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত টহল ও পর্যবেক্ষণ নিশ্চিত করেছিলেন যাতে খ্রিস্টানরা অনাহুত আক্রমণের সুযোগ না পায়। তিনি আন্দালুসের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে দক্ষ গভর্নর নিয়োগ করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে প্রজারা যেন নিরাপদে বসবাস করতে পারে।

📘 আন্দালুসের ইতিহাস 📄 বনু গানিয়ার মোকাবেলা

📄 বনু গানিয়ার মোকাবেলা


বনু গানিয়া মূলত মাসুফা গোত্রের মুহাম্মাদ বিন আলীর বংশধরদের বলা হয়। গানিয়া তাঁদের মায়ের নাম। মুরাবিতী সাম্রাজ্যের পতনের সময় তাঁরা বালিয়ারিক দ্বীপপুঞ্জে নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র গড়ে তুলেছিলেন। পরবর্তী সময়ে যখন পুরো আন্দালুস মুওয়াহহিদী সাম্রাজ্যের পদানত হয়, তখন বনু গানিয়ার প্রধান ইসহাক বিন মুহাম্মাদ মুওয়াহহিদী সরকারের সাথে আনুগত্যের ভান করে চলছিলেন। কিন্তু খলীফা ইউসুফ বিন আবদুল মুমিনের মৃত্যুর পর বনু গানিয়া শক্তিশালী হয়ে ওঠে এবং মুওয়াহহিদী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ৫৯৩ হিজরীতে তাঁরা আলজেরিয়ার উত্তর উপকূলে হামলা চালিয়ে কিছু এলাকা দখল করে নেয়। এখান থেকেই মুওয়াহহিদী সরকার ও বনু গানিয়ার মধ্যে সংঘাতের সূচনা হয়। আবু ইউসুফ ইয়াকুব আলমানসুর বনু গানিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে বালিয়ারিক দ্বীপপুঞ্জের বড় অংশ দখল করতে সক্ষম হন এবং মাগরেবে তাঁদের বিদ্রোহ দমন করেন।

টিকাঃ
৭১৯. আবদুন ওয়াহিদ আলমাররাকিশী, আলমুজব, পৃ : ৩৬ ও তোয়েব আন্দালুসী, তারীখুল আন্দালুস ফী জাহীদিল মুওয়াহহিদীন, পৃ : ৭৬।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আবু ইউসুফ ইয়াকুব আলমানসুরের যুদ্ধনীতি

📄 আবু ইউসুফ ইয়াকুব আলমানসুরের যুদ্ধনীতি


তৃতীয় মুওয়াহহিদী খলীফা আবু ইউসুফ ইয়াকুব আলমানসুরের শাসনকাল ছিল রাজনৈতিক ও সামরিক উন্নতির শিখর। তিনি ছিলেন প্রশাসনিক ও সামরিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অসাধারণ যোগ্যতাসম্পন্ন এক ব্যক্তিত্ব। তিনি সুদৃঢ় ঈমানী শক্তিতে বলীয়ান ছিলেন এবং তাঁর এই চেতনা সৈন্যদের মধ্যেও ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে মুওয়াহহিদী বাহিনী এক বিশাল ও পরিপক্ক যুদ্ধশক্তিতে পরিণত হয়েছিল। তিনি মাগরেবের বিভিন্ন গোত্র এবং আরব মুসলমানদের একত্র করে এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। যুদ্ধের ময়দানে তিনি সবসময় নিয়ত একনিষ্ঠ রাখার ওপর জোর দিতেন এবং সৈন্যদের মাঝে আধ্যাত্মিক শক্তি জাগ্রত করতেন। তাঁর সুশৃঙ্খল পরিকল্পনা ও নেতৃত্বের কারণেই মুসলমানরা বড় বড় বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল।

টিকাঃ
৭১৯. হুসাইন মুনিস, মাদরাসু জাদীদুল মারাইফ ওয়াল আন্দালুস, পৃ : ২২০-২২৪।

ফন্ট সাইজ
15px
17px