📘 আন্দালুসের ইতিহাস 📄 টলেডোর পতন যেভাবে, যে পথে

📄 টলেডোর পতন যেভাবে, যে পথে


মুসলিম আন্দালুসের বিভক্ত আমলের পারস্পরিক হানাহানি ও সংঘাতের অনিবার্য পরিণতিই হলো টলেডোর পতন। ৪৭৮ হিজরীতে (১০৮৫ খৃষ্টাব্দে) টলেডোর পতন ঘটে। টলেডো ছিল মুসলিম আন্দালুসের দুর্ভেদ্য সীমানা-পাহারা। এই সেই নগরী যা মাত্র ছয় হাজার সৈন্য নিয়ে তারিক বিন যিয়াদ জয় করেছিলেন। খ্রিস্টান রাজা প্রথম ফার্দিনান্দ ও তাঁর পুত্র ষষ্ঠ আলফান্সোর আমলে টলেডো বহুবার খৃষ্টান শক্তির আগ্রাসনের শিকার হয়েছে। এ ছাড়া মুসলিম শাসকবৃন্দের পারস্পরিক বিবাদের সুযোগ নিয়ে তারা বারংবার এই শহরের ওপর আঘাত হেনেছে। খৃষ্টানরা জানত যে, টলেডোর পতন ঘটলে পর্যায়ক্রমে কর্ডোভা, গ্রানাডা ও সেভিলের পতন ঘটানো সহজ হবে।

📘 আন্দালুসের ইতিহাস 📄 এক. আলমামুন বিন যিননুনের অতিসরলতা

📄 এক. আলমামুন বিন যিননুনের অতিসরলতা


আলমামুন যদি জানতেন যে, এই আলফান্সোই একদিন টলেডোর পতন ঘটাবেন, তাহলে কি তিনি তাকে এমন আতিথেয়তা দিতেন? আলফান্সোর নির্বাসিত জীবনে আলমামুন তাকে দীর্ঘ নয় মাস আশ্রয় ও আদর-আপ্যায়ন করেছিলেন। এমনকি আলমামুন আলফান্সোর কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে, তিনি টলেডো রাজবংশের ক্ষমতা রক্ষায় সহায়তা করবেন। এই আশ্রয়ের সুযোগ নিয়ে আলফান্সো টলেডোর প্রতিটি জল-বায়ু, প্রবেশপথ, শক্তি ও দুর্বলতার দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি তাঁর নির্বাসিত জীবনকে পরিণত করেছিলেন এক সফল গোয়েন্দা অভিযানে। এর কয়েক মাস পরেই আলফান্সো কাস্টেলার ক্ষমতা ফিরে পান এবং টলেডোর পতন ঘটানোর চূড়ান্ত সামরিক প্রস্তুতি শুরু করেন।

📘 আন্দালুসের ইতিহাস 📄 দুই. কাদির বিন যিননুনের দুঃশাসন

📄 দুই. কাদির বিন যিননুনের দুঃশাসন


৪৬৭ হিজরীতে আলমামুনের ইন্তেকালের পর তাঁর পৌত্র ইয়াহইয়া ‘কাদির বিল্লাহ’ উপাধি নিয়ে ক্ষমতায় বসেন। টলেডোর এই নতুন শাসক কাদির ছিলেন অবিবেচক ও দূরদৃষ্টিহীন। তিনি একদল অসৎ সঙ্গী দ্বারা পরিবেষ্টিত ছিলেন এবং বিলাসিতায় মত্ত থাকতেন। তাঁর এই অযোগ্যতার কারণে রাষ্ট্র জুড়ে অস্থিরতা দেখা দেয়। তিনি তাঁর সুযোগ্য উযীর ইবনুল ইয়াফিদকে হত্যা করেন, যা তাঁর পতনের পথ সুগম করে। বিদ্রোহ ও অশান্তি তাঁকে ঘিরে ধরলে তিনি বন্ধু হিসেবে খৃষ্টানদের ওপর নির্ভর করতে শুরু করেন। আলফান্সো তাঁকে সাহায্যের বিনিময়ে সীমান্ত সংলগ্ন গুরুত্বপূর্ণ দুর্গগুলো হস্তান্তরের শর্ত দিলে অযোগ্য কাদির তা মেনে নেন।

টিকাঃ
১৮৫. ইবনুল আসীর, আল-কামিল ফিত-তারীখ, পৃ: ১৬৪।

📘 আন্দালুসের ইতিহাস 📄 তিন. টলেডোবাসীর বিদ্রোহ

📄 তিন. টলেডোবাসীর বিদ্রোহ


চারিদিক থেকে আসা বিপদের মুখে কাদিরের দুঃশাসনে টলেডোবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। আলফান্সোর সঙ্গে কাদিরের গোপন আঁতাত ও দুর্গ হস্তান্তরের খবরে জনগণ তাঁর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে কাদির টলেডো ছেড়ে পালিয়ে যান। টলেডোবাসী তখন কোনো যোগ্য শাসক না পেয়ে ৪৭২ হিজরীতে বাতালইযুস-শাসক মুতাওয়াক্কিল বিন আফতাসকে টলেডোর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানায়।

ফন্ট সাইজ
15px
17px